নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 04:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।