Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the role of teachers on Guru Purnima

July 29th, 08:20 am

PM Modi extends Guru Purnima greetings and shares a Sanskrit Subhashitam highlighting the invaluable role of teachers in shaping lives. He reflects on how Gurus inspire, guide, educate and awaken wisdom, encouraging everyone to make their ideals a guiding force in life.

প্রধানমন্ত্রী বিশিষ্ট বৌদ্ধধর্মবিদ রবার্ট এ.এফ. থুরমানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন

June 18th, 05:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রবার্ট এ.এফ. থুরমানের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

একজন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকে সে সংক্রান্ত একটি সুভাষিতম প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

June 01st, 08:37 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কিছু মানুষ নিজেই নিজের কাজ দারুণ দক্ষভাবে করতে পারেন, আবার অনেকে তাঁদের অর্জিত জ্ঞান অথবা দক্ষতা অন্যকে প্রদান করেন। যে ব্যক্তি নিজের কাজ নিজেই করতে পারেন এবং অন্যদের শেখাতেও পারেন তাঁর মধ্যে শিক্ষকের সব গুণ বিদ্যমান

Bengal’s strength is known worldwide, but TMC has trapped it in corruption: PM Modi in Mathurapur

April 23rd, 01:00 pm

Addressing a Vijay Sankalp rally in Mathurapur, West Bengal, PM Modi contrasted BJP’s 11 years of development with TMC’s 15 years of “lies and betrayal.” Targeting the TMC's syndicate culture, he described widespread “cut money” in jobs, land, rations and mandis. He concluded by asserting that a strong wave of change is visible across Bengal, driven by women and youth.

Today, against TMC’s jungle raj, people across Bengal are blowing the conch of change: PM Modi in Krishnanagar

April 23rd, 12:45 pm

PM Modi addressed a massive public rally in Krishnanagar, delivering a sharp critique of TMC’s misgovernance while presenting BJP’s vision of development, security and women-led growth in West Bengal. He highlighted 15 years of “scams and broken promises” under TMC, contrasting it with BJP’s vision of “Sabka Saath, Sabka Vikas”. Reaffirming Modi's guarantee, he announced 10 guarantees for women.

PM Modi’s high-energy rallies in Krishnanagar and Mathurapur, West Bengal

April 23rd, 12:30 pm

PM Modi addressed massive public gatherings in Krishnanagar and Mathurapur, delivering a sharp critique of TMC’s misgovernance while presenting BJP’s vision of development, security and women-led growth in West Bengal.

আদি শঙ্করাচার্যকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

April 21st, 01:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আদি শঙ্করাচার্যের জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

“পরীক্ষা পে চর্চা ২০২৬” এর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপের বাংলা অনুবাদ

February 09th, 10:30 am

প্রধানমন্ত্রী: আমার প্রিয় বন্ধুরা, পরীক্ষা পে চর্চা-র এই গুরুত্বপূর্ণ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এবারের পর্বটি একটু আলাদা, একটু বিশেষ। অনেক ছাত্রছাত্রীই প্রস্তাব দিয়েছিল যে পরীক্ষা পে চর্চা দেশের বিভিন্ন প্রান্তে হওয়া উচিত। তাই এবার আমি সারা ভারতের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে এই আলোচনা করছি। এই বিশেষ পর্বে সেটাই হচ্ছে। শুরু করা যাক তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। তামিল ছাত্রছাত্রীদের উদ্যম ও কৌতূহল আমাকে সত্যিই মুগ্ধ করেছে। শুরু করি তাহলে।

পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

February 09th, 10:00 am

পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অমায়িক আচরণে পড়ুয়ারা মুগ্ধ।

প্রধানমন্ত্রী এবছরের পরীক্ষা পে চর্চা-র জন্য ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং শিক্ষকদের চিন্তা-ভাবনা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন

January 07th, 07:05 pm

দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা আসন্ন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরও একবার আলাপচারিতা করবেন ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং শিক্ষকদের সঙ্গে বহু প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা-তে। পরীক্ষা-যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রশ্ন, ধারণা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য, যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে।

ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহুয়া নিদর্শন নিয়ে বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

January 01st, 05:39 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে তেসরা জানুয়ারি ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহুয়া নিদর্শন নিয়ে বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস: রেলিক্স অফ দ্য অ্যাওয়াকেন্ড ওয়ান’। বেলা ১১টা নাগাদ প্রধানমন্ত্রী এই প্রদর্শনীর উদ্বোধন করার কথা।

দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 04th, 10:45 am

কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজী, প্রতিমন্ত্রী চন্দ্র শেখর পেম্মাসানিজী, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা, নানা দেশ থেকে আগত অতিথিরা, টেলি যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা, এখানে উপস্থিত বিভিন্ন কলেজের আমার তরুণ বন্ধুরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করে ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 04th, 10:29 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এর সময় ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করেছেন। দেশজুড়ে আইটিআই-এর সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং বিহারের শিক্ষার্থী ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, কয়েক বছর আগে সরকার আইটিআই-এর শিক্ষার্থীদের জন্য বৃহৎ পরিসরে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের একটি নতুন ঐতিহ্য শুরু করেছিল। তিনি বলেন, আজ সেই ঐতিহ্যের আরেকটি মাইলফলক।

৫৮৬২ কোটি টাকারও বেশি ব্যয়ে দেশজুড়ে সিভিল সেক্টরের অধীনে ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় (কেভিএস) খোলার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

October 01st, 03:43 pm

নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২৫, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংখ্যা বৃদ্ধির ফলে দেশজুড়ে সিভিল সেক্টরের অধীনে ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় (কেভি) স্থাপনের অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ সাল থেকে নয় বছরের মধ্যে ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মোট আনুমানিক অর্থ বরাদ্দের প্রয়োজন হবে ৫৮৬২.৫৫ কোটি টাকা (প্রায়)। এর মধ্যে প্রায় ২৫৮৫.৫২ কোটি টাকা মূলধন ব্যয় এবং প্রায় ৩২৭৭.০৩ কোটি টাকা পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির (এনইপি) জন্য আদর্শ বিদ্যালয় হিসেবে প্রথমবারের মতো এই ৫৭টি কেন্দ্রীয় বিদ্যালয়কে বালভাতিকা, অর্থাৎ ৩ বছরের ভিত্তি পর্যায়ের (প্রাক-প্রাথমিক) শিক্ষাগত ব্যয়ের সাথে অনুমোদন করা হয়েছে।

শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেশবাসীকে শুভেচ্ছা

September 05th, 08:36 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, সুকুমারমতী ছাত্রছাত্রীদের গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা, উন্নত ও শক্তিশালী ভবিষ্যতের ভিত হিসেবে কাজ করে। “আমরা বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব ও শিক্ষক ডঃ এস রাধাকৃষ্ণনের জীবন ও চিন্তাধারাকে তাঁর জন্মদিনে স্মরণ করি।”

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 04th, 05:35 pm

শিক্ষকরা সমাজের এক বিরাট শক্তি হওয়ায় প্রথাগতভাবে তাঁদের একটা স্বাভাবিক সম্মানের জায়গা রয়েছে। আমার সামনে আশীর্বাদের জন্য আপনাদের উঠে দাঁড়ানোটা বেমানান। আমি এই অপরাধের শরিক হতে চাই না। আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক অনুপম অভিজ্ঞতা। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কোনও অভিজ্ঞতা রয়েছে, তা না হলে এই স্তরে এসে পৌঁছনো সম্ভব নয়। তবে আপনাদের প্রত্যেকের কথা শোনার মতো যথেষ্ট সময় বের করাটা কঠিন। তাহলেও, যেটুকু সময় পাব আমি শোনার চেষ্টা করব, কারণ তা অনুপ্রেরণামূলক। এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, এই পুরস্কার পাওয়াতেই শেষ নয়, বরং এই পুরস্কার পাওয়ার পর এখন প্রত্যেকের নজর থাকবে আপনাদের ওপর। এর অর্থ, আপনাদের পরিসর এখন অনেক বিস্তৃত হল। তবে আমার বিশ্বাস এটা সূচনা মাত্র। এই পুরস্কার আপনাদের কঠোর পরিশ্রম এবং নিরলস নিষ্ঠার সাক্ষ্য বহন করে। একজন শিক্ষক কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাঁরা। রাষ্ট্রের সেবায় এঁদের অবদান কোনও অংশে কম নয়। কোটি কোটি শিক্ষক রয়েছেন যাঁরা অনুরূপ রাষ্ট্রের সেবায় নিয়োজিত। যদিও এখানে আসার সুযোগ প্রত্যেকের হয়নি। হয়তো তাঁরা সেই চেষ্টা করেননি বা তাঁদের নজর এড়িয়ে গেছে। তবে, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মের লালনপালনে ব্যাপৃত।

জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

September 04th, 05:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো হয়, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানানো শুধুমাত্র একটি প্রথা নয়, বরং বলা চলে, সারা জীবন ধরে যে অধ্যবসায় তাঁরা দেখিয়ে থাকেন, তার প্রতি স্বীকৃতিদান।

শ্রী গুরু গ্রন্থ সাহিব জি'র প্রকাশ পর্ব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

August 24th, 01:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী গুরু গ্রন্থ সাহিব জি'র প্রকাশ পর্ব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত বিশিষ্ট ব্যক্তিত্বদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

July 13th, 10:47 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত চারজন বিশিষ্ট ব্যক্তিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

May 13th, 02:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন।