জাপান – ভারত বাণিজ্যিক সহযোগিতা কমিটির প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

March 05th, 07:52 pm

জাপান – ভারত বাণিজ্যিক সহযোগিতা কমিটি (জেআইবিবিসি)-র ১৭ জন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন এর চেয়ারম্যান শ্রী তাৎসুও ইয়াসুনাগা। জাপানের কর্পোরেট ক্ষেত্রের পদস্থ নেতারা ছাড়াও ব্যাঙ্কিং, ম্যানুফ্যাকচারিং, এয়ারলাইন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক্স ক্ষেত্রের প্রতিনিধিরা এই দলে রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী তাতসুও ইয়াসুনাগার নেতৃত্বে জাপানের বাণিজ্যিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎ

March 05th, 07:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের একটি বাণিজ্যিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই দলের নেতৃত্বে রয়েছেন শ্রী তাতসুও ইয়াসুনাগা। প্রধানমন্ত্রী বলেন, ভারতে এদের সম্প্রসারণের পরিকল্পনার কথা শুনে তিনি আনন্দিত। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচীর প্রতি তাঁদের প্রতিশ্রুতির কথা জেনে ভালো লাগছে।