অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলায় ৮১৪৬.২১ কোটি টাকা ব্যয়ে ৭২ মাসের মধ্যে সমাপ্য ৭০০ মেগাওয়াট ট্যাটো ২ জলবিদ্যুৎ প্রকল্পের বিনিয়োগ প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

August 12th, 03:29 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলায় ৮১৪৬.২১ কোটি টাকা ব্যয়ে ৭০০ মেগাওয়াট ট্যাটো ২ জলবিদ্যুৎ প্রকল্পের বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রকল্প সম্পাদনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ৭২ মাস।