স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা
August 15th, 10:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এটি তাঁর দ্বাদশ ভাষণ। প্রধানমন্ত্রীর এই ভাষণটি ভারতের উন্নয়ন যাত্রার লঞ্চপ্যাড। ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যার মধ্য দিয়ে এটি স্পষ্ট যে, দেশ নিছক এক পদক্ষেপ নয়, গুরুত্বপূর্ণ একটি উল্লম্ফনের জন্য প্রস্তুত।ভারত-সৌদি আরবের বিনিয়োগ সংক্রান্ত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রথম বৈঠক
July 28th, 11:37 pm
ভারত এবং সৌদি আরবের বিনিয়োগ সংক্রান্ত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হল ভার্চুয়াল মাধ্যমে। যৌথভাবে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রীর প্রধানসচিব ডঃ পি কে মিশ্র এবং সৌদি শক্তিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সলমন বিন আবদুলআজিজ আল সৌদ।প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর সন্ত্রাসবাদে অর্থ যোগানের মোকাবিলা শীর্ষক তৃতীয় ‘নো মানি ফর টেরর’ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন
November 17th, 02:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় হোটেল নতুন দিল্লির তাজ প্যালেসে সন্ত্রাসবাদে অর্থ যোগানের মোকাবিলা শীর্ষক তৃতীয় ‘নো মানি ফর টেরর’ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন।কর্মসংস্থান সংক্রান্ত তথ্য তৈরী করতে টাস্ক ফোর্স গঠন
May 09th, 07:58 pm
কর্মসংস্থান বাড়াতে এবং এই বিষয়ে বিশ্বাসযোগ্য ও কার্যকরী নীতি প্রণয়ন করে কর্মসংস্থানা গতি আনতে কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে যে অস্পষ্টতা রয়েছে তার সমাধান করতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।