জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 18th, 08:45 pm
আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ করে দেশের মা-বোন ও কন্যাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ ভারতের প্রতিটি নাগরিক দেখছেন, কীভাবে ভারতের নারীশক্তির উড়ানকে থামিয়ে দেওয়া হয়েছে। তাঁদের স্বপ্নগুলো নির্মমভাবে পিষে ফেলা হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি—“নারী শক্তি বন্দন অধিনিয়ম”-এ সংশোধন করা সম্ভব হয়নি। আর এর জন্য আমি দেশের সমস্ত মা-বোনদের কাছে ক্ষমাপ্রার্থী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 18th, 08:30 pm
ভারতের মা, বোন ও কন্যাদের সঙ্গে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মহিলাদের অগ্রগতির পথে সৃষ্ট বাধার কারণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, সরকারের সর্বাত্মক ও আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' সংশোধনীটি পাস হতে ব্যর্থ হয়েছে, যা কার্যত দেশের নারী সমাজের ন্যায্য স্বপ্নগুলোকে চূর্ণ করে দিয়েছে। শ্রী মোদী বলেন, এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য আমি জাতির সকল মা ও বোনদের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি।উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণানের সঙ্গে দেখা করে পুথান্ডুর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
April 14th, 10:35 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে পুথান্ডু উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
February 08th, 08:35 am
প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি
February 08th, 08:30 am
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”ডি জ্ঞানসুন্দরমের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
January 26th, 09:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডি জ্ঞানসুন্দরমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 14th, 11:00 am
পোঙ্গল আজ প্রকৃত অর্থে আন্তর্জাতিক উৎসব হয়ে উঠেছে। বিশ্বজুড়ে তামিল সম্প্রদায় এবং তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। আমিও তাঁদের মধ্যে একজন। তামিল জনজীবনে পোঙ্গল আনন্দ নিয়ে আসে। আমাদের কৃষক, ধরিত্রী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হ’ল পোঙ্গল। এই উৎসব আমাদের প্রকৃতি, পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতির গুরুত্বের শিক্ষা দেয়। এই সময়ে ভারতের অন্যান্য অংশের মানুষও লোহরী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং অন্যান্য উৎসবে মেতে উঠেছেন।নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
January 14th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলে সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, তামিল সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বজুড়ে যাঁরা তামিল সংস্কৃতির অনুরাগী, তাঁদের মধ্যে পোঙ্গল উদযাপিত হচ্ছে। পোঙ্গল আজ এক বিশ্বজনীন উৎসব হয়ে উঠেছে। তিনিও এই উৎসবে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। শ্রী মোদী বলেন, তামিল সংস্কৃতিতে পোঙ্গল এক বিশেষ উৎসব যেখানে কৃষকের কঠোর পরিশ্রম, পৃথিবী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এই উৎসব আমাদের পরিবার, প্রকৃতি ও সমাজের মধ্যে ভারসাম্য রাখার শিক্ষা দেয়। এই একই সময়ে দেশজুড়ে লোহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহুর মতো অন্যান্য উৎসবও চলছে।‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য পথ স্বনির্ভরতার ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
July 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’ এ আবার একবার কথা হবে দেশের সাফল্য, দেশবাসীর অভিজ্ঞতা নিয়ে। গত কয়েক সপ্তাহে sports, science, সংস্কৃতি ইত্যাদি অনেক বিষয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেক ভারতবাসী গর্বিত। অতি সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন নিয়ে দেশে জোরদার আলোচনা হয়েছে। যখন শুভাংশু সুরক্ষিতভাবে পৃথিবীতে অবতরণ করেছেন, লোকজন উৎসাহে ফেটে পড়েছে। তাদের মনে খুশির ঢেউ উঠেছে। পুরো দেশ গর্বে ভরে গেছে। আমার মনে আছে, ২০২৩ সালের অগাস্ট মাসে যখন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ হয়েছিল, তখন দেশে এক নতুন উদ্দীপনা তৈরী হয়েছিল। Science নিয়ে, space নিয়ে বাচ্চাদের মধ্যে এক নতুন কৌতুহল জেগে উঠেছিল। এখন ছোট ছোট বাচ্চারা বলে আমিও space এ যাবো, আমিও চাঁদে অবতরণ করবো, space scientist হবো।শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
April 05th, 10:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোতে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি সম্মানিত তামিল নেতা, থিরু আর. সাম্পান্থন এবং থিরু মাভাই সেনাথিরাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।Subramania Bharati Ji was ahead of his time: PM Modi
December 11th, 02:00 pm
PM Modi released the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati at 7, Lok Kalyan Marg. The Prime Minister lauded the extraordinary, unprecedented and tireless work of six decades for the compilation of 'Kaala Varisaiyil Bharathiyar Padaippugal' in 21 volumes. He added that the hard work of Seeni Vishwanathan ji was such a penance, which will benefit many generations to come.PM Modi releases compendium of complete works of great Tamil poet Subramania Bharati
December 11th, 01:30 pm
PM Modi released the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati at 7, Lok Kalyan Marg. The Prime Minister lauded the extraordinary, unprecedented and tireless work of six decades for the compilation of 'Kaala Varisaiyil Bharathiyar Padaippugal' in 21 volumes. He added that the hard work of Seeni Vishwanathan ji was such a penance, which will benefit many generations to come.সুব্রমানিয়া ভারতীকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধার্ঘ্য
December 11th, 10:27 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কবি ও লেখক সুব্রমানিয়া ভারতীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।PM to release the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati on 11 December 2024
December 10th, 05:12 pm
Prime Minister Shri Narendra Modi will release the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati on 11th December, at around 1 PM, at 7 Lok Kalyan Marg, New Delhi.ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কঙ্কেসানথুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
October 14th, 08:15 am
আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। ভারত ও শ্রীলঙ্কার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের আজ সূচনা হল। নাগাপট্টিনাম এবং কঙ্কেসানথুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের সূচনা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি।ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কঙ্কেসানথুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের আজ সূচনা করলেন প্রধানমন্ত্রী
October 14th, 08:05 am
ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কঙ্কেসানথুরাইয়ের মধ্যে আজ ফেরি সার্ভিসের সূচনা হল। এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে ভারত ও শ্রীলঙ্কা বর্তমানে কূটনৈতিক তথা অর্থনৈতিক সম্পর্কের এক বিশেষ সময়কালে উপনীত। দু’দেশের মধ্যে এই ফেরি সার্ভিসের সূচনা পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করে তুলবে বলে তিনি মনে করেন।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভারত সফরকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতি
July 21st, 12:13 pm
আমি উষ্ণ স্বাগত জানাই প্রেসিডেন্ট বিক্রমসিংঘে এবং তাঁর প্রতিনিধিগণকে । আজ প্রেসিডেন্ট বিক্রমসিংঘে তাঁর কার্যকালের এক বছর পূর্ণ করছেন । এই উপলক্ষে আমাদের সকলের পক্ষে থেকে আমি তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । গত এক বছর শ্রীলঙ্কার মানুষের কাছে বহু সমস্যা দেখা দিয়েছে । নিকট বন্ধু হিসেবে সব সময়ের মতো এই সংকটের সময়ে আমরা শ্রীলঙ্কার মানুষের কাঁধে কাঁধ লাগিয়ে পাশে আছি । আমি আন্তরিকভাবে শ্রীলঙ্কার মানুষকে অভিনন্দন জানাই সাহসের সঙ্গে এই সমস্যার মুখোমুখি দাঁড়ানোর জন্য ।