প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন

March 29th, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।

এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:47 pm

আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।

এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।

প্রধানমন্ত্রী নিষ্ঠা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মূল্যবোধকে তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন

March 09th, 09:33 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া দেখিয়েছে যে নিষ্ঠা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সমাহারই জীবনে সাফল্যের চাবিকাঠি। তিনি বলেছেন যে, এই জয় দেখাচ্ছে যে সঠিক দিশায় কঠোর পরিশ্রম করলে যে কোনো লক্ষ্যে পৌঁছনো যায়।

পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

March 08th, 11:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্য তুলনাহীন দক্ষতা, আত্মপ্রত্যয় এবং দলীয় সমন্বয়ের ফল বলে তিনি মন্তব্য করেছেন। গোটা টুর্নামেন্টই ভারতীয় দল অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই জয় প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে- বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্য তুলনাহীন দক্ষতা, আত্মপ্রত্যয় এবং দলীয় সমন্বয়ের ফল বলে তিনি মন্তব্য করেছেন। গোটা টুর্নামেন্টই ভারতীয় দল অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই জয় প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে- বলেছেন প্রধানমন্ত্রী।

ভারত-কানাডা সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 02nd, 02:30 pm

কানাডার মাননীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি, দু’দেশের বাণিজ্য জগতের কুশীলবরা এবং সমবেত অভ্যাগতবৃন্দ, অনেক শুভেচ্ছা!

এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন

February 22nd, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।

দৃষ্টিহীন মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

November 28th, 10:15 am

স্যার, আপনি কি করে জানলেন যে ও গান করতে পারে

টি-২০ বিশ্বকাপ জয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর

November 28th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে গতকাল টি-২০ বিশ্বকাপ জয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা খেলোয়াড়দের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার প্রশংসা করার পাশাপাশি, তাঁদের উৎসাহিতও করেন। তিনি বলেন, যাঁরা কঠিন পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যান, তাঁরা কখনও ব্যর্থ হন না। জীবনের সবক্ষেত্রেই এটি প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।

গায়নায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

November 22nd, 03:02 am

আজ আপনাদের সঙ্গে মিলিত হওয়ায় আমি যারপরনাই আনন্দিত। আমাদের সঙ্গে যোগ দেওয়ায় রাষ্ট্রপতি ইরফান আলিকে ধন্যবাদ জানাই। আমার এখানে এসে পৌঁছনোর পর যে ভালবাসা, আন্তরিকতা আমাকে দেখানো হয়েছে তা আমার মন ছুঁয়ে গেছে। রাষ্ট্রপতি আলি তাঁর বাড়ির দরজা আমার জন্য উন্মুক্ত করায় তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর পরিবারের ভালোবাসা, আন্তরিকতার জন্য ধন্যবাদ। আমাদের সংস্কৃতির মূলে রয়েছে আতিথিয়েতার মানসিকতা। গত দু-দিন ধরে আমি তা অনুভব করেছি। রাষ্ট্রপতি আলি এবং তাঁর ঠাকুমার সঙ্গে আমরা একসাথে বৃক্ষ রোপণ করেছি। এটা আমাদের “এক পেড় মা কে নাম” উদ্যোগের অংশ। যার অর্থ হল, “মায়ের সম্মানে একটি গাছ পোঁতা”। এটা সত্যিই এক আবেগঘন অনুভূতি আমার চিরদিন মনে থাকবে।

গায়ানায় ভারতীয় সম্প্রদায়ের সভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

November 22nd, 03:00 am

গায়ানার জর্জটাউনে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেন। গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস্‌, ভাইস প্রেসিডেন্ট ভরত জাগদেও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ইরফান আলিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের হৃদয়ে আতিথেয়তার অনুভূতি সর্বদা বিরাজমান। ভারত সরকারের ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের অঙ্গ হিসেবে প্রেসিডেন্টের সঙ্গে একটি গাছও রোপণ করেন শ্রী মোদী।

বিশ্বের প্রয়োজন কনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স নয়, যা ভারতের সর্বোত্তম বার্তা: মস্কোতে প্রধানমন্ত্রী মোদী

July 09th, 11:35 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মস্কোতে আয়েজিত আজ এক অনুষ্ঠানে রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতামত বিনিময় করেন। উপস্থিত সকলে সেখানে তাঁকে আন্তরিক স্বাগত জানান। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় অভিবাসীদের উষ্ণ অভ্যর্থনায় আন্তরিক ধন্যবাদ জানান।

রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মস্কোতে আয়েজিত আজ এক অনুষ্ঠানে রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতামত বিনিময় করেন। উপস্থিত সকলে সেখানে তাঁকে আন্তরিক স্বাগত জানান।

ওয়ার্ল্ড টি২০ চ্যাম্পিয়ান ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন

July 05th, 04:00 pm

প্রধানমন্ত্রী- বন্ধুগণ! আপনাদের সবাইকে স্বাগত। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা দেশকে উৎসাহে ভরিয়ে দিয়েছেন আর তা উৎসবে পরিণত হয়েছে। দেশবাসীর সমস্ত আশা-আকাঙ্খাকে আপনারা জয় করে এনেছেন। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাধারণত আমি গভীর রাত পর্যন্ত দপ্তরে কাজ করতে থাকি। কিন্তু এইবার টিভি চলছিল আর ফাইলও চলছিল, কিন্তু ফাইলে মন দিতে পারছিলাম না। কিন্তু আপনারা যেমন অসাধারণ টিম স্পিরিট দেখিয়েছেন, নিজেদের প্রতিভা তুলে ধরেছেন, আর পাশাপাশি ধৈর্য্যেরও পরিচয় দিয়েছেন। আপনাদের এই ধৈর্য্যকে আমি খুব ভালোভাবে অনুভব করছিলাম, কোনও তাড়া ছিল না। আপনারা সবাই অত্যন্ত আত্মবিশ্বাসে টইটুম্বুর ছিলেন। সেজন্য বন্ধুগণ, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী ২০২৪-এর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের আতিথেয়তা করেছেন

July 04th, 02:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে ২০২৪-এর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলের আতিথেয়তা করেছেন।

ক্রিকেটে রবীন্দ্র জাডেজার অবদানকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

June 30th, 07:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্রিকেট খেলার সবকটি বিভাগেই ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করছেন।

টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে টেলিফোনে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

June 30th, 02:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে বিজয়ী হওয়ার জন্য টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। প্রতিযোগিতায় দলের সদস্যরা যে দক্ষতা ও সংহতির পরিচয় দিয়েছেন, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন।

টি ২০ বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

June 29th, 11:56 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টি ২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বকাপের খেলায় জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

November 12th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জয়ে ভারতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

December 17th, 08:57 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।