প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য
June 10th, 11:50 pm
প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
May 19th, 04:25 pm
গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।শিল্প সম্পর্কিত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
May 18th, 05:00 am
সবচেয়ে প্রথমে আমি এই রাউন্ড টেবিল বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী ক্রিস্টারসনকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই বৈঠকটি গথেনবার্গ-এ আয়োজন করা হচ্ছে। এটি এমন এক শহর যা উদ্ভাবনের পাশাপাশি ইউরোপের উৎপাদক (ম্যানুফ্যাকচারিং) চেতনার এক জীবন্ত প্রতীক।শিল্পের জন্য ইউরোপীয় গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
May 17th, 11:43 pm
আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই উরসুলাজি-কে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যা আমার সুইডেন এবং ইউরোপের শিল্পকেন্দ্র গোথেনবার্গ সফরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।রবীন্দ্রনাথের অভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক বিশেষ উপহার বিনিময় করলেন প্রধানমন্ত্রী এবং সুইডেনের প্রধানমন্ত্রী
May 17th, 11:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন রবীন্দ্রনাথের অভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক বিশেষ উপহার বিনিময় করলেন।প্রধানমন্ত্রী সুইডেনে রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস পেলেন
May 17th, 11:13 pm
গোথেনবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যুবরানী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের প্রাচীনতম এবং সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করলেন। এই পুরস্কার চালু হয় অষ্টাদশ শতাব্দীতে। সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয় বিদেশী রাষ্ট্রপ্রধানকে ব্যতিক্রমী জনসেবা এবং সুইডেনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে।প্রধানমন্ত্রী মোদী সুইডেনে এসে পৌঁছেছেন
May 17th, 06:09 pm
প্রধানমন্ত্রী মোদী সুইডেনের গোথেনবার্গে এসে পৌঁছেছেন এবং তাঁর পাঁচ দেশ সফরের একটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু করার প্রাক্কালে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন স্বয়ং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সুইডেনও প্রধানমন্ত্রী মোদীকে এসকর্ট বা বিশেষ প্রহরা দেওয়ার জন্য তাদের ফাইটার জেট বা যুদ্ধবিমান পাঠিয়েছিল। এই সফর ভারত-সুইডেন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং প্রধান ক্ষেত্রগুলোতে সহযোগিতা শক্তিশালী করার প্রতি পারস্পরিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ প্রধানমন্ত্রীর ভাষ
May 17th, 12:12 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল সুইডেনের গুটেনবার্গে শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ ভাষণ দেন। উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়ন এবং ইউরোপের শিল্প জগতের কুশিলবরা। ভারতের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরাও ছিলেন সেখানে। এর আয়োজন করে ভলভো গ্রুপ।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ভারত ও সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যে
December 01st, 08:32 pm
আজ দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের এক অবসরে সুইডেনের প্রধানমন্ত্রী মিস্টার ইউ ক্রিস্টারসনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।শিল্প পরিবেশকে দূষণ মুক্ত করতে শিল্পের রূপান্তর প্রচেষ্টার দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব গোষ্ঠীর সূচনা করল ভারত ও সুইডেন
December 01st, 08:29 pm
দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনে দূষণ মুক্তির মাধ্যমে শিল্পের রূপান্তর প্রচেষ্টা সম্পর্কিত নেতৃত্ব দানের দ্বিতীয় পর্যায়ের যুগ্ম সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুইডেনের প্রধানমন্ত্রী মিস্টার ইউ ক্রিস্টারসন। ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত এই লক্ষ্যে গঠিত গোষ্ঠীটি শিল্প দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাবে। গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে লিড আইটি ২.০।২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০৮টি রেলস্টেশনের পুনর্বিকাশ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 06th, 11:30 am
দেশের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশের প্রতিটি প্রান্তের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিধায়ক, সুধীবৃন্দ এবং আমার ভাই-বোনেরা!পশ্চিমবঙ্গের ৩৭টি সহ দেশের মোট ৫০৮টি রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পের আজ শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
August 06th, 11:05 am
পশ্চিমবঙ্গের ৩৭টি সহ সারা দেশের মোট ৫০৮টি রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পের আজ শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজ এখানে এক ভিডিও কনফারেন্সের মঞ্চে ২৪ হাজার ৪৭০ কোটি টাকার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারত ‘বিকশিত ভারত’ - এর লক্ষ্যে উপনীত হওয়ার জন্য বর্তমান অমৃতকালে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। দেশে এখন নতুন উৎসাহ, উদ্দীপনা এবং নতুন সংকল্প গ্রহণের পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় রেলের ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হ’ল। দেশের প্রায় ১ হাজার ৩০০টি প্রধান প্রধান রেল স্টেশনকে এখন আধুনিকতার মিশ্রণে নতুন করে গড়ে তোলা হবে। এগুলির সংজ্ঞা নির্ধারণ হবে ‘অমৃত ভারত স্টেশন’ রূপে, যার মধ্যে নতুন জীবনের স্পর্শ খুঁজে পাওয়া যাবে। এর মধ্যে ৫০৮টি ‘অমৃত ভারত স্টেশন’ – এর শিলান্যাস পর্ব আজ অনুষ্ঠিত হ’ল।সুইডেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়, উলফ ক্রিস্টারসনকে অভিনন্দন প্রধামন্ত্রীর
October 19th, 09:46 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুইডেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উলফ ক্রিস্টারসনকে অভিনন্দন জানিয়েছেন।ইন্টারপোলে ৯০তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
October 18th, 01:40 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহযোগী, ইন্টারপোলের সভাপতি শ্রী আহমেদ নাসের আল-রাইসি, ইন্টারপোলের মহাসচিব শ্রী জুরগেন স্টক, সিবিআই-য়ের অধিকর্তা শ্রী এস কে জয়সওয়াল, গণ্যমান্য অভ্যাগত বৃন্দ এবং অংশগ্রহণকারী। ইন্টারপোলে ৯০তম সাধারণ অধিবেশনে আমি আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। ইন্টারপোল এবং ভারত উভয়েরই এ এক উল্লেখযোগ্য সময়ে আপনাদের এখানে পাওয়া একটা দারুন ব্যাপার। ভারত ২০২২ সালে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করছি। এটা আমাদের জনগণ, সংস্কৃতি এবং সাফল্যের উদযাপন। আমরা যেখান থেকে এসেছি এটা সেদিকে ফিরে তাকানোরও এক সময় এবং আগামীদিনে আমরা কোন দিকে যেতে চাই সেই সম্মুখ লক্ষ্যে তাকানোরও এক সময়। ইন্টারপোল এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করতে চলেছে। ২০২৩ সালে ইন্টারপোল তার প্রতিষ্ঠার ১০০তম বর্ষ উদযাপন করবে। আনন্দ এবং অনুধাবনের এটা এক উপযুক্ত সময়। বিফলতা থেকে শিক্ষা এবং জয়কে উদযাপন করা। এবং তারপর আশার সঙ্গে ভবিষ্যতের দিকে তাকানো।প্রধানমন্ত্রী নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্টারপোল সাধারণ পরিষদের ৯০তম বৈঠকে ভাষণ দিয়েছেন
October 18th, 01:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্টারপোল সাধারণ পরিষদের ৯০তম সম্মেলনে ভাষণ দিয়েছেন।লাইফ আন্দোলনের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 05th, 07:42 pm
আমরা এইমাত্র যাঁদের বক্তব্য শুনলাম তাঁরা হলেন ইউএনইপি-র কর্ণধার মাননীয়া ইঙ্গার অ্যান্ডারসন, ইউএনডিপি-র কর্ণধার মাননীয় আকিম স্টেইনার, বিশ্বব্যাঙ্কের সভাপতি, আমার বন্ধু মিঃ ডেভিড ম্যালপাস, লর্ড নিকোলাস স্টার্ন, মিঃ কাস সানস্টেন, আমার বন্ধু মিঃ বিল গেটস, শ্রী অনীল দাশগুপ্ত, ভারতের পরিবেশ মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব,