এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
March 22nd, 09:05 am
বিশ্ব জল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণে এবং এই মূল্যবান সম্পদকে দায়িত্বের সঙ্গে ব্যবহারের মাধ্যমে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।ভারতের নেট-জিরো ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্থায়ী উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
August 03rd, 04:01 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রশংসা করেছেন যা সুস্থায়ী উদ্ভাবনকে সমর্থন করে এবং নেট-জিরো বিষাক্ত ধোঁয়া নির্গমনের সাফল্যের ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকে দৃঢ়তর করে।বন্যপ্রাণ সংরক্ষণে ভারত সর্বদাই সামনের সারিতে থাকবে: প্রধানমন্ত্রী
March 09th, 12:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বন্যপ্রাণের বৈচিত্র্যে সমৃদ্ধ এক দেশ, বন্যপ্রাণকে যথাযথ মর্যাদা দেওয়া এই দেশের সংস্কৃতি। তিনি বলেন, “বন্যপ্রাণ সংরক্ষণে আমরা সর্বদাই সামনের সারিতে থাকব, সুস্থায়ী এক পৃথিবী গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব”।