প্রধানমন্ত্রী ২ জুন নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ৮১ তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন
June 01st, 08:01 pm
বিশ্বমানের উড়ান পরিকাঠামো এবং যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ২ জুন নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকাল ৫টা নাগাদ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-র ৮১ তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেবেন। তিনি অনুষ্ঠানে সমাবেশে ভাষণও দেবেন।