গুজরাটের সুরাটে ‘সুরাট ফুড সিকিউরিটি স্যাচুরেশন’ অভিযানের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 07th, 05:34 pm

মঞ্চে উপস্থিত গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সঙ্গী শ্রী সি আর পাটিলজি, রাজ্য সরকারের মন্ত্রীগণ, এখানে উপস্থিত সমস্ত জনপ্রতিনিধি এবং আমার সুরাটের ভাই ও বোনেরা!

সুরাত খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুরাতের লিম্বায়তে খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা করেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ২.৩ লক্ষের বেশি সুবিধাপ্রাপকের মধ্যে বন্টনের কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সুরাত শহরের অনন্য কর্মসংস্কৃতির শক্তিশালী ভিত্তি এবং এখানকার মানুষের দানশীলতার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন

March 07th, 07:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন। তিনি ৭ মার্চ দুপুর ২টো নাগাদ সিলভাসায় নমো হাসপাতালের প্রথম পর্বের উদ্বোধন করবেন। এরপর, সেখানে তিনি দুপুর ২-৪৫ মিনিট নাগাদ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের বহুবিধ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি বিকেল ৫টা নাগাদ সুরাট পৌঁছবেন এবং সুরাট খাদ্য সুরক্ষা স্যাচুরেশন অভিযানের সূচনা করবেন। ৮ তারিখ সকাল ১১-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নভসারি সফর করবেন। সেখানে তিনি ‘লাখপতি দিদি’দের সঙ্গে মতবিনিময়ে করবেন। এরপর, বিভিন্ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী মোদী।