প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওমান সফরে ভারত-ওমান যৌথ বিবৃতি
December 18th, 05:28 pm
ওমানের সুলতান হাইথাম বিন তারিক-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭-১৮ ডিসেম্বর ওমানে সরকারী সফরে যান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা বিষয় সংক্রান্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ সিহাব বিন তারিক। সেখানে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়। আজ আল বারাকা প্রাসাদে তাঁকে স্বাগত জানান সুলতান হাইথাম বিন তারিক।ওমানের মাননীয় সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
December 18th, 05:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাস্কটে ওমানের মাননীয় সুলতান হাইথাম বিন তারিক-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাজপ্রাসাদে পৌঁছোনোর পর সুলতান, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।প্রধানমন্ত্রীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয়েছে
December 18th, 05:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারত-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য ‘অর্ডার অফ ওমান’ সম্মানে ভূষিত করেছেন।প্রধানমন্ত্রীর জর্ডন, ইথিওপিয়া এবং ওমান সফর
December 11th, 08:43 pm
জর্ডনের মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা বিন আল হুসেনের আমন্ত্রণে ১৫-১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে জর্ডন সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে জর্ডনের রাজার সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। ভারত ও জর্ডনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দৃঢ়প্রতিজ্ঞ দুই দেশ।তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বিশ্ব নেতৃবৃন্দের শ্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে অভিনন্দন বার্তা পাঠানো অব্যাহত অভিনন্দন বার্তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন
June 11th, 05:47 pm
তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বিশ্ব নেতৃবৃন্দ শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে এই বার্তাগুলি পাওয়ার পর টেলিফোনের মাধ্যমে অথবা লিখিতভাবে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।টেলিফোনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ওমানের সুলতানের
June 11th, 01:50 pm
ওমানের সুলতান হাইথাম বিন তারিক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে এই নিয়ে টানা তৃতীয়বার শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ওমানের সুলতান টেলিফোন করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।ওমানের সুলতানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
December 16th, 09:29 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।India and Oman have had an unbreakable bond of deep friendship for centuries: PM Modi
December 16th, 07:02 pm
PM Modi met with Sultan of Oman, Haitham bin Tarik at Hyderabad House, New Delhi. PM Modi said, India and Oman have had an unbreakable bond of deep friendship for centuries. At one end of the Arabian Sea is India and at the other end is Oman. Our mutual closeness is not limited to geography, but is also reflected in our trade spanning thousands of years, our culture, and our common priorities.ওমানের সুলতান, সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা
February 17th, 09:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ওমানের সুলতান, সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে কথা বলেছেন।