২০১৮ এশিয়ান গেমস্‌-এ নৌকা বাইচ বিভাগে স্বর্ণ পদক জেতায় ভারতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

August 24th, 07:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ায় জাকার্তা – পালেমব্যাঙ্গে অষ্টাদশ এশিয়ান গেমস্‌-এ পুরুষদের নৌকা বাইচ কোয়াড্রপল স্কালস্‌ বিভাগে স্বর্ণ পদক জয়ী ভারতীয় দলের চার সদস্য শরণ সিং, দাত্তু বাবান ভোকানাল, ওম প্রকাশ এবং সুখমিত সিং-কে অভিনন্দন জানিয়েছেন।