প্রধানমন্ত্রী ১১ই ডিসেম্বর আন্তর্জাতিক ভারতী উৎসবে ভাষণ দেবেন
December 09th, 10:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১ই ডিসেম্বর বিকেল ৪টে ৩০ মিনিটে ২০২০-র আন্তর্জাতিক ভারতী উৎসবে বক্তব্য রাখবেন। বর্তমান বছরে এই উৎসব ভার্চ্যুয়াল মোডে হবে। দেশ বিদেশের কবি ও শিল্পীরা এতে যোগ দেবেন। মহাকবি সুব্রমণ্য ভারতীর ১৩৮ তম জন্ম বার্ষিকী উদযাপন করার জন্য বনবিল সাংস্কৃতিক কেন্দ্র এই উৎসবের আয়োজন করেছে।