ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি
March 05th, 08:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সফর : কার্যাবলির তালিকা
March 05th, 04:36 pm
পরিবেশগত সহযোগিতা নিয়ে ২০২০-র নভেম্বরে স্বাক্ষরিত চলতি সমঝোতাটির পুনর্নবীকরণ করা হয়েছে। বায়োএনার্জি এবং বর্জ্য থেকে প্রাপ্ত শক্তি, পাওয়ার স্টোরেজ এবং ফ্লেক্সিবল আরই সিস্টেম, গ্রিন হাইড্রোজেনের পাশাপাশি বায়ু, সৌর এবং ছোট জলবিদ্যুৎ সহ সুস্থায়িত্বে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য এই সমঝোতা।নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ আয়োজিত ‘স্টার্ট-আপ মহাকুম্ভ’-এ প্রধানমন্ত্রীর ভাষণ ও বক্তব্য
March 20th, 10:40 am
মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী পীযূষ গোয়েলজি, অনুপ্রিয়া প্যাটেলজি, সোমপ্রকাশজি, মাননীয় বিশিষ্টজন এবং দেশের স্টার্ট-আপ সংস্থাগুলির বন্ধুরা! স্টার্ট-আপ মহাকুম্ভের জন্য আমি আপনাদের সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।নতুন দিল্লির ভারত মন্ডপমে স্টার্ট-আপ মহাকুম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
March 20th, 10:36 am
সমাবেশে প্রধানমন্ত্রী স্টার্ট-আপ মহাকুম্ভের গুরুত্ব এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের দিক-নির্দেশিকা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে ভারত তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উদ্ভাবন ও স্টার্ট আপের এক সংস্কৃতির সূচনা হয়েছে। সম্মেলনে বিনিয়োগকারী, ইনকিউবেটর, শিক্ষাবিদ, গবেষক, শিল্পমহলের সদস্য এবং বর্তমান ও ভবিষ্যৎ উদ্যোক্তাদের উপস্থিতির উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অর্থেই এ এক মহাকুম্ভ, যা থেকে অভুতপূর্ব শক্তি ও স্পন্দন বিচ্ছুরিত হচ্ছে। প্রদর্শনী ঘুরে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্টার্ট আপ মহাকুম্ভে যাঁরা এসেছেন, তাঁরা ভবিষ্যতের ইউনিকর্ন ও ডেকাকর্নগুলির সাক্ষী থাকছেন।