প্রধানমন্ত্রী সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, প্রার্থনা জানিয়েছেন ভগবান হনুমানের কাছে

April 02nd, 10:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ভগবান হনুমান জি ভক্তি, শক্তি এবং অটুট সমর্পণের অনুপম প্রতীক। শ্রী মোদী বলেছেন, “মহাবলীর কৃপায় তাঁর সকল ভক্তের মধ্যে যেন সাহস এবং ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটে।”

সংস্কৃত সুভাষিতম শেয়ার করে ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

April 01st, 10:37 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।

ডঃ শ্রী শ্রী শ্রী শিবাকুমারা স্বামীগালুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

April 01st, 10:33 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ শ্রী শ্রী শ্রী শিবাকুমারা স্বামীগালুর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন। ডঃ স্বামীগালু সহমর্মিতার আদর্শে সারা জীবন মানবতার সেবা করে গেছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি সততা ও বিনয়ের প্রতিরূপ বলে প্রধানমন্ত্রী মনে করেন। শিক্ষা, সমাজকল্যাণ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় এবং এখনও তিনি মানুষের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

শ্রীমদ সুধীন্দ্র তীর্থ স্বামীজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

March 31st, 10:58 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীর শ্রী কাশী মঠ সংস্থানের প্রাণপুরুষ শ্রীমদ সুধীন্দ্র তীর্থ স্বামীজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী বলেছেন, শ্রীমদ সুধীন্দ্র তীর্থ স্বামীজি সেবা এবং আধ্যাত্মিকতায় নিজের জীবন উৎসর্গ করেছেন- যার প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। পূজনীয় স্বামীজি শিক্ষার প্রসারে বিশেষভাবে উদ্যোগী ছিলেন এবং একের পর প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র স্থাপন করে গেছেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর শিক্ষা, সারল্য, দয়া এবং ন্যায়পরায়ণতার বার্তা দেয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

ভগবান মহাবীর জন্ম কল্যাণক উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

March 31st, 10:34 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান মহাবীর জন্ম কল্যাণক উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম সবার সঙ্গে ভাগ করে নিলেন এবং দেবী কুশমন্ডার দিব্য ও কল্যাণময় কৃপার ওপর আলোকপাত করলেন

March 22nd, 09:07 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে দেবী কুশমন্ডার দিব্য ও কল্যাণময় কৃপার কথা তুলে ধরা হয়েছে।

মাদুরাইয়ের তিরুপারাঙ্কুন্দ্রমে আরুলমিগু সুব্রহ্মণ্যস্বামী মন্দিরে প্রধানমন্ত্রীর প্রার্থনা

March 01st, 07:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাদুরাইয়ে তিরুপারাঙ্কুন্দ্রমে আরুলমিগু সুব্রহ্মণ্যস্বামী মন্দিরে যান এবং সেখানে প্রার্থনা করেন।

এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন

February 22nd, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রীর ডেরা সচখন্ড বাল্লান সফর

February 01st, 09:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের ডেরা সচখন্ড বাল্লান সফর করেছেন।

আদমপুর বিমানবন্দরকে শ্রী গুরু রবিদাস মহারাজ জির নামাঙ্কিত করা তাঁর চিরন্তন আদর্শের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন: প্রধানমন্ত্রী

February 01st, 06:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত রবিদাস জয়ন্তীর পবিত্র অনুষ্ঠানে আজ আদমপুর বিমানবন্দর’কে এখন থেকে শ্রী গুরু রবিদাস মহারাজ জি বিমানবন্দর নামাঙ্কিত করার সিদ্ধান্ত গভীর সম্মান ও শ্রদ্ধার।

প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

January 25th, 11:30 am

জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

শ্রী নারায়ণ ধর্ম সঙ্গম ট্রাস্টের স্বামীজিদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

January 23rd, 04:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বরকলার শিবগিরি মঠের স্বামীজিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

দেরাদুণে উত্তরাখন্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 09th, 01:00 pm

উত্তরাখন্ডের রাজ্যপাল গুরমীত সিং মহাশয়, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অজয় টামটা মহাশয়, বিধানসভার অধ্যক্ষ বোন ঋতু, উত্তরাখন্ড মন্ত্রিসভার সদস্যরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সাংসদ, পবিত্র সাধু-সন্ত, যাঁরা বিপুল সংখ্যায় এখানে এসেছেন আমাদের আশীর্বাদ করতে, অন্যান্য বিশিষ্ট জনেরা, আমার প্রিয় উত্তরাখন্ডের ভাই ও বোনেরা!

দেরাদুনে উত্তরাখণ্ড প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

November 09th, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮,১৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তরাখণ্ডের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াস নিয়ে সন্তোষ প্রকাশ করে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানান শ্রী মোদী।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

June 28th, 08:24 pm

আপনি আজ আপনার মাতৃভূমি থেকে, ভারতভূমি থেকে অনেক দূরে রয়েছেন, কিন্তু আপনি ভারতীয়দের হৃদয়ে সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যে বিশেষত্ব রয়েছে এবং আপনার যাত্রাও এক নতুন যুগের সূচনা করেছে। এই সময়ে, আমরা দুজনে কথা বলছি ঠিকই, কিন্তু ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতিও আমার সঙ্গে রয়েছে। আমার কণ্ঠস্বরের মধ্যে সমস্ত ভারতবাসীর উৎসাহ-উদ্দীপনা প্রতিফলিত হচ্ছে। ভারতের পতাকা মহাকাশে তুলে ধরার জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি খুব বেশি সময় নেব না। সবার আগে আমাকে বলুন, সবকিছু কি ঠিক আছে? আপনি কি সুস্থ আছেন?

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

June 28th, 08:22 pm

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, শুভাংশু যদিও এখন তাঁর মাতৃভূমি থেকে অনেক দূরে রয়েছেন, তথাপি তিনি সমস্ত ভারতবাসীর হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। শুভাংশুর নামের মধ্যে বিশেষত্ব রয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই যাত্রা এক নতুন যুগের সূচনা করেছে। শ্রী মোদী বলেন, দুজন ব্যক্তির মধ্যে এই কথাবার্তা হলেও, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ১৪০ কোটি দেশবাসীর আবেগ ও উদ্দীপনা। শুভাংশুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আচার্য শ্রী বিদ্যানন্দ জি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

June 28th, 11:15 am

পরম শ্রদ্ধেয় আচার্য প্রজ্ঞা সাগর মহারাজ জি, শ্রবণবেলগোলার মঠস্বামী চারুকীর্তি জি, আমার সহকর্মী গজেন্দ্র সিং শেখাওয়াত জি, সংসদে আমার সহকর্মী ভাই নবীন জৈন জি, ভগবান মহাবীর অহিংস ভারতী ট্রাস্টের সভাপতি প্রিয়াঙ্ক জৈন জি, সচিব মমতা জৈন জি, ট্রাস্টি পীযূষ জৈন জি, অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তি, সাধু, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, জয় জিনেন্দ্র!

আচার্য শ্রী বিদ্যানন্দ জি মহারাজের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

June 28th, 11:01 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য শ্রী বিদ্যানন্দ জি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, ভারতের আধ্যাত্মিক পরম্পরার এক উল্লেখযোগ্য মুহূর্ত প্রত্যক্ষ করছে দেশ। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

June 24th, 11:30 am

ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

June 24th, 11:00 am

প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।