দপ্তরের কর্মী এবং এসপিজি’র সঙ্গে ইংরেজি নববর্ষেরশুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

January 02nd, 06:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তাঁর দপ্তরের কর্মী ওআধিকারিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হয়ে তাঁদের সঙ্গে ইংরেজি নববর্ষেরশুভেচ্ছা বিনিময় করেন। স্পেশাল প্রোটেকশন গ্রুপ-এর কর্মীদেরও তিনি নতুন বছরেরশুভেচ্ছা জানান। এক হাজার জনেরও বেশি কর্মী ও আধিকারিক উপস্থিত ছিলেনপ্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে।