সমবেত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক সাশ্রয় এবং পরিচ্ছন্নতা রক্ষার কাজ অনেকটা সহজ হয়ে যায় বলে মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

November 10th, 01:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশেষ অভিযান ৪.০-এর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এটি হল ভারতের এক বৃহত্তম অভিযান, যা থেকে দেশের তহবিলে ২০২১ সাল থেকে জমা পড়েছে ২,৩৬৪ কোটি টাকা। বিভিন্ন সামগ্রীর পরিত্যক্ত অংশ বিক্রয়ের মাধ্যমে এই অর্থ সংগৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে এই ব্যবস্থায় অর্থনৈতিক সাশ্রয়ের সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতাও বজায় রাখা সম্ভব।