স্কাইরুট অ্যারোস্পেসকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

July 18th, 09:54 am

ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি উৎক্ষেপণ যান 'বিক্রম-১'-এর প্রথম কক্ষপথ-মুখী উৎক্ষেপণের প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে দেশের মহাকাশ যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। শ্রী মোদী বলেন, বিক্রম-১-এর উৎক্ষেপণ ভারতের মহাকাশ-সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করছে এবং উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবে দেশের ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরছে।

ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 03:15 pm

ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।

ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।

সেশেলসে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর

June 28th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ২৭ - ২৯ জুন, ২০২৬-এর সেশেলসে রাষ্ট্রীয় সফর করেছেন। এই সফরের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী এবং সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি ভিক্টোরিয়া, মাহে স্টেট হাউসে আনুষ্ঠানিক আলোচনা করেন।

ফলাফলের তালিকা : সেশেলসে প্রধানমন্ত্রীর সরকারি সফর

June 28th, 08:17 pm

সেশেলস সরকারকে একটি দ্রুতগামী টহলদারি জাহাজ উপহার। সেশেলসের প্রতিরক্ষা বাহিনীকে ১০টি ইউটিলিটি যান এবং ৫ সেট লেজার রেডিয়াল শ্রেণীর জলযান হস্তান্তর। সেশেলস সরকারকে ৬টি অ্যাম্বুলেন্স হস্তান্তর। সেশেলস সরকারকে ৫০০ মেট্রিক টন চাল হস্তান্তর। সেশেলস সরকারকে ৮,৫০০ মেট্রিক টন সিমেন্ট হস্তান্তর।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

June 15th, 03:00 pm

আমার এই সফর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম স্লোভাকিয়া সফর। আমি আনন্দিত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের পারস্পরিক আস্থা, অভিন্ন অগ্রাধিকার এবং অভিন্ন ভবিষ্যতের প্রতীক।

ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

June 14th, 04:36 pm

আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন

June 14th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)

May 11th, 09:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 26th, 01:30 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মানিত সহকর্মীরা - অন্নপূর্ণা দেবী, সাবিত্রী ঠাকুর, রবনীত সিং, হর্ষ মালহোত্রা, দিল্লি সরকারের সম্মানিত মন্ত্রী, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা অতিথিরা এবং আমার প্রিয় সন্তানেরা!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিত বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

December 26th, 01:00 pm

এই দিনটির তাৎপর্যের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী মোদী বলেন, আজ দেশ সাহসী সাহেবজাদাদের স্মরণ করছে, যাঁরা ভারতের গর্ব। এঁদের অদম্য সাহস ও শৌর্য কালের গণ্ডিকে অতিক্রম করেছে। নিষ্ঠুর মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তাঁরা যেভাবে দাঁড়িয়েছিলেন, তার ফলে ধর্মান্ধতা এবং ভয়ের পরিবেশের ভিত কেঁপে উঠেছিল। যে দেশের এরকম একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে, সেই দেশের তরুণ প্রজন্ম অতীতের অনুপ্রেরণাদায়ক ঐতিহ্যকে গ্রহণ করে যে কোনো লক্ষ্য অর্জনে সক্ষম।

ওমানে বসবাসরত ভারতীয় ছাত্রছাত্রী এবং প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

December 18th, 12:32 pm

আহলান আর সাহলান!!! আপনাদের যৌবনের উৎসাহ আর শক্তি এখানকার পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছে। আমি সেইসব ভাই ও বোনদেরও শুভেচ্ছা জানাচ্ছি যারা জায়গার অভাবে এই হলে উপস্থিত নেই এবং নিকটবর্তী হলের স্ক্রিনে এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন। আপনারা বুঝতেই পারছেন, উনারা এতদূর এসে ভেতরে ঢুকতে পারেন নি, ওদের মনের অবস্থা কি হয়ে আছে।

ওমানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

December 18th, 12:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাস্কাটে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের বিশাল সমাবেশে ভাষণ দিলেন। শ্রোতাদের মধ্যে ছিল একাধিক ভারতীয় স্কুলের ৭০০-র বেশি ছাত্র-ছাত্রী। ওমানে ভারতীয় স্কুলগুলির জন্য এবছরটি বিশেষ উল্লেখযোগ্য, কারণ সেদেশে স্কুলগুলি স্থাপনের ৫০ বছর পালন করা হচ্ছে।

জোহানেসবার্গে জি২০ শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

November 23rd, 09:41 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি২০ গোষ্ঠীর শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী শ্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ভারত ও কানাডার মধ্যে অংশীদারিত্বের সম্পর্কের মূল্যায়ন করেছেন তাঁরা।

জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি

November 23rd, 04:05 pm

প্রযুক্তি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এর সুযোগ-সুবিধা এবং সম্পদ কিছু মুষ্ঠিমেয় মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। মানুষের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগের এবং উদ্ভাবনের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে মানবকেন্দ্রিক করে তুলতে হবে। ভারত তার সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে এই ভাবনাকে কার্যকর করছে। এই কারণে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত আজ শীর্ষ স্থানে উঠে এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই আমরা ইতিবাচক মনোভাব গ্রহণ করেছি। আমরা উচ্চমানের কম্পিউটার তৈরি করছি, যাতে এআই-এর সুযোগ-সুবিধা প্রতিটি জেলায় এবং প্রতিটি ভাষায় পৌঁছে দেওয়া যায়।

জি-২০ অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে ভাষণ প্রধানমন্ত্রীর

November 23rd, 04:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে 'অর্থ-কেন্দ্রিকতা'র চেয়ে 'মানব-কেন্দ্রিকতা'র ওপর জোর দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভারত এই ভাবনাকে সামনে রেখে প্রযুক্তির পরিমণ্ডলকে সুসংহত করেছে এবং উল্লেখযোগ্য ফল পেয়েছে। মহাকাশ প্রযুক্তি, এআই কিংবা ডিজিটাল পেমেন্ট, সব ক্ষেত্রেই বিশ্বনেতা হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী ৩ নভেম্বর উদীয়মান বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ২০২৫ উদ্বোধন করবেন

November 02nd, 09:29 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ নভেম্বর সকাল ৯:৩০ মিনিটে নয়াদিল্লির ভারত মণ্ডপে উদীয়মান বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

ভারত-যুক্তরাজ্য সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 09th, 04:41 pm

আজকের ভারত-যুক্তরাজ্য সিইও ফোরামের বৈঠকে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রথমত, আমি প্রধানমন্ত্রী স্টার্মারের মূল্যবান চিন্তাভাবনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন

August 19th, 09:43 am

হ্যাঁ, স্যার। কিন্তু আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন সিট বেল্ট খুলে ফেলবেন। তারপর সেখানে মানে ওই ক্যাপসুলের মধ্যে ভেসে বেড়াবেন, এদিক ওদিক যাবেন আর কাজকর্ম করবেন।

মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

August 19th, 09:42 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেন। মহাকাশ যাত্রার অনন্যতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই যাত্রা যিনি করেন, তার মধ্যে নানাবিধ রূপান্তর ও পরিবর্তন আসে, এ সম্পর্কে তিনি জানতে আগ্রহী। এর উত্তরে শুভাংশু বলেন, মহাকাশের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মাধ্যাকর্ষণ শক্তি না থাকাটা খুব বড় ফারাক গড়ে দেয়।