প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশ নেবেন

September 24th, 06:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নতুন দিল্লির ভারত মন্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশগ্রহণ করবেন। এক জনসমাবেশেও ভাষণ দেবেন তিনি।

এশিয়া কাপ ২০২৫-এ চমকপ্রদ জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

September 08th, 07:20 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগিরে আয়োজিত এশিয়া কাপ ২০২৫-এ চমকপ্রদ জয়ের জন্য ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, “এই জয় আরও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে।”

২০২৫ – এ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ – এ অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

June 02nd, 03:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০৮টি রেলস্টেশনের পুনর্বিকাশ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 06th, 11:30 am

দেশের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশের প্রতিটি প্রান্তের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিধায়ক, সুধীবৃন্দ এবং আমার ভাই-বোনেরা!

পশ্চিমবঙ্গের ৩৭টি সহ দেশের মোট ৫০৮টি রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পের আজ শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

August 06th, 11:05 am

পশ্চিমবঙ্গের ৩৭টি সহ সারা দেশের মোট ৫০৮টি রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পের আজ শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজ এখানে এক ভিডিও কনফারেন্সের মঞ্চে ২৪ হাজার ৪৭০ কোটি টাকার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারত ‘বিকশিত ভারত’ - এর লক্ষ্যে উপনীত হওয়ার জন্য বর্তমান অমৃতকালে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। দেশে এখন নতুন উৎসাহ, উদ্দীপনা এবং নতুন সংকল্প গ্রহণের পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় রেলের ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হ’ল। দেশের প্রায় ১ হাজার ৩০০টি প্রধান প্রধান রেল স্টেশনকে এখন আধুনিকতার মিশ্রণে নতুন করে গড়ে তোলা হবে। এগুলির সংজ্ঞা নির্ধারণ হবে ‘অমৃত ভারত স্টেশন’ রূপে, যার মধ্যে নতুন জীবনের স্পর্শ খুঁজে পাওয়া যাবে। এর মধ্যে ৫০৮টি ‘অমৃত ভারত স্টেশন’ – এর শিলান্যাস পর্ব আজ অনুষ্ঠিত হ’ল।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করায় ইয়ুন সুক ইয়ল'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

May 10th, 12:52 pm

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে ইয়ুন সুক ইয়ল দায়িত্বভার গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কোরিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত রাষ্ট্রপতি ইউন সুক ইওল – এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে বার্তালাপ

March 17th, 02:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কোরিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত রাষ্ট্রপতি ইউন সুক ইওল – এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী আগামীকাল ওয়ান ওশন সামিটের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন

February 10th, 07:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১১ই ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ২টো ৩০ মিনিট নাগাদ ওয়ান ওশন সামিটে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেবেন। জার্মানী, গ্রেট ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা সহ বহু দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা সামিটের উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেবেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইনের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা

October 21st, 03:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইনের সঙ্গে কথা বলেছেন।

PM Greets President & People of Republic of Korea on the 70th Anniversary of the Outbreak of the Korean War

June 25th, 07:04 pm

On the occasion of the 70th Anniversary of the outbreak of the Korean War in 1950, Prime Minister of India Shri Narendra Modi paid rich tribute to the bravehearts who sacrificed their lives in the pursuit of peace on the Korean Peninsula.

প্রধানমন্ত্রীকে টেলিফোনে অভিনন্দন জানালেন তিন দেশের রাষ্ট্রপতি

June 04th, 06:52 pm

লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ৪ জুন কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি শ্রী মুন জায়ে-ইন, জিম্বাবোয়ের রাষ্ট্রপতি শ্রী ই. ডি. মনাঙ্গাগয়া, এবং মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ জাসিন্তো নিওসি টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

সিওল শান্তি পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

February 22nd, 10:55 am

সিওল শান্তি পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমার বিশ্বাস এই পুরস্কারটি আমার ব্যক্তিগত নয়, বরং ভারতের জনসাধারণের প্রাপ্য। এই পুরস্কারটি ভারত পাচ্ছে সেই সাফল্যর জন্য যা গত ৫ বছরেরও কম সময়ের মধ্যে ১৩০ কোটি ভারতীয়র শক্তি ও দক্ষতার ক্ষমতার জোরে অর্জিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর কোরিয়া সফরকালে প্রেস বিবৃতি

February 22nd, 08:42 am

আমাকে দক্ষিণ কোরিয়া সফরে আমন্ত্রণ জানানো এবং উষ্ণ স্বাগত অভ্যর্থনার জন্য আমি অন্তর থেকে রাষ্ট্রপতি মুন-কে কৃতজ্ঞতা জানাই। আমি আগেও কয়েকবার বলেছি, প্রধানমন্ত্রী হওয়ার আগেও বলেছি যে ভারতের উন্নয়নের জন্য সবচাইতে যোগ্য অনুকরণীয় মডেল হতে পারে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন। দক্ষিণ কোরিয়ার দ্রুত উন্নয়ন ভারতের জন্য প্রেরণার উৎস। সেজন্য কোরিয়া সফর আমার জন্য সর্বদাই আনন্দের বিষয়।

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী ভারতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 21st, 06:01 pm

দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী আমার প্রিয় ভারতীয় ভাই ও বোনেরা, এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে বলা হয়েছে যে, আপনারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। যদিও বাইরে ভীষণ ঠান্ডা। ভেতরে হয়তো আপনাদের বেশ ভালোই লাগছে। সবকিছুকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিৎ। আমি আপনাদের এই ভালোবাসার সামনে নত মস্তক হয়ে প্রণাম জানাই।

দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

February 21st, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিয়েছেন।

সিওলের ইয়োনসাই বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

February 21st, 01:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ (২১শে ফেব্রুয়ারি) সিওলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন।

দক্ষিণ কোরিয়া সফরকালে ভারত-দক্ষিণ কোরিয়া বাণিজ্যিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

February 21st, 10:55 am

শুভ অপরাহ্ন। সিওলে আজ আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত। মাত্র ১২ মাসে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক নেতৃবর্গের সঙ্গে এটি আমার তৃতীয় আলাপচারিতা। আমার সদিচ্ছা অনেক। দক্ষিণ কোরিয়া থেকে ভারতে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ যাতে বৃদ্ধি পায়, সে বিষয়ে আমি অত্যন্ত আগ্রহী। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখনও দক্ষিণ কোরিয়া সফর করেছি। দক্ষিণ কোরিয়া আমার কাছে অর্থনৈতিক বিকাশের আদর্শস্বরূপ।

কোরিয়ার সিওলে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদী

February 21st, 08:26 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কোরিয়া প্রজাতন্ত্রের সফরে সিওলে এসে পৌঁছালেন। কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী এই সফরকালে একধিক অনুষ্ঠানে যোগ দেবেন।

কোরিয়া সফরের আগে প্রধানমন্ত্রীর বিবৃতি

February 20th, 02:30 pm

রাষ্ট্রপতি মুন জে ইন-এর আমন্ত্রণেই আমি কোরিয়া সফরে যাচ্ছি। কোরিয়ায় এটি আমার দ্বিতীয়বারের সফর এবং রাষ্ট্রপতি মুন-এর সঙ্গে হবে দ্বিতীয় শীর্ষ বৈঠক।

কোরিয়ার ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

November 05th, 05:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং সু-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফার্স্ট লেডি কিম প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারত সফর করছেন। তিনি আগামীকাল অযোধ্যায় উত্তর প্রদেশ সরকার আয়োজিত দীপ উৎসবের প্রধান অতিথি হবেন। রানী সুরীরত্ন নতুন স্মারক উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন।