নতুন দিল্লিতে SOUL লিডারশিপ কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 11:30 am
ভুটানের প্রধানমন্ত্রী, আমার ভাই দাসো শেরিং তোবগে জি, SOUL বোর্ডের চেয়ারম্যান সুধীর মেহতা, হংসমুখ আধিয়া, শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিগণ, যাঁদের অনেকেই আমার সামনে বসে রয়েছেন এবং আমার তরুণ সহকর্মীবৃন্দ, যাঁদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে।স্কুল অফ আলটিমেট লিডারশিপ (SOUL)-এর লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
February 21st, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে স্কুল অফ আলটিমেট লিডারশিপ (SOUL)-এর লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করেছেন। বিশিষ্ট নেতৃবৃন্দ এবং ভবিষ্যতের তরুণ নেতাদের স্বাগত জানিয়ে শ্রী মোদী বলেন, কিছু কিছু অনুষ্ঠান হৃদয়ের খুব কাছাকাছি হয়। আজ তেমনই এক আয়োজন। প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের জন্য উন্নত নাগরিক গড়ে তোলা প্রয়োজন। এর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে অসাধারণ নেতা গড়ে তোলা দরকার। স্কুল অফ আলটিমেট লিডারশিপ, বিকশিত ভারতের উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। কেবল নামেই নয়, কাজেও এটি ভারতের সামাজিক জীবনের আত্মা হয়ে উঠবে। এর সঙ্গে আধ্যাত্মিক অভিজ্ঞতার নির্যাসও চমৎকারভাবে মিশে আছে। অদূর ভবিষ্যতে গুজরাটে গিফট সিটির কাছে SOUL-এর একটি বিস্তীর্ণ ক্যাম্পাস গড়ে তোলা হবে।