দিল্লি আইআইটি-র ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

August 07th, 09:35 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ অগাস্ট ২০২৬ তারিখ সকাল ১১টায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ৫৮৭ জন পিএইচ.ডি. গবেষক সহ ৩০০০-এরও বেশি স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হবে। অনন্যসাধারণ শিক্ষাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের সর্বাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা – প্রেসিডেন্টস স্বর্ণ পদক, ডিরেক্টর্স স্বর্ণ পদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণ পদক এবং পারফেক্ট টেন স্বর্ণ পদক মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

হরিয়ানার জিন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বাংলা অনুবাদ

July 17th, 12:00 pm

আপনারা কিছু ছবি এনেছেন—নিন ভাই, এগুলো নিয়ে নিন, না হলে পেছনের মানুষজন দেখতে পাবেন না। এসপিজির সহকর্মীরা অনুগ্রহ করে এগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ ভাই, আপনারা খুব সুন্দর ছবি এঁকে এনেছেন। ওদিকে একটি ছোট্ট মেয়েও কিছু নিয়ে এসেছে, সেটিও সংগ্রহ করে নিন। এদিকেও দু'জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। এখন সবাই আরাম করে বসে পড়ুন। আপনাদের ভালোবাসা এবং শিল্পসাধনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।

হরিয়ানায় প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

July 17th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ-এ প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে গভীর আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন; বিশেষ করে 'শক্তিপীঠ মাতা জয়ন্তী'-র আশীর্বাদপুষ্ট এই ভূমির মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেন। সাংগঠনিক কাজের প্রয়োজনে কয়েক দশক আগে এই শহরে তাঁর প্রথম সফরের কথা স্মরণ করে তিনি স্থানীয় খাদ্যাভ্যাস, যেমন মুররাহ মহিষের দুধের পণ্য, দেশি বুরা এবং ঘেবরের সঙ্গে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার স্মৃতিচারণ করেন। শ্রী মোদী বলেন, এটি কোনও সাধারণ ভূমি নয়; এটি ইতিহাস, বীরত্ব, ধর্ম এবং অসীম গর্বের এক মহিমান্বিত ভূমি।

প্রধানমন্ত্রী ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফরে যাবেন

July 15th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। সকাল ১১টা নাগাদ, প্রধানমন্ত্রী জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সকাল ১১:৩০টা নাগাদ, তিনি জিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪,৭০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি ভাষণও দেবেন।

কংগ্রেসকে ভোট দেওয়া মানে হরিয়ানার স্থিতিশীলতা ও উন্নয়নকে ঝুঁকির মধ্যে ফেলা: সোনিপতে প্রধানমন্ত্রী মোদী

September 25th, 12:48 pm

হরিয়ানার সোনিপথে একটি বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কংগ্রেস দল দুর্বল হয়ে পড়ছে, গতি বজায় রাখার জন্য লড়াই করছে, ঠিক তার বিপরীতে, বিজেপি হরিয়ানা জুড়ে ব্যাপক সমর্থন অর্জন করছে। তিনি আরও বলেন, বিজেপির প্রতি ক্রমবর্ধমান উৎসাহ স্পষ্ট, মানুষ স্লোগান দিচ্ছেন - ফির এক বার, বিজেপি সরকার।

প্রধানমন্ত্রী মোদী হরিয়ানার সোনিপথে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন

September 25th, 12:00 pm

হরিয়ানার সোনিপথে একটি বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কংগ্রেস দল দুর্বল হয়ে পড়ছে, গতি বজায় রাখার জন্য লড়াই করছে, ঠিক তার বিপরীতে, বিজেপি হরিয়ানা জুড়ে ব্যাপক সমর্থন অর্জন করছে। তিনি আরও বলেন, বিজেপির প্রতি ক্রমবর্ধমান উৎসাহ স্পষ্ট, মানুষ স্লোগান দিচ্ছেন - ফির এক বার, বিজেপি সরকার।

ইন্ডি জোট আগের মতোই দুর্নীতিগ্রস্ত, যে কোনও মূল্যে ক্ষমতা চায়: সোনিপাতে প্রধানমন্ত্রী মোদী

May 18th, 03:20 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিপাতে একটি জনসভায় ভাষণ দিয়েছেন এবং বিরোধীদের প্রতারণামূলক উদ্দেশ্য তুলে ধরেন এবং হরিয়ানার উন্নয়নের প্রতি বিজেপির উৎসর্গকে পুনরায় নিশ্চিত করেন। জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'ধকড়' সরকার সংবিধানের ৩৭০ ধারার দেওয়াল গুঁড়িয়ে দিয়েছে এবং কাশ্মীর উন্নয়নের পথে হাঁটতেও শুরু করেছে।

প্রধানমন্ত্রী মোদী হরিয়ানার আম্বালা এবং সোনিপাতে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন

May 18th, 02:46 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বালা এবং সোনিপাতে জনসভায় ভাষণ দিয়েছেন এবং বিরোধীদের প্রতারণামূলক উদ্দেশ্য তুলে ধরেন এবং হরিয়ানার উন্নয়নের প্রতি বিজেপির উৎসর্গকে পুনরায় নিশ্চিত করেন। জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'ধকড়' সরকার সংবিধানের ৩৭০ ধারার দেওয়াল গুঁড়িয়ে দিয়েছে এবং কাশ্মীর উন্নয়নের পথে হাঁটতেও শুরু করেছে।