গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 11th, 06:15 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জি, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুখ ভাই মান্ডভিয়া, সর্দার ধামের সভাপতি গগজি ভাই সুতারিয়া জি, দুষ্মন্ত ভাই প্যাটেল, পঙ্কজ ভাই প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, মঞ্চে উপস্থিত গুজরাট সরকারের মন্ত্রীরা, সকল দাতা, ট্রাস্টি, বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 11th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”

ভদোদরা যাওয়ার পথে তোলা সোমনাথ মন্দিরের একটি ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী

May 11th, 05:14 pm

সোমনাথ থেকে ভদোদরা যাওয়ার পথে তোলা সোমনাথ মন্দিরের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রভাস পাটনের সৈকতে সোমনাথ মন্দির আধ্যাত্মিকতা, ইতিহাস ও সভ্যতাগত দৃষ্টিকোণ থেকে এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই মন্দির দীর্ঘ সময় ধরে একের পর এক হামলা সত্ত্বেও স্বমহিমায় উজ্জ্বল। এই বিষয়টি প্রতিটি ভারতীয়র কাছে প্রেরণা।

প্রধানমন্ত্রী সোমনাথে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ দলের শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শনী দেখলেন

May 11th, 04:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র সোমনাথ অমৃত মহোৎসব উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ এরোবেটিক দলের শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শনী দেখলেন।

গুজরাটের সোমনাথ মন্দিরে মহাপূজা এবং কুম্ভাভিষেক সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী

May 11th, 03:49 pm

গুজরাটের সোমনাথ মন্দিরে আজ মহাপূজা এবং কুম্ভাভিষেক সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই পূজার সুযোগ তাঁর কাছে পরম সৌভাগ্যের। নবগঠিত মন্দির উদ্বোধনের ৭৫ বছর উপলক্ষ্যে মহাদেবের প্রতি প্রার্থনা তাঁর কাছে অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এই মন্দির দর্শন ও পূজন সীমাহীন আধ্যাত্মিক শক্তির উৎস।

সোমনাথ মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী

May 11th, 12:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ মন্দির দর্শনে গেলেন। এই মন্দিরের পুনর্গঠিত সংস্করণ তৈরি হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে সেখানে যেতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে অগণিত মানুষের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আপ্লুত করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর পুনর্গঠিত মন্দিরটির উদ্বোধনের সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের অনুভবও সম্ভবত একই ছিল। বর্তমান সমারোহ উপলক্ষ্যে বিপুল জনসমাগম তাঁকে মুগ্ধ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।

গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ অম্রুত মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

May 11th, 10:20 am

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী শ্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীরা, সাংসদ ও বিধায়করা এবং উপস্থিত বিশিষ্টজনেরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশ নিলেন সোমনাথ অমৃত মহোৎসবে, গুজরাটে সোমনাথ মন্দিরে সংস্কারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে

May 11th, 10:15 am

৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।

গুজরাতের জামনগরে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদীর বিশেষ ভাষণ

May 10th, 09:35 pm

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।

প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন

May 09th, 11:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্বে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 11th, 12:00 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উদ্যমী তরুণ উপ-মুখ্যমন্ত্রী, হর্ষ সাংঘভি, গুজরাট সরকারের মন্ত্রী, জিতুভাই ভাগানি, অর্জুনভাই মোধওয়াদিয়া, ডঃ প্রদ্যুম্ন বাজা, কৌশিকভাই ভেকারিয়া, সাংসদ রাজেশভাই, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ। আজ, দেশের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদেরও জয় সোমনাথ, আমার পক্ষ থেকে।

গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

January 11th, 11:41 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, এই সময়টি অসাধারণ, এই পরিবেশ অসাধারণ এবং এই উদযাপনও অসাধারণ। তিনি বলেন যে, একদিকে স্বয়ং ভগবান মহাদেব এবং অন্যদিকে সমুদ্রের বিশাল ঢেউ, সূর্যের কিরণ, মন্ত্রের অনুরণন এবং ভক্তির জোয়ার। তিনি বলেন যে, এই দিব্য পরিবেশে ভগবান সোমনাথের সকল ভক্তের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও দিব্য ও মহিমান্বিত করে তুলেছে। শ্রী মোদী বলেন যে, সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ সক্রিয়ভাবে সেবা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তিনি ৭২ ঘণ্টা ধরে ওঙ্কার মন্ত্রের অবিরাম জপ এবং ৭২ ঘণ্টা ধরে মন্ত্র পাঠের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, গতকাল সন্ধ্যায় এক হাজার ড্রোন এবং বৈদিক গুরুকুলের এক হাজার ছাত্রের উপস্থিতিতে সোমনাথের হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছিল এবং আজ ১০৮টি ঘোড়া নিয়ে ‘শৌর্য যাত্রা’ মন্দিরে এসে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন যে, মন্ত্র ও ভজনের মনোমুগ্ধকর পরিবেশনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এই অভিজ্ঞতা কেবল সময়ই ধারণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন যে, এই উদযাপন গর্ব ও সম্মান, মর্যাদা ও জ্ঞান, মহিমা ও ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও উপলব্ধি, অভিজ্ঞতা, আনন্দ এবং অন্তরঙ্গতার প্রতীক। সর্বোপরি, তিনি জোর দিয়ে বলেন, এটি ভগবান মহাদেবের আশীর্বাদ বহন করে।

প্রধানমন্ত্রী সোমনাথ সফরের কিছু ঝলক শেয়ার করেছেন

January 10th, 11:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটের সোমনাথ সফরের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

১০-১১ জানুয়ারি সোমনাথ মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, যোগ দেবেন সোমনাথ স্বাভিমান পরবে

January 09th, 12:10 pm

১০ ও ১১ জানুয়ারি তাঁর গুজরাট সফরকালে সোমনাথ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, তিনি সোমনাথ স্বাভিমান পরবেও যোগ দেবেন। ১০ জানুয়ারি রাত ৮টা নাগাদ তিনি ওঙ্কার মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপর সোমনাথ মন্দিরে ড্রোন শো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর প্রধানমন্ত্রীর

January 09th, 12:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর করবেন। তিনি আগামীকাল সন্ধ্যেবেলা সোমনাথ পৌঁছোবেন এবং রাত ৮টা নাগাদ ওংকার মন্ত্রপাঠে যোগ দেবেন। এরপর সোমনাথ মন্দিরে ড্রোন শো প্রত্যক্ষ করবেন।

সম্মিলিত চেতনার উদ্বোধনে সোমনাথ ধামের চিরায়ত ভূমিকার গুরুত্ব সুভাষিতম-এর মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

January 09th, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুভাষিতম-এর মাধ্যমে সম্মিলিত চেতনার উদ্বোধনে সোমনাথ ধামের চিরায়ত ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন।

সোমনাথ স্বাভিমান পর্বের সূচনায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

January 08th, 10:22 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোমনাথ স্বাভিমান পর্বের সূচনায় আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সহস্র বছর ধরে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে কালজয়ী সভ্যতার চেতনা যা সোমনাথকে জাগ্রত করে রেখেছে, তা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

নগর এলাকা আমাদের উন্নয়ন কেন্দ্র, আমাদের নগর সংস্থাগুলিকে অর্থনীতির উন্নয়ন কেন্দ্রে পরিণত করতে হবে: গান্ধীনগরে প্রধানমন্ত্রী মোদী

May 27th, 11:30 am

গুজরাটের গান্ধীনগরে আজ গুজরাট নগর বিকাশ আখ্যানের ২০ বছর উপলক্ষে আয়োজিত সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ওই মঞ্চ থেকে তিনি নগর বিকাশ বর্ষ ২০২৫-এর সূচনা করেন – যা নগর বিকাশ বর্ষ ২০০৫-এর ২০ বছর পূর্তির বার্তা দেয়। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গত ২ দিনে ভদোদরা, দাহোদ, ভুজ, আমেদাবাদ এবং গান্ধীনগর সফরে তিনি অপারেশন সিঁদুরের সাফল্য এবং দেশপ্রেমের উদযাপন প্রত্যক্ষ করেছেন।

গুজরাট নগর বিকাশ আখ্যানের ২০ বছর উপলক্ষে আয়োজিত সমারোহে ফের সন্ত্রাসবাদ সম্পর্কে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

May 27th, 11:09 am

১৯৪৭ সালে স্বাধীনতা ও দেশ ভাগের ঠিক পরেই প্রথম জঙ্গি হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। ভারতকে কার্যত তিন ভাগে ভাগ করা হয়েছিল সেই সময়। একটি ভাগে পাকিস্তান জঙ্গিদের প্রশয় দিয়ে গেছে ধরাবাহিকভাবে। এই প্রসঙ্গে তিনি সর্দার প্যাটেলের সেই দৃষ্টিভঙ্গীর উল্লেখ করেন – যা বার্তা দেয় যে পাক - অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারতীয় সেনার থামা উচিত নয়। কিন্তু প্যাটেলের পরামর্শ তখন শোনা হয়নি। ৭৫ বছর ধরে সন্ত্রাসবাদের ধারা অব্যাহত থেকেছে। তারই ফল পহেলগামের ঘটনা। কূটনৈতিক নানা ফন্দিফিকির চালিয়ে যাওয়া সত্বেও পাকিস্তান ভারতের সামরিক শক্তির মুখোমুখি হয়েছে বারবার। পাকিস্তানকে সম্পূর্ণ ভাবে পর্যুদস্ত করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে সরাসরির যুদ্ধে জিততে পারবে না ইসলামাবাদ। সেকথা বুঝেই প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধে নেমেছে। সাধারণ মানুষকে, এমনকি নিরীহ তীর্থযাত্রীদেরও হত্যা করতে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতে।

১৪০ কোটি ভারতীয় বিকশিত ভারত গঠনে ঐক্যবদ্ধ: গুজরাটের দাহোদে প্রধানমন্ত্রী মোদী

May 26th, 11:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করলেন। সমাবেশে ভাষণে তিনি বলেন, ২৬ মে দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ২০১৪ সালে এই দিনেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দেশের দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন যে গুজরাটের মানুষ তাদের অটুট সমর্থন এবং আশীর্বাদকে স্বীকৃতি জানান তিনি।