The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব পাশ
June 10th, 01:50 pm
দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ১০ জুন, ২০২৬-কে ভারতের গণতন্ত্রের যাত্রাপথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব আজ পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। একটানা ৪,৩৯৯ দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ে তিনি জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাপিয়ে গেলেন। জওহরলাল নেহরু ১৯৫২-১৯৬৪ পর্যন্ত টানা ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন। আজকের পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, এই উপলক্ষ ভারতের গণতান্ত্রিক চেতনা, জন-আস্থা এবং জন-অংশগ্রহণের ক্ষমতার এক প্রতীক। ‘রাষ্ট্র প্রথম’ – এই সঙ্কল্পপথে সহস্র মানুষ তাঁর নেতৃত্বের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখাচ্ছে, তাও এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।নেদারল্যান্ডসের হেগ শহরে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 16th, 01:30 pm
এটা প্রমাণ করে যে পাসপোর্টের রঙ বদলাতে পারে, ঠিকানা বদলাতে পারে, টাইম জোন বদলাতে পারে, কিন্তু ভারতমাতার সন্তানেরা যেখানেই বাস করুক না কেন, এই উষ্ণতা, এই প্রাণবন্ততা, জীবন উদযাপনের এই চেতনা সর্বদা আমাদের সঙ্গে থাকে। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি যখন এখানে প্রবেশ করছিলাম, তখন পুরো মহারাষ্ট্র, এবং ছত্রপতি শিবাজি মহারাজ, এবং আমার প্রিয় রাজস্থান, এবং 'আ' ফর আসাম...নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
May 16th, 01:20 pm
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্য হেগ শহরে ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জনানো হয় সেখানে।টিএমসি সরকার হয় গুন্ডাদের দ্বারা চলে, অথবা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কাজ করে: পশ্চিমবঙ্গের আরামবাগে প্রধানমন্ত্রী মোদী
April 26th, 01:50 pm
পশ্চিমবঙ্গের আরামবাগে একটি 'বিজয় সংকল্প' সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন যে, দীর্ঘ ১৫ বছর ধরে ভীতি প্রদর্শনের শিকার হওয়ার পর, বাংলার মানুষ এখন অন্যায়কে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন যে, টিএমসি সরকার একমাত্র আদালতের হস্তক্ষেপের পরেই কোনো পদক্ষেপ নেয়। তিনি মানুষকে বিজেপির পক্ষে নির্ণায়কভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন এবং বলেন যে, একমাত্র ভয়, দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণমুক্ত একটি সরকারই বাংলার প্রকৃত সম্ভাবনাকে উন্মোচন করতে পারে।এই ১৫ বছরের সিন্ডিকেট-শাসিত তৃণমূল রাজের মেয়াদ শেষ হওয়ার তারিখ ৪ মে: পশ্চিমবঙ্গের বনগাঁয় প্রধানমন্ত্রী মোদী
April 26th, 01:30 pm
পশ্চিমবঙ্গের বনগাঁয় এক বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক কড়া বার্তা দিলেন। তৃণমূল শাসনে ‘নারী শক্তি’ই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমনটা উল্লেখ করে তিনি নারীদের এই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তিনি পশ্চিমবঙ্গে উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে বিজেপির রূপরেখা তুলে ধরেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহ্যের কথা স্মরণ করেন।পশ্চিমবঙ্গের বনগাঁ ও আরামবাগে প্রধানমন্ত্রী মোদীর জনসভা
April 26th, 01:24 pm
প্রধানমন্ত্রী মোদী বনগাঁ ও আরামবাগে বিশাল জনসভায় ভাষণ দেন এবং তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট রাজ ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে বিজেপির রূপরেখা তুলে ধরেন।কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
April 20th, 01:05 pm
প্রথমবার ভারত সফরে আসা প্রেসিডেন্ট লি-কে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর জীবন সেবা এবং কর্তব্যপরায়ণতার এক অনন্য উদাহরণ। প্রতিটি বাধাকেই অতিক্রম করে মানুষের সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত করার শপথ নিয়েছেন তিনি। ভারতে এটাই তাঁর প্রথম সফর হলেও, এদেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমি উপলব্ধি করতে পেরেছি তাঁর সঙ্গে আমার প্রথম বৈঠক থেকেই।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।রাজস্থানের আজমেঢ় থেকে উন্নয়নমূলক কাজ এবং দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 28th, 12:00 pm
তীর্থরাজ পুষ্কর এবং মাতা সাবিত্রীর এই পবিত্র ভূমিতে, আজ, আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকার এবং আপনাদের আশীর্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে। এই মঞ্চ থেকে, আমি পৃথ্বীরাজের ভূমি আজমেঢ়ের সুরসুরার তেজাজি ধামকে প্রণাম জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমেঢ়ে দেশব্যাপী এইচপিভি টিকাদান অভিযান এবং ১৭,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন
February 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আজমেঢ়ে এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন, যা রাজস্থানের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী সুরসুরার তেজাজি ধাম এবং হাইফাকে মুক্ত করার ক্ষেত্রে যার ভূমিকা এখনও ইজরায়েলে সম্মানিত, সেই মেজর দলপত সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ
February 05th, 05:35 pm
একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
February 05th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ
January 27th, 04:32 pm
ম্যাডাম প্রেসিডেন্ট, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 27th, 04:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদের ভারত সফর নিছক সাধারণ কোনও কূটনৈতিক সফর নয়, এর মধ্য দিয়ে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে। এই প্রথম তাঁরা ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আর আজ অসংখ্য সিইও-র উপস্থিতিতে এমন বৃহৎ পরিসরে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামের আয়োজন করা হয়েছে। এইসব অর্জন বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক অভূতপূর্ব ঘনিষ্ঠতার প্রতীক।