এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।Climate Change রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে ভারতের জাতীয় নির্ধারিত অবদান (২০৩১-২০৩৫) জানাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
March 25th, 05:35 pm
বিকশিত ভারতের ভাবনায় পরিচালিত ভারতের এই জাতীয় অবদান শুধু ২০৪৭ সালের মধ্যে অর্জনের নির্ধারিত লক্ষ্যমাত্রা নয়, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও জলবায়ু – সহনশীল ভারত গড়ার লক্ষ্যে এক অঙ্গীকার। যে ৫ টি গুণগতমান অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার উদ্দেশ্য হল প্রাত্যহিক জীবন ও শাসন ব্যবস্থায় সুস্থিত উন্নয়ন সুনিশ্চিত করা, জলবায়ু উপযোগী উন্নয়নের পথ সুগম করা এবং সমাজের প্রতিটি অংশের জন্য ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের দিগন্ত উন্মুক্ত করা।তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
November 19th, 07:01 pm
তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী এল. মুরুগানজি, তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. কে. রামাস্বামীজি, বিভিন্ন কৃষি সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি, আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগদানকারী দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক! আমি আপনাদের সকলকে ভানাক্কম এবং নমস্কার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আপনাদের সকলের কাছে এবং সারা দেশের কৃষক ভাই-বোনেদের কাছে ক্ষমা চাইছি। আজ সকালে আমি সত্য সাই বাবার প্রতি নিবেদিত একটি অনুষ্ঠানে যোগদানের জন্য পুট্টাপার্থিতে ছিলাম এবং সেখানে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের থেকে বেশিক্ষণ ধরে চলায় আমার এখানে পৌঁছতে প্রায় এক ঘন্টা দেরি হয়েছে। এর ফলে আপনাদের যেকোনো অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সারা দেশের অনেক মানুষ অপেক্ষা করছেন, আমি আরো একবার আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলন ২০২৫-এ ভাষণ দেন
November 19th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন। এই উপলক্ষে জনসভায় ভাষণে শ্রী মোদী কোয়েম্বাটোরের পবিত্র ভূমিতে মারুধামালাইয়ের ভগবান মুরুগানকে প্রণাম জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি কোয়েম্বাটোরকে সংস্কৃতি, করুণা এবং সৃজনশীলতার ভূমি হিসাবে বর্ণনা করেন এবং এটিকে দক্ষিণ ভারতের উদ্যোক্তা শক্তির শক্তি কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেন। তিনি বলেন যে শহরের টেক্সটাইল ক্ষেত্র জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রধানমন্ত্রী বলেন, কোয়েম্বাটোর এখন আরও বিশেষ মর্যাদা অর্জন করেছে, কারণ এর প্রাক্তন সাংসদ, শ্রী সিপি রাধাকৃষ্ণণ এখন উপরাষ্ট্রপতির ভূমিকায় দেশকে পথ দেখাচ্ছেন।নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউটে পিএম ধন ধান্য কৃষি যোজনা এবং আরও নানা প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 11th, 12:30 pm
মঞ্চে আসীন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জী, প্রযুক্তির কল্যাণে দূর প্রান্ত থেকে এই অনুষ্ঠানে সামিল রাজীব রঞ্জন সিং জী, ভগিরথ চৌধুরী জি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার কৃষক ভাই বোনেরা।কৃষি ক্ষেত্রে মোট ৩৫,৪০০ কোটি টাকার দুটি বড় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
October 11th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইন্সটিটিউটে এক বিশেষ অনুষ্ঠানে কৃষক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন।ডালশস্যে দেশকে আত্মনির্ভর করে তুলতে ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ সময়কালের জন্য একটি বিশেষ মিশনের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
October 01st, 03:14 pm
দেশকে ডালশস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ সময়কালে এই মিশন কার্যকর থাকবে। এর জন্য ব্যয় হবে ১১,৪৪০ কোটি টাকা।নতুন দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 07th, 09:20 am
মন্ত্রিসভায় আমার সহকর্মী, শ্রী শিবরাজ সিং চৌহান; এম. এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপার্সন, ডঃ সৌম্যা স্বামীনাথন; নীতি আয়োগের সদস্য, ডঃ রমেশ চাঁদ ছাড়াও আমি দেখছি যে স্বামীনাথন পরিবারের অনেক সদস্য এখানে উপস্থিত আছেন - আমি তাঁদেরকেও সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। সমস্ত বিজ্ঞানী, বিশিষ্ট অতিথি, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
August 07th, 09:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আইসিএআর পুসা-তে এম.এস. স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। তিনি অধ্যাপক এম.এস. স্বামীনাথনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে একজন দূরদর্শী হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অবদান যেকোনো যুগকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন যে অধ্যাপক স্বামীনাথন এমন এক বিজ্ঞানী যিনি বিজ্ঞানকে জনসেবায় রূপ দিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে অধ্যাপক স্বামীনাথন দেশবাসীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা জীবন ধরে কাজ করে গেছেন। অধ্যাপক স্বামীনাথন এমন একটি চেতনা জাগ্রত করেছেন যা আগামী শতাব্দী ধরে ভারতের নীতি এবং অগ্রাধিকারেরর ক্ষেত্রকে প্রভাবিত করবে। শ্রী মোদী স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।রাষ্ট্রপতির ভাষণ স্পষ্টতই বিকশিত ভারত গড়ার সংকল্পকে শক্তিশালী করেছে: প্রধানমন্ত্রী মোদী
February 04th, 07:00 pm
সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায়, প্রধানমন্ত্রী মোদী মূল সাফল্যগুলি তুলে ধরেন, বলেন যে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, ৪ কোটি ঘর তৈরি হয়েছে এবং ১২ কোটি পরিবারে নলবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। তিনি ডিবিটির মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকা সাশ্রয়ের উপর জোর দেন এবং যুবসমাজ, এআই বৃদ্ধি এবং সাংবিধানিক মূল্যবোধের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভিকসিত ভারতের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায় লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
February 04th, 06:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায় জবাবি ভাষণ দিলেন। এই আলোচনায় দলমত নির্বিশেষে সাংসদরা যেভাবে অংশ নিয়েছেন এবং স্পষ্টভাবে নিজেদের মতামত জানিয়েছেন, তা সুস্থ গণতন্ত্রের প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মনে করেন। ধারাবাহিকভাবে চোদ্দবার রাষ্ট্রপতির অভিভাষণের উপর আলোচনায় জবাবি ভাষণ দেওয়ার সুযোগের জন্য তিনি দেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রিসভা সুসংহত কৃষি ব্যবস্থাকে উৎসাহ দিতে জাতীয় কৃষি বিকাশ যোজনা (পিএম-আরকেভিওয়াই) এবং স্বনির্ভরতার জন্য খাদ্য নিরাপত্তা অর্জন করতে কৃষোন্নতি যোজনা (কেওয়াই)-কে অনুমোদন দিয়েছে
October 03rd, 09:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষি এবং কৃষক কল্যাণে কেন্দ্রীয় সরকারের অর্থানুকুল্যে চলতি সব প্রকল্পগুলিকে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষোন্নতি যোজনা এই দুটি আম্ব্রেলা প্রকল্পকে মঞ্জুর করা হয়েছে। কৃষি ক্ষেত্রে স্বনির্ভরতা ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।২০২৪-২৫ থেকে ২০৩০- ৩১ পর্যন্ত ভোজ্য তেল - তৈলবীজ জাতীয় মিশনে (এনএমইও- অয়েলসীডস্) অনুমোদন মন্ত্রিসভার
October 03rd, 09:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভোজ্য তেল - তৈলবীজ জাতীয় মিশন (এনএমইও – অয়েলসীডস্)-এ অনুমোদন দেওয়া হয়েছে। দেশে তৈলবীজের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ পর্যন্ত সাত বছরেরও বেশি সময় ধরে এই মিশন রূপায়িত করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ১০৩ কোটি টাকা।Modernization of agriculture systems is a must for Viksit Bharat: PM Modi
February 24th, 10:36 am
PM Modi inaugurated and laid the foundation stone of multiple key initiatives for the Cooperative sector at Bharat Mandapam, New Delhi. Recalling his experience as CM of Gujarat, the Prime Minister cited the success stories of Amul and Lijjat Papad as the power of cooperatives and also highlighted the central role of women in these enterprises.নয়া দিল্লির ভারত মন্ডপমে সমবায় ক্ষেত্রের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
February 24th, 10:35 am
কৃষকদের ব্যক্তিগত সমস্যা নিরসনে সমবায় সংস্থাগুলি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমবায় সংস্থাগুলি যেহেতু সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ভিত্তিতে গঠিত হয়, সেই কারণে যে কোন চ্যালেঞ্জ ও সমস্যার মোকাবিলার উপযুক্ত সম্ভাবনা ও পরিকাঠামো সেগুলির রয়েছে।তেলেঙ্গানার করিমনগরের শিক্ষিত কৃষক বহুমুখী কৃষিকাজের মাধ্যমে আয় দ্বিগুণ করেছেন
January 18th, 03:54 pm
প্রধানমন্ত্রী প্রথম কথা বলেন তেলেঙ্গানার করিমনগরের শ্রী এম মল্লিকার্জুন রেড্ডির সঙ্গে যিনি কৃষিকাজ ছাড়াও পশুপালন এবং ফুল চাষের সঙ্গেও জড়িত। শ্রী রেড্ডি একজন বি.টেক এবং একটি সফ্টওয়্যার কোম্পানীর প্রাক্তন কর্মী। শ্রী রেড্ডি তাঁর জীবনের কথা বলতে গিয়ে জানান, শিক্ষা তাঁকে আরও ভালো কৃষক হতে সাহায্য করেছে। তিনি একটি সুসংহত ব্যবস্থা অনুসরণ করছেন যেখানে তিনি পশুপালন, ফুল চাষ এবং প্রাকৃতিক চাষ করছেন। এই ব্যবস্থার প্রধান সুবিধা হল তাঁর নিয়মিত দৈনিক উপার্জন। তিনি ঔষধী গাছেরও চাষ করেন এবং তিনি ৫টি বিভাগ থেকে উপার্জন করছেন। তিনি চিরাচরিত প্রথায় কৃষিকাজ করে বার্ষিক ৬ লক্ষ টাকা রোজগার করতেন সেখানে এখন সুসংহত ব্যবস্থায় বার্ষিক ১২ লক্ষ টাকা রোজগার করছেন। অর্থাৎ তাঁর আয় দ্বিগুণ হয়ে গেছে।PM Narendra Modi addresses public meetings in Pali & Pilibanga, Rajasthan
November 20th, 12:00 pm
Amidst the ongoing election campaigning in Rajasthan, PM Modi’s rally spree continued as he addressed public meetings in Pali and Pilibanga. Addressing a massive gathering, PM Modi emphasized the nation’s commitment to development and the critical role Rajasthan plays in India’s advancement in the 21st century. The Prime Minister underlined the development vision of the BJP government and condemned the misgovernance of the Congress party in the state.ভারত ও গ্রীসের মধ্যে একটি বিশেষ সংযোগ এবং সম্পর্ক রয়েছে শতাব্দী বিস্তৃত: প্রধানমন্ত্রী মোদী
August 25th, 09:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এথেন্সে ২৫ অগাষ্ট এথেন্স সংরক্ষণাগারে ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারত বর্তমানে যে অভূতপূর্ব রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি ঘটছে তার ওপর জোর দেন। চন্দ্রযানের লক্ষ্য সফল হওয়ারও ভূয়সী প্রশংসা করেন তিনি।এথেন্সে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
August 25th, 09:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এথেন্সে ২৫ অগাষ্ট এথেন্স সংরক্ষণাগারে ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দিয়েছেন।