৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে পরবর্তী পদক্ষেপের জন্য জোরালো আহ্বান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
August 15th, 12:51 pm
লালকেল্লার প্রাকার থেকে দেওয়া ৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার পথে ভারতের যাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে একগুচ্ছ জোরালো আহ্বান জানিয়েছেন। দেশের কর্মসংস্কৃতি, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষার মাত্রায় পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নাগরিক, সরকার, শিল্প, কৃষক, যুবসমাজ এবং সমাজের অন্যান্য অংশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।নম্রতা এবং নিঃস্বার্থ সেবার বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম ব্যাখ্যা সহ সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
July 07th, 10:01 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য, নম্রতা এবং নিঃস্বার্থ সেবার মধ্যে লুকিয়ে থাকে। সাফল্য তখনই প্রাসঙ্গিক যখন তা অর্জিত জনকল্যাণ এবং সমৃদ্ধির আদর্শকে সামনে রেখে অর্জিত হয়।জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
July 01st, 12:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'জাতীয় চিকিৎসক দিবস' উপলক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের প্রতি তাঁদের অবিচল সেবা, সহানুভূতি ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।বলিদান দিবসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী, শেয়ার করলেন একটি সংস্কৃত সুভাষিত
June 23rd, 03:39 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন।ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 01:10 pm
আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 01:00 pm
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
June 15th, 03:00 pm
আমার এই সফর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম স্লোভাকিয়া সফর। আমি আনন্দিত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের পারস্পরিক আস্থা, অভিন্ন অগ্রাধিকার এবং অভিন্ন ভবিষ্যতের প্রতীক।ঊষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
June 10th, 07:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঊষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিগত ১২ বছরে যে সাফল্য অর্জিত হয়েছে, তা সামগ্রিক প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ তাঁর সবচেয়ে বড় শক্তি। শুভেচ্ছা বার্তায় পিএম জনমন এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের উল্লেখ অত্যন্ত আনন্দের বিষয় বলে প্রধানমন্ত্রী মনে করেন। অন্ত্যোদয়ের আদর্শে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সরকারের দায়বদ্ধতা বলে পুনরায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।সমাজকল্যাণে নিবেদিত প্রকৃত জ্ঞানী ব্যক্তির গুণাবলী তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন প্রধানমন্ত্রী
June 09th, 10:27 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সমাজকল্যাণে নিবেদিত প্রকৃত জ্ঞানী ব্যক্তির গুণাবলী তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।ঈদ-উল-আধা উপলক্ষে সকলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
May 28th, 09:55 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঈদ-উল-আধা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উদযাপন সমাজে সৌভ্রাতৃত্বের বার্তা দেয় বলে উল্লেখ করেছেন তিনি। সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃত জ্ঞানের প্রাসঙ্গিকতার বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
May 26th, 09:20 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃত জ্ঞান দেশ, সমাজ এবং সমগ্র মানব সভ্যতার কল্যাণের পথ প্রশস্ত করে। প্রজ্ঞা এবং আমাদের কর্মোদ্যোগ, প্রেরণার উৎস হয়ে থাকে সমগ্র মানব সভ্যতার কাছে।পঁচিশে বৈশাখে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
May 09th, 09:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পঁচিশে বৈশাখে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 29th, 11:35 am
সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন
April 29th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বাসব জয়ন্তী উপলক্ষে জগৎগুরু বাসবেশ্বরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন
April 20th, 09:43 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাসব জয়ন্তী উপলক্ষে জগৎগুরু বাসবেশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।কর্ণাটকের মান্ড্যায় শ্রী গুরু ভৈরবাক্য মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 15th, 11:10 am
পরম পূজণীয় জগৎগুরু শ্রী শ্রী শ্রী ডঃ নির্মলানন্দনাথ মহাস্বামীজি, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় এইচ ডি দেবেগৌড়াজি, এই রাজ্যের রাজ্যপাল শ্রীমান থাওয়ারচাঁদ গেহলাটজি, পরম পূজনীয় জগৎগুরু স্বামী পরমাত্মানন্দজি সরস্বতীজি, কেন্দ্রে আমার সহকর্মী এইচ ডি কুমারাস্বামী, শোভা করন্দলাজেজি, কর্ণাটকের বিরোধী দলনেতা আর অশোকজি, রাজ্যের মন্ত্রী এন চেলুভারায়া স্বামীজি, উপস্থিত পূজনীয় সাধুবৃন্দ, বিশিষ্টজনেরা, ভাই ও বোনেরা, যাঁরা এখানে বিপুল সংখ্যায় উপস্থিত রয়েছেন,কর্ণাটকের মান্ডিয়ার শ্রী ক্ষেত্র আদিচুঞ্চানগিরিতে শ্রী গুরু ভৈরবাক্য মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
April 15th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মান্ডিয়ায় শ্রী ক্ষেত্র আদিচুঞ্চানগিরিতে শ্রী গুরু ভৈরবাক্য মন্দির-এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানের গভীর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী শ্রী গুরু ভৈরবাক্য মন্দিরের এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হওয়া এবং সাধু-সন্তদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঐতিহাসিক জ্বালা পীঠ-এ সময় কাটানো এবং ভক্তদের বিশাল সমাবেশে ভাষণ দেওয়া তাঁর মনে যে আবেগের সঞ্চার করেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন, এই দিব্য অভিজ্ঞতাগুলি চিরকাল স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
April 14th, 09:14 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। দেশ গঠনের কাজে দাদাসাহেবের অতুলনীয় অবদান প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল সমাজ গঠনে তাঁর আদর্শ দেশের নাগরিকদের সমানে আলোকবর্তিকা- এমটাই বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাবাসাহেবের ব্যক্তিত্ব এবং কর্মকাণ্ড বিকাশের যাত্রায় আমাদের পাথেয়।প্রধানমন্ত্রী ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন
April 05th, 09:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইস্টার উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।