কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি

July 02nd, 10:14 pm

ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।

সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

May 16th, 01:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের 'রাজ্য প্রতিষ্ঠা দিবস' উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রী মোদী মন্তব্য করেন যে, ভারতের উন্নয়ন যাত্রায় সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান এবং তা গভীর শ্রদ্ধার সাথে স্বীকৃত। ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের উদযাপন চলাকালীন সিকিমে তাঁর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ তাঁকে যে উষ্ণতা ও স্নেহ প্রদর্শন করেছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

May 10th, 11:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন স্বার্থহীন সেবা এবং সহমর্মিতার আদর্শকে তুলে ধরে

May 06th, 09:12 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কাজ স্বার্থহীনভাবে করা হয় সেটাই মানবতার প্রকৃত রূপ। তিনি বলেছেন যে এই ধরনের কাজ শুধুমাত্র অন্তরের ভিতরেই সুখ আনে তা নয়, সমাজের কল্যাণেও অবদান রাখে।

২৮-২৯ এপ্রিল উত্তর প্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

April 26th, 03:46 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ ও ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ সফর করবেন। ২৮ এপ্রিল বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী একটি 'মহিমা সম্মেলনে' অংশগ্রহণ করবেন; সেখানে তিনি বারাণসীতে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

UDF and LDF are causing double damage by encouraging fundamentalist forces and engaging in corruption: PM Modi

April 02nd, 05:00 pm

PM Modi interacted with BJP karyakartas across Keralam under the “Mera Booth Sabse Mazboot” initiative, energising grassroots organisation and expressing confidence that the state is ready for a historic political shift. Extending greetings to the people of Keralam, he noted that the ongoing election campaign reflects a strong wave in favour of BJP-NDA.

‘মেরা বুথ সবসে মজবুত’ অভিযানের আওতায় কেরলমের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী মোদী

April 02nd, 04:30 pm

‘মেরা বুথ সবসে মজবুত’ উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী মোদী সমগ্র কেরলম জুড়ে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর মাধ্যমে তিনি তৃণমূল স্তরের সাংগঠনিক কাঠামোতে নতুন উদ্দীপনা সঞ্চার করেন এবং দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, এই রাজ্যটি এখন এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত। কেরলমের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে চলমান নির্বাচনী প্রচারণায় বিজেপি-এনডিএ-র অনুকূলে এক জোরালো জনজোয়ারের প্রতিফলন দেখা যাচ্ছে।

সংস্কৃত সুভাষিতম শেয়ার করে ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

April 01st, 10:37 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।

ডঃ শ্রী শ্রী শ্রী শিবাকুমারা স্বামীগালুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

April 01st, 10:33 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ শ্রী শ্রী শ্রী শিবাকুমারা স্বামীগালুর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন। ডঃ স্বামীগালু সহমর্মিতার আদর্শে সারা জীবন মানবতার সেবা করে গেছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি সততা ও বিনয়ের প্রতিরূপ বলে প্রধানমন্ত্রী মনে করেন। শিক্ষা, সমাজকল্যাণ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় এবং এখনও তিনি মানুষের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

February 08th, 08:35 am

প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।

ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি

February 08th, 08:30 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী আর্থিক সমীক্ষাকে ভারতের রিফর্ম এক্সপ্রেসের এক সার্বিক চিত্র বলে অভিহিত করেছেন, এই সমীক্ষা আন্তর্জাতিক স্তরে নানা সমস্যা সত্ত্বেও দেশের উন্নয়নের ধারাবাহিকতার প্রতিফলন

January 29th, 08:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ যে আর্থিক সমীক্ষা সংসদে পেশ করা হয়েছে, সেটি ভারতের রিফর্ম এক্সপ্রেসের এক সার্বিক চিত্র। এই সমীক্ষায় আন্তর্জাতিক স্তরে নানা সমস্যা সত্ত্বেও দেশের উন্নয়ন যে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছে, সেটি প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় শক্তিশালী ম্যাক্রো অর্থনীতির মূল বিষয়গুলি যেমন তুলে ধরা হয়েছে, পাশাপাশি উন্নয়নের সুস্থায়ী এক ধারার বিষয়টিও স্থান পেয়েছে। দেশ গড়ার কাজে উদ্ভাবন, শিল্পোদ্যোগ এবং পরিকাঠামো নির্মাণে সম্প্রসারিত ভূমিকাও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। “এই সমীক্ষায় কৃষক, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তাও স্থান পেয়েছে। উৎপাদন শিল্পকে শক্তিশালী করা, উৎপাদনশীলতার বৃদ্ধি এবং বিকশিত ভারতের পথে আমাদের যাত্রাকে ত্বরাণ্বিত করার ওপর এক পরিকল্পনার বিবরণ এই সমীক্ষায় রয়েছে।”

সুভাষিতম উদ্ধৃত করে সমাজকল্যাণমূলক চিন্তাভাবনার শক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী

December 31st, 09:06 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমাজকল্যাণমূলক চিন্তাভাবনার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

শিবরাজ পাতিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

December 12th, 10:26 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শিবরাজ পাতিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শিবরাজ পাতিলকে একজন অভিজ্ঞ নেতা হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি জনসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

বিশ্ব মহাকাশ অভিযান সম্মেলনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

May 07th, 12:00 pm

বিশ্ব মহাকাশ অভিযান সম্মেলন ২০২৫ – এ আপনাদের মুখোমুখী হতে পেরে আনন্দিত। মহাকাশ শুধুমাত্র একটি গন্তব্য নয়। ঔৎসুক্য, সাহসিকতা এবং সম্মিলিত অগ্রগতির এক অভিন্ন পরিসর এই ক্ষেত্রটি। ভারতের মহাকাশ যাত্রায় এই আদর্শই প্রতিফলিত। ১৯৬৩ সালে একটি ছোট্ট রকেট উৎক্ষেপণের পর ক্রমে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। আমাদের রকেট নিছক কিছু সরঞ্জামই নয়, ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকেও বহন করে নিয়ে যায়। বিজ্ঞানের ক্ষেত্রে নানা মাইলফলক স্পর্শ করায় ভারতের সাফল্য সুবিদিত। এরই সঙ্গে এই দক্ষতা মানবাত্মার অদম্য স্পৃহাকেও তুলে ধরে। ২০১৪’য় প্রথমবারের চেষ্টাতেই মঙ্গলগ্রহে পৌঁছনোর গৌরব অর্জন করেছে ভারত। চন্দ্রযান-১ চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সহায়ক হয়েছে। চন্দ্রযান-২ চাঁদের স্পষ্টতম ছবি পৌঁছে দিয়েছে আমাদের কাছে। চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে আমাদের আরও ভালোভাবে অবহিত করেছে। রেকর্ড সময়ে ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করেছি আমরা। একটি মাত্র উৎক্ষেপণে ১০০টি উপগ্রহকে আমরা বহির্বিশ্বে পাঠিয়েছি। আমাদের উৎক্ষেপণ যানে সওয়ার হয়ে ৩৪টি দেশের ৪০০টিরও বেশি উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। এই বছর আমরা মহাকাশে ২টি উপগ্রহকে সংযুক্ত করতে সক্ষম হয়েছি, যা এক বিরাট সাফল্য।

মহাকাশ অনুসন্ধান-সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন (গ্লেক্স), ২০২৫-এ ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

May 07th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্লোবাল কনফারেন্স অন স্পেস এক্সপ্লোরেশন (গ্লেক্স), ২০২৫-এ ভাষণ দেন। সম্মেলনে উপস্থিত বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, বিজ্ঞানী এবং মহাকাশচারীদের স্বাগত জানিয়ে মহাকাশ ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। ১৯৬৩ সালে ক্ষুদ্র রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের পা রাখার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ‘ভারতীয় রকেটগুলি শুধুমাত্র ভার বহনই করছে না, সেগুলি ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকেও বহন করে।’ একসঙ্গে ১০০টি উপগ্রহ উৎক্ষেপণের সাফল্যের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ৩৪টি দেশের ৪০০-র বেশি উপগ্রহ উৎক্ষেপণে ভারতের উৎক্ষেপণ যান ব্যবহার করা হয়েছে।

সপ্তদশ সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 21st, 11:30 am

মন্ত্রিসভায় আমার সহযোগী ডঃ জিতেন্দ্র সিং জি, শক্তিকান্ত দাস জি, ডঃ সোমনাথন জি, অন্য পদস্থ আধিকারিকগণ, সমগ্র দেশ থেকে যুক্ত হওয়া সিভিল সার্ভিসেস-এর সকল বন্ধুগণ, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ !

১৭তম সিভিস সার্ভিসেস দিবসে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

April 21st, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ ১৭তম সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সিভিল সার্ভিস আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। সরকারি প্রশাসনে অসাধারণ কাজের জন্য ‘প্রধানমন্ত্রী সম্মান’ও প্রদান করেন তিনি। সমাবেশে তিনি সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান এবং সংবিধানের ৭৫ বছর উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছরের গুরুত্বের কথা তুলে ধরেন। ১৯৪৭-এর ২১ এপ্রিল সর্দার প্যাটেলের বিখ্যাত উক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সর্দার প্যাটেল সিভিল সার্ভিস আধিকারিকদের ভারতের ইস্পাত কাঠামো বলে বর্ণনা করেছিলেন। আমলাতন্ত্র সম্পর্কে প্যাটেলের দৃষ্টিভঙ্গীর ওপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, এতে শৃঙ্খলা, সততা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশসেবার পরম নিষ্ঠার দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়। বিকশিত ভারতের পথে দেশের সঙ্কল্পের ক্ষেত্রে সর্দার প্যাটেলের আদর্শ এবং প্রাসঙ্গিকতার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গী এবং তাঁর সেই পরম্পরার প্রতি তিনি শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন শ্রী মোদী।

দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর

April 17th, 08:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে দাউদি বোহরা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।

পিএম-সুরাজ পোর্টালের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 13th, 04:30 pm

সামাজিক ন্যায় মন্ত্রী শ্রী বীরেন্দ্র কুমারজি, দেশের নানা প্রান্তে থাকা সরকারি বিভিন্ন কর্মসূচির সুবিধাপ্রাপকরা, আমাদের সাফাই কর্মী ভাই ও বোনেরা! এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের প্রায় ৪৭০টি জেলার ৩ লক্ষ মানুষ। সকলকে শুভেচ্ছা।