ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর : সাফল্যের তালিকা

January 27th, 02:53 pm

২০৩০-এর অভিমুখে : ভারত-ইউরোপীয় ইউনিয়ন যৌথ সর্বাত্মক কৌশলগত কর্মসূচি।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

December 05th, 03:45 pm

ভারত রাশিয়া ব্যবসা ফোরাম, আমি বিশ্বাস করি যে এত বড় প্রতিনিধিদলের সঙ্গে আজ এই অনুষ্ঠানে অংশ নেওয়া রাষ্ট্রপতি পুতিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। আর আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি উপলক্ষ। এই ফোরামে যোগদান এবং তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যবসার জন্য সরলীকৃত পূর্বাভাসযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দিচ্ছেন

December 05th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুনদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পুতিন এবং ভারত ও বিদেশের নেতাদের এবং সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ভারত রাশিয়া বাণিজ্যিক মঞ্চ রাষ্ট্রপতি পুতিনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিফন। রুশ রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এক বিশাল প্রতিনিধিদল নিয়ে এসেছেন। তিনি সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং বলেন যে তাদের মধ্যে থাকতে পেরে তিনি আনন্দিত। শ্রী মোদী তাঁর বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে এই মঞ্চে যোগদান এবং তাঁর মূল্যবান চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে ব্যবসার জন্য সরলীকৃত এবং অনুমানযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এবং ভারত ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রপতির সাথে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

December 05th, 02:00 pm

আজ ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর এমন এক সময়ে এসেছে যখন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করছে। ঠিক ২৫ বছর আগে, রাষ্ট্রপতি পুতিন আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পনেরো বছর আগে, ২০১০ সালে, আমাদের অংশীদারিত্বকে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব-এর মর্যাদায় উন্নীত করা হয়েছিল।

PM Modi’s remarks during the joint press meet with Russian President Vladimir Putin

December 05th, 01:50 pm

PM Modi addressed the joint press meet with President Putin, highlighting the strong and time-tested India-Russia partnership. He said the relationship has remained steady like the Pole Star through global challenges. PM Modi announced new steps to boost economic cooperation, connectivity, energy security, cultural ties and people-to-people linkages. He reaffirmed India’s commitment to peace in Ukraine and emphasised the need for global unity in the fight against terrorism.

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

January 16th, 11:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট শ্রী থরমন শন্মুগরত্নম-এর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী মোদী বলেন, “ভারত-সিঙ্গাপুর সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেমিকন্ডাক্টর, ডিজিটাল ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ এবং আরও অন্যান্য ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করেছি”।

ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 09th, 10:15 am

ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!

ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 09th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

জি২০ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

July 21st, 09:06 am

আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক উপাদানগুলির একটি - কর্মসংস্থান নিয়ে আলোচনা করছেন। আমরা এখন কর্মসংস্থানের ক্ষেত্রে বিপুল এক পরিবর্তনের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছি। দ্রুত পরিবর্তনশীল এই প্রেক্ষাপটের উপযোগী কার্যকর কৌশল আমাদের প্রণয়ন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কর্মসংস্থানের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে প্রযুক্তি এবং এই প্রবণতা বজায় থাকবে। এটা সৌভাগ্যের বিষয় যে, এই বৈঠক এমন একটি দেশে হচ্ছে, যেখানে সর্বশেষ প্রযুক্তিনির্ভর রূপান্তরের সময়ে প্রযুক্তিক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বৈঠকের আয়োজনস্থল ইন্দোর এমন বহু স্টার্টআপের ধাত্রীভূমি, যারা রূপান্তরের এই নতুন ঢেউয়ের নেতৃত্ব দিচ্ছে।

জি২০ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

July 21st, 09:05 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ইন্দোরে জি২০ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের সম্মেলনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বক্তব্য রেখেছেন।

Education, skills and innovation are essential for a bright future: PM Modi at the US-India Skilling for Future Event

June 22nd, 11:15 am

PM Modi and the First Lady of the USA Dr. Jill Biden participated in an India and USA: Skilling for Future” event at National Science Centre in Washington DC. The event focused on workforce redevelopment across higher education institutions to expand and enhance access to quality education across society. PM Modi highlighted the numerous steps taken by India to promote education, skilling and innovation. He appreciated ongoing bilateral academic exchanges and collaborations between Indian and US educational and research ecosystems.

মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে ‘ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র : ভবিষ্যতের জন্য দক্ষতা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

June 22nd, 10:57 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ফার্স্ট লেডি ডঃ জিল বাইডেন ওয়াশিংটন ডিসি-তে ন্যাশনাল সায়েন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের বিষয় ছিল ‘ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র : ভবিষ্যতের জন্য দক্ষতা’।