বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

January 12th, 06:45 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, সাংসদগণ, বিকশিত ভারত ইয়ং লিডার্স চ্যালেঞ্জ জয়ীরা, অন্যান্য বিশিষ্টজনেরা এবং দেশ-বিদেশ থেকে আসা আমার তরুণ বন্ধুরা, প্রত্যেকে এখানে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আপনারা দু’দিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আপনারা নিশ্চয়ই ক্লান্ত। যাই হোক, ২০১৪’তে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই, তখন আপনাদের অনেকেই কৈশোরের গণ্ডি পেরোননি। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলাম, তখন আপনাদের অনেকেই জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, যাই হই না কেন, আমি সর্বদা তরুণ প্রজন্মের উপর প্রভূত আস্থা রেখে এসেছি। আপনাদের সক্ষমতা এবং প্রতিভা থেকে আমি সর্বদা শক্তি সঞ্চয় করি।

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

January 12th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন, তখন আজকের নতুন নাগরিকদের অনেকের জন্মই হয়নি। ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, তখন তাদের অনেকেই শিশু ছিলো। এতটা সময় পেরিয়ে গেলেও তরুণতর প্রজন্মের প্রতি তাঁর আস্থা একইরকম অটল রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনাদের সক্ষমতা ও প্রতিভা থেকে আমি উৎসাহ পাই। আজ আপনারা সকলেই বিকশিত ভারতের লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছেন।’

কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 11th, 02:45 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন

January 11th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।

ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 03rd, 11:00 am

দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!

ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

November 03rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্‌ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 24th, 11:20 am

এবার আলোর উৎসব দীপাবলি আপনাদের সকলের জীবনে নতুন আলো এনে দিয়েছে। উৎসবের আনন্দ এবং সাফল্যের দ্বিগুণ আনন্দের মাঝে, আজ দেশের ৫১ হাজারেরও বেশি যুবক স্থায়ী চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছে। আমি অনুভব করতে পারছি আপনাদের সকল পরিবারে কতটা আনন্দের স্রোত বইছে। আপনাদের সকলকে এবং আপনাদের পরিবারের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। জীবনের এই নতুন সূচনার জন্য আমি আমার শুভেচ্ছা জানাই।

রোজগার মেলায় ভাষণ প্রধানমন্ত্রীর

October 24th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন। তিনি বলেন, এবছর আলোর উৎসব দীপাবলি প্রত্যেকের জীবনকে নতুনভাবে আলোকিত করেছে। উৎসব উদযাপনের মধ্যেই স্থায়ী নিয়োগপত্র পাওয়া আনন্দকে নতুন মাত্রা দিয়েছে যা উৎসবের আনন্দের পাশাপাশি, কর্মসংস্থান সাফল্যকে উপভোগেরও। শ্রী মোদী বলেন, আজ দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতী এই আনন্দ লাভ করলেন। তাদের পরিবারের কাছে এটি এক বিরাট আনন্দের পরিপূরক জানিয়ে প্রধানমন্ত্রী সমস্ত চাকুরিপ্রাপক ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। তাদের জীবনে এই নতুন অধ্যায়ের সাফল্য কামনা করেছেন তিনি।

মুম্বাইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রধানমন্ত্রীর ভাষণ

October 09th, 02:51 pm

মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, উদ্ভাবক, নেতা এবং ফিনটেক জগতের বিনিয়োগকারীগণ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ! মুম্বাইতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ বক্তব্য রাখলেন

October 09th, 02:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ ভাষণ দেন। অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শ্রী মোদী মুম্বাইকে শক্তির শহর, উদ্যোগের শহর এবং অন্তহীন সম্ভাবনার শহর হিসেবে বর্ণনা করেন। তিনি তাঁর বন্ধু, ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রী কেয়ার স্টারমারকে বিশেষভাবে স্বাগত জানান এবং গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 04th, 10:45 am

কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজী, প্রতিমন্ত্রী চন্দ্র শেখর পেম্মাসানিজী, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা, নানা দেশ থেকে আগত অতিথিরা, টেলি যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা, এখানে উপস্থিত বিভিন্ন কলেজের আমার তরুণ বন্ধুরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করে ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 04th, 10:29 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এর সময় ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করেছেন। দেশজুড়ে আইটিআই-এর সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং বিহারের শিক্ষার্থী ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, কয়েক বছর আগে সরকার আইটিআই-এর শিক্ষার্থীদের জন্য বৃহৎ পরিসরে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের একটি নতুন ঐতিহ্য শুরু করেছিল। তিনি বলেন, আজ সেই ঐতিহ্যের আরেকটি মাইলফলক।

মধ্যপ্রদেশের ধার-এ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 17th, 11:20 am

মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল মহোদয়, এ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব মহোদয়, কেন্দ্রে আমার সহকর্মী, বোন সাবিত্রী ঠাকুর মহোদয়া, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, দেশের প্রতিটি প্রান্ত থেকে এই কর্মসূচিতে যোগদানকারী রাজ্যের মুখ্যমন্ত্রীরা, মঞ্চে উপস্থিত অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা!

মধ্যপ্রদেশের ধার-এ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী; সূচনা হল ‘সুস্থ নারী সশক্ত পরিবার’ অভিযানের

September 17th, 11:19 am

প্রধানমন্ত্রী বলেন, ধার-এর ভূমির সঙ্গে শৌর্য ও বীরত্বের আখ্যান মিশে রয়েছে। জাতির সম্মান রক্ষায় সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন মহারাজ ভোজ। মহর্ষি দধিচীর আত্মবলিদান মানবতা রক্ষায় অবিচল থাকার শিক্ষা দেয়। আজ মা ভারতীর নিরাপত্তা রক্ষা জাতির সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা তাদের আশ্রয়স্থল গুঁড়িয়ে দিয়েছি। চোখের পলকে নতজানু হয়েছে পাকিস্তান। গতকালও এক পাকিস্তানি জঙ্গি নিজের করুণ পরিণতির বর্ণনা দিয়েছে।

নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 02nd, 10:40 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী অশ্বিনী বৈষ্ণব, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ, সেমি-র প্রেসিডেন্ট শ্রী অজিত মানোচা, দেশ-বিদেশের সেমি-কন্ডাক্টর শিল্পের সিইও-রা এবং তাঁদের সহযোগীরা, বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা, স্টার্ট-আপের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা, বিভিন্ন রাজ্য থেকে আসা আমার তরুণ ছাত্রছাত্রীরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 02nd, 10:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের সেমি-কন্ডাক্টর পরিমণ্ডলে আরও গতির সঞ্চার করার লক্ষ্যে নতুন দিল্লির যশোভূমিতে আজ ‘সেমিকন ইন্ডিয়া-২০২৫’-এর উদ্বোধন করেছেন। সমাবেশে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী সেমি-কন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার সিইও, দেশ-বিদেশ থেকে আসা বিশিষ্ট ব্যক্তিত্ব, স্টার্ট-আপ উদ্যোক্তা এবং তরুণ ছাত্রছাত্রীদের স্বাগত জানান।

গুজরাটের হনসালপুরে পরিবেশবান্ধব যাতায়াত সংক্রান্ত উদ্যোগের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 26th, 11:00 am

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, ভারতে জাপানের রাষ্ট্রদূত শ্রী কেইচি ওনো সান, সুজুকি মোটর কর্পোরেশনের প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি সান, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিশাসি তাকেউচি সান, চেয়ারম্যান আর সি ভার্গব, হনসালপুর কারখানার কর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ !

গুজরাটের হানসালপুরে দূষণমুক্ত পরিবহণ প্রয়াসের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 26th, 10:30 am

দূষণমুক্ত শক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হানসালপুরে দূষণমুক্ত পরিবহণ প্রয়াসের সূচনা করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গণেশোৎসবের এই পরিবেশের মধ্যে মেক ইন ইন্ডিয়ার যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হল আজ। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড-এর যে লক্ষ্য রয়েছে তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতে তৈরি ইলেক্ট্রিক যানবাহন বিশ্বের ১০০টি দেশে রপ্তানি করা হবে। দেশে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড উৎপাদনেরও সূচনা হল আজ। আজকের দিনটি ভারত ও জাপানের বন্ধুত্বে এক নতুন মাত্রা যোগ করলো বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত ও জাপানের নাগরিক এবং সুজুকি মোটর কর্পোরেশনকে শুভেচ্ছা জানান।

আমেদাবাদের কন্যা ছাত্রালয়ায় সর্দারধামের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 24th, 10:39 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীরা, গুজরাট সরকারের মন্ত্রীরা, এখানে উপস্থিত সাংসদরা, বিধায়করা, সর্দারধামের হেড ব্রাদার শ্রী গাগজি ভাই, ট্রাস্টি ভি কে প্যাটেল, দিলীপ ভাই, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, বিশেষত আমার মেয়েরা,

আমেদাবাদে কন্যা ছাত্রালয়, সর্দারধাম দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

August 24th, 10:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের আমেদাবাদে আজ ভিডিও বার্তার মাধ্যমে কন্যা ছাত্রালয়, সর্দারধাম দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেন। কন্যাদের শিক্ষা ও সেবায় এই ছাত্রাবাসের ওপর আলোকপাত করে তিনি বলেন, সর্দারধাম নাম এবং এই কাজ অনুরূপ পবিত্রতার সম্বন্ধযুক্ত। এই ছাত্রাবাসের কন্যারা আগামীদিনের স্বপ্ন ও অনুপ্রেরণার বাহক। তাদের এই স্বপ্নপূরণে নানা রকম সুযোগ দেওয়া হবে। শ্রী মোদী বলেন, কন্যারা স্বনির্ভর ও সক্ষম হয়ে উঠলে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।