This is the New India that leaves no stone unturned for development: PM Modi
March 23rd, 08:30 pm
PM Modi addressed the TV9 Summit and emphasized that India's economy is progressing rapidly, leaving behind the pre-2014 conditions. He affirmed that India stands with its own interests, with peace and with dialogue and gave a detailed account of the country's development momentum over the last 23 days. Asserting that national interest must be placed above party interest, the PM drew inspiration from icons who always placed the nation above self.TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
March 23rd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।আসামের শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 14th, 11:10 am
রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী সর্বানন্দ সোনোয়াল জি, বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের শিলচরে ২৩,৫৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
March 14th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের শিলচরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, সংস্কৃতি ও প্রাণচঞ্চলতায় সমৃদ্ধ বরাক উপত্যকা সফর করা তাঁর কাছে সর্বদা এক অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, শিলচর হলো এই উপত্যকার প্রবেশদ্বার; যেখানে ইতিহাস ও ভাষা একাকার হয়ে একটি অনন্য আঞ্চলিক পরিচিতি গড়ে তুলেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে, এই অঞ্চলের মূল শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যের মধ্যে—যেখানে বাঙালি, অসমীয়া এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্য পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে পাশাপাশি বিকশিত হচ্ছে। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, “বরাক উপত্যকার বৈচিত্র্যই হলো এর সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা এখানকার নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।”আগামী ১৩ – ১৪ মার্চ প্রধানমন্ত্রীর আসাম সফর
March 12th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ মার্চ আসাম সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর জুড়ে ৪৭ হাজার কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করবেন।শিলচর এবং সংলগ্ন এলাকার জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের আরও বিকাশে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর
April 03rd, 09:55 am
সাংসদ ডঃ রাজদীপ রায় শিলচরের বিকাশযাত্রা নিয়ে এক ট্যুইট করেন। সেই ট্যুইট তিনি জানান যে উন্নত শিক্ষা, স্বচ্ছতা, স্বাস্থ্য পরিকাঠামো, জল সরবরাহ, পরিবেশ, পরিবহণ, সুলভ গৃহের সহজলভ্যতা, সুরক্ষা ও নিরাপত্তা এবং জন-পরিষেবার ফলে এলাকায় আর্থিক সক্ষমতার পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে। তিনি আরও বলেন, সিজিএইচএস সুস্বাস্থ্য কেন্দ্র, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’ (পিএমজিএসওয়াই), ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)’ (পিএমএওয়াই-জি) এবং অন্যান্য আরও উন্নয়নমূলক পদক্ষেপের ফলে শিলচর এবং সংলগ্ন এলাকার জনসাধারণের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য আরও বিকাশ লাভ করেছে।