সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
May 16th, 01:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের 'রাজ্য প্রতিষ্ঠা দিবস' উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রী মোদী মন্তব্য করেন যে, ভারতের উন্নয়ন যাত্রায় সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান এবং তা গভীর শ্রদ্ধার সাথে স্বীকৃত। ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের উদযাপন চলাকালীন সিকিমে তাঁর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ তাঁকে যে উষ্ণতা ও স্নেহ প্রদর্শন করেছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত।গ্যাংটকে অর্কিডারিয়াম ঘুরে দেখার সময়ে সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসায় প্রধানমন্ত্রী
April 28th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্যাংটকে অর্কিড উদ্যান বা অর্কিডারিয়াম ঘুরে দেখেন। এই উদ্যান এবং সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসা করেন তিনি। প্রাকৃতিক জগতের সঙ্গে সমন্বয় রক্ষার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ধারার সার্থক প্রতিফলন এই অর্কিড সংরক্ষণালয় – এই মন্তব্য করেন তিনি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের এই উদ্যোগ নাগরিকদের কাছে উদাহরণ বলেও প্রধানমন্ত্রী মনে করেন।রাজ্য হিসেবে সিকিমের আত্মপ্রকাশের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্যাংটকে আয়োজিত সমারোহের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 28th, 10:25 am
সিকিমের রাজ্যপাল শ্রী ওম মাথুর জি, সকলের প্রিয় উদ্যমী যুবক এবং আমার বন্ধু শ্রী প্রেম সিং তামাং জি, সংসদে আমার সহকর্মী শ্রী দোরজি শেরিং লেপচা জি, ডঃ ইন্দ্র হং সুব্বা জি, শ্রী দিল্লি রাম থাপা জি এবং আমার প্রিয় সিকিমের ভাই ও বোনেরা।সিকিম রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে গ্যাংটকে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 10:15 am
পালজোর স্টেডিয়ামে এক সমাবেশে প্রধানমন্ত্রী এরাজ্যের সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা বলেন। অর্কিড বাগান ভ্রমণের বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রাণবন্ত রঙ এবং উচ্ছ্বাসে তিনি বিমোহিত। এই রাজ্যের প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে সিকিমের অর্কিড বাগানকে পূর্বের স্বর্গ বলে বর্ণনা করে অতুলনীয় সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিক আনন্দ লাভের কথা বলেন প্রধানমন্ত্রী।সিকিমের গ্যাংটকে তরুণদের সঙ্গে আনন্দদায়ক ফুটবল সেশনে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 09:46 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের গ্যাংটকে এক সুন্দর সকালে তরুণদের সঙ্গে আনন্দদায়ক ফুটবল সেশনে যোগদান করেন।গ্যাংটকে পদ্ম পুরস্কারপ্রাপ্ত ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর
April 28th, 07:30 am
আজ সন্ধ্যায় গ্যাংটকে পদ্ম পুরস্কারপ্রাপ্ত এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করলাম। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অত্যন্ত আনন্দদায়ক।২৭-২৮ এপ্রিল সিকিম সফর করবেন প্রধানমন্ত্রী
April 26th, 03:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ও ২৮ এপ্রিল সিকিম সফর করবেন। তিনি ২৭ এপ্রিল বিকেল ৩টার দিকে গ্যাংটকে এসে পৌঁছাবেন। ২৮ এপ্রিল সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে প্রধানমন্ত্রী গ্যাংটকের 'অর্কিডারিয়াম' পরিদর্শন করবেন। রাজ্যের পরিবেশগত ও উদ্ভিদ-সম্পর্কিত ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে, 'স্বর্ণজয়ন্তী মৈত্রী মঞ্জরী পার্ক'-কে একটি অত্যাধুনিক ও বিশ্বমানের 'অর্কিড অভিজ্ঞতা কেন্দ্র' হিসেবে গড়ে তোলা হয়েছে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত-এ ডিজিটাল জনগণনা ২০২৭-কে সফল করতে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন
April 26th, 11:30 am
এই মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পরমাণু এবং বায়ুশক্তি ক্ষেত্রে ভারতের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি ভগবান বুদ্ধের আদর্শ, ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, প্রকৃতি সংরক্ষণ, বাঁশ শিল্প, প্রাচীন শাস্ত্র এবং গাণিতিক অলিম্পিয়াড কর্মসূচির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বর্তমানে চলমান ‘ডিজিটাল জনগণনা’ অভিযান নিয়েও কথা বলেন এবং এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।সিকিমের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন
April 08th, 06:43 pm
সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং (গোলে) আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।"পরিক্ষা পে চর্চা ২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অংশ
February 06th, 10:21 am
ছাত্রী: আমি, সানভি আচার্য, তোমার রাজ্য, গুজরাট থেকে। আমার প্রথম প্রশ্ন হল আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন এবং আমাদের শিক্ষকরা আমাদের সমর্থন করেন। কিন্তু মূল সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের শিক্ষকরা পড়াশোনার ভিন্ন ধরণ প্রস্তাব করেন। বাবা-মা এক ধরণের কথা বলেন, এবং শিক্ষার্থীরা ভিন্ন ধারা অনুসরণ করে, তাই আমরা বিভ্রান্ত হই যে কোন ধরণটি সঠিক।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে আলোচনা ২০২৬-এ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছেন
February 06th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পরীক্ষা পে চর্চা' (পিপিসি)-এর নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে 'পরীক্ষা যোদ্ধা'-দের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় যোগ দেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের রাজ্যপালের
November 04th, 01:33 pm
সিকিমের রাজ্যপাল শ্রী ওমপ্রকাশ মাথুর আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর
October 06th, 05:41 pm
সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।Sikkim Governor meets Prime Minister
June 13th, 09:21 pm
The Governor of Sikkim, Shri Om Prakash Mathur met the Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.সিকিম @৫০ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 29th, 10:00 am
সিকিমের রাজ্যপাল শ্রী ওমপ্রকাশ মাথুরজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ও আমার প্রিয় বন্ধু প্রেম সিং তামাংজি, সংসদে আমার সহকর্মী দরজি শেরিং লেপচাজি, ডঃ ইন্দ্র হাং সুব্বাজি, উপস্থিত অন্য জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।সিকিম রাজ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 29th, 09:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গ্যংটকে অনুষ্ঠিত ‘Sikkim@50’ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ‘উন্নয়ন যেখানে উদ্দেশ্যের সঙ্গে মিলিত হয় এবং প্রকৃতি যে উন্নয়নকে লালিত করে’ এই ভাবনায় এই অনুষ্ঠানটি সাজানো হয়। প্রধানমন্ত্রী সিকিম রাজ্যের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে নাগরিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের উৎসাহ-উদ্দীপনা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হল না। অদূর ভবিষ্যতে রাজ্যবাসীর সাফল্য প্রত্যক্ষ করতে তিনি সিকিম সফর করবেন বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে রাজ্যের মানুষ যা অর্জন করেছেন, তার উদযাপনের দিন আজ। সিকিমের মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের সদস্যদের এই সুন্দর মনোরম অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জানান। রাজ্যের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তিনি প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী
May 28th, 12:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন। সিকিমে “Sikkim@50: Where Progress meets purpose and nature nurtures growth” সমারোহে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
May 25th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আক্রোশে পূর্ণ, সঙ্কল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই সঙ্কল্প, সন্ত্রাসবাদকে আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম দেখিয়েছে, তাতে তাঁরা প্রত্যেক হিন্দুস্থানীর মাথা উঁচু করেছে। যে নিপুণতার সঙ্গে, যে নির্ভুলতার সঙ্গে আমাদের সৈন্যদল সীমান্ত পার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সেটা অভূতপূর্ব। অপারেশন সিঁদুর দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নতুন বিশ্বাস আর উৎসাহ যুগিয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর কেবল সৈন্যবাহিনীর একটা অভিযান নয়, এটা আমাদের সঙ্কল্প, সাহস আর পাল্টাতে থাকা ভারতের ছবি আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির আবেগে পূর্ণ করেছে, ত্রিবর্ণ পতাকায় রঙের সঞ্চার করেছে। আপনারা দেখেছেন হয়ত, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট-ছোট নগরে, তেরঙ্গা-যাত্রা বের করা হয়েছে। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে হাজার-হাজার মানুষ দেশের সৈন্যদের বন্দনা করতে ও তাঁদের অভিনন্দন জানাতে বেরিয়ে পড়েছে। কত শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হওয়ার জন্য তরুণরা বিরাট সংখ্যায় একজোট হয়েছে, আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো বেশ ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, সঙ্কল্প-গান গাওয়া হচ্ছিল। ছোট-ছোট বাচ্চারা ছবি আঁকছিল যার মধ্যে লুকিয়ে ছিল গুরুত্বপূর্ণ বার্তা। এই তিন দিন আগে আমি বিকানীর গিয়েছিলাম। ওখানে বাচ্চারা এমনই একটা ছবি উপহার দেয় আমাকে। অপারেশন সিঁদুর দেশের মানুষজনকে এতটাই প্রভাবিত করেছে যে বহু পরিবার এটাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, আরও অনেক শহরে, ওই সময়ে জন্মানো বাচ্চাদের নাম রাখা হয় ‘সিদুঁর’।সিকিমের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
May 20th, 06:19 pm
সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
May 16th, 10:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেছেন, “এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আমরা সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে।”