গুজরাটের গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি সংগ্রহালয়’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 31st, 10:25 am
আচার্য ভগবন্ত শ্রী পদ্মসাগর সুরীশ্বরজি মহারাজ সাহেব, গুজরাটের মাননীয় রাজ্যপাল আচার্য দেবব্রতজি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভিজি, পরম পূজ্য আচার্য ভগবন্তগণ, পূজ্য সাধু ভগবন্তগণ, সাধ্বীজি ভগবন্তগণ, এই পবিত্র সমাবেশে উপস্থিত সকল আচার্য ও মুনি ভগবন্তগণ, বিশিষ্ট সমাজসেবী এবং উপস্থিত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 31st, 10:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভগবান মহাবীর জয়ন্তী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরে কোবা তীর্থে 'সম্রাট সম্প্রতি সংগ্রহালয়'-এর উদ্বোধন করেন। কোবা তীর্থের সহনশীল পরম্পরার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থলে বছরের পর বছর ধরে শিক্ষা, সাধনা এবং আত্ম-শৃঙ্খলার পরম্পরা বিকশিত হয়েছিল। এই প্রয়াসে প্রভূত অবদান রাখার জন্য সমস্ত জৈন মুনি, সাধু-সন্ত এবং হাজার হাজার ভক্তকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
January 28th, 02:39 pm
আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
January 28th, 02:25 pm
কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।