জিএসটি সংস্কার এমএসএমই ক্ষেত্রের বিকাশ ও উৎপাদন শিল্পে অনুঘটক হিসেবে কাজ করবে : প্রধানমন্ত্রী
September 04th, 08:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগকে (এমএসএমই) শক্তিশালী করার লক্ষ্যে সরকারের অবিচল অঙ্গীকারের কথা তুলে ধরেন। কর্মসংস্থান, উদ্ভাবন এবং আর্থিক অগ্রগতির ক্ষেত্রে এমএসএমই-র ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।