‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 03rd, 11:00 am
দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
November 03rd, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 04th, 05:35 pm
শিক্ষকরা সমাজের এক বিরাট শক্তি হওয়ায় প্রথাগতভাবে তাঁদের একটা স্বাভাবিক সম্মানের জায়গা রয়েছে। আমার সামনে আশীর্বাদের জন্য আপনাদের উঠে দাঁড়ানোটা বেমানান। আমি এই অপরাধের শরিক হতে চাই না। আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক অনুপম অভিজ্ঞতা। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কোনও অভিজ্ঞতা রয়েছে, তা না হলে এই স্তরে এসে পৌঁছনো সম্ভব নয়। তবে আপনাদের প্রত্যেকের কথা শোনার মতো যথেষ্ট সময় বের করাটা কঠিন। তাহলেও, যেটুকু সময় পাব আমি শোনার চেষ্টা করব, কারণ তা অনুপ্রেরণামূলক। এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, এই পুরস্কার পাওয়াতেই শেষ নয়, বরং এই পুরস্কার পাওয়ার পর এখন প্রত্যেকের নজর থাকবে আপনাদের ওপর। এর অর্থ, আপনাদের পরিসর এখন অনেক বিস্তৃত হল। তবে আমার বিশ্বাস এটা সূচনা মাত্র। এই পুরস্কার আপনাদের কঠোর পরিশ্রম এবং নিরলস নিষ্ঠার সাক্ষ্য বহন করে। একজন শিক্ষক কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাঁরা। রাষ্ট্রের সেবায় এঁদের অবদান কোনও অংশে কম নয়। কোটি কোটি শিক্ষক রয়েছেন যাঁরা অনুরূপ রাষ্ট্রের সেবায় নিয়োজিত। যদিও এখানে আসার সুযোগ প্রত্যেকের হয়নি। হয়তো তাঁরা সেই চেষ্টা করেননি বা তাঁদের নজর এড়িয়ে গেছে। তবে, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মের লালনপালনে ব্যাপৃত।জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
September 04th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো হয়, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানানো শুধুমাত্র একটি প্রথা নয়, বরং বলা চলে, সারা জীবন ধরে যে অধ্যবসায় তাঁরা দেখিয়ে থাকেন, তার প্রতি স্বীকৃতিদান।গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 25th, 06:42 pm
আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা
August 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।ইকনোমিক টাইমস্ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 23rd, 10:10 pm
অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 23rd, 05:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই ফোরামে বিশ্ব পরিস্থিতি এবং ভূ-অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আর্থিকভাবে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভারতের রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশ কমে এসেছে এবং ভারতীয় সংস্থাগুলি মূলধনী বাজার থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করছে। অন্যদিকে, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যা আগে কখনও ঘটেনি। তিনি জানান, মুদ্রাস্ফীতি অনেক কমে এসেছে এবং সুদের হারও কমেছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মাধ্যমে দেশের লগ্নিকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
August 23rd, 11:00 am
মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, ইসরো ও মহাকাশ ক্ষেত্রের সঙ্গে যু্ক্ত সমস্ত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা, আমার প্রিয় দেশবাসীবৃন্দ!জাতীয় মহাকাশ দিবস ২০২৫ উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 23rd, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় মহাকাশ দিবস ২০২৫ উপলক্ষে এক ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছাও জানান। 'আর্যভট্ট থেকে গগণযান : প্রাচীন প্রজ্ঞা থেকে অনন্ত সম্ভাবনা' – এই বছরের মহাকাশ দিবসের এই বিষয়বস্তুর উল্লেখ করে তিনি বলেন, অতি ক্ষুদ্র সময়ের মধ্যে জাতীয় মহাকাশ দিবস আমাদের দেশের তরুণদের কাছে উদ্দীপনা ও অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠেছে। তিনি বলেন, সম্প্রতি ভারতে 'জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা আন্তর্জাতিক অলিম্পিয়াড' অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রায় ৩০০ জন তরুণ অংশ নেন। এই অলিম্পিয়াড মহাকাশ ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করেন তিনি।শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন
August 19th, 09:43 am
হ্যাঁ, স্যার। কিন্তু আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন সিট বেল্ট খুলে ফেলবেন। তারপর সেখানে মানে ওই ক্যাপসুলের মধ্যে ভেসে বেড়াবেন, এদিক ওদিক যাবেন আর কাজকর্ম করবেন।মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
August 19th, 09:42 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেন। মহাকাশ যাত্রার অনন্যতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই যাত্রা যিনি করেন, তার মধ্যে নানাবিধ রূপান্তর ও পরিবর্তন আসে, এ সম্পর্কে তিনি জানতে আগ্রহী। এর উত্তরে শুভাংশু বলেন, মহাকাশের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মাধ্যাকর্ষণ শক্তি না থাকাটা খুব বড় ফারাক গড়ে দেয়।মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
August 18th, 08:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেছেন। আলোচনায় মহাকাশে শ্রী শুক্লার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি, ভারতের উচ্চাভিলাষী মানব মহাকাশযান কর্মসূচি- গগনযান সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের উঠে আসা মূল বিষয়সমূহ
August 15th, 03:52 pm
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
August 15th, 07:00 am
স্বাধীনতার এই মহান উৎসব আমাদের ১৪০ কোটি মানুষের সংকল্পের উদযাপন। স্বাধীনতার এই উৎসব সম্মিলিত সাফল্য উদযাপনের মুহূর্ত, গর্বের মুহূর্ত, আমাদের হৃদয় আজ আনন্দে ভরে রয়েছে। সমগ্র জাতি ক্রমাগত ঐক্যের চেতনাকে শক্তিশালী করে তুলছে। আজ, ১৪০ কোটি ভারতীয় তেরঙ্গায় সেজে উঠেছে। ভারতের প্রতিটি কোণে আজ ঘরে ঘরে তেরঙ্গা উড়ছে – সে মরুভূমি, হিমালয়ের চূড়া, সমুদ্র উপকূল, অথবা ঘনবসতিপূর্ণ অঞ্চল যাই হোক না কেন সর্বত্রই একই প্রতিধ্বনি, একই জয়জয়কার - আমাদের প্রাণের থেকেও প্রিয় মাতৃ বন্দনা।India celebrates 79th Independence Day
August 15th, 06:45 am
PM Modi, in his address to the nation on the 79th Independence day paid tribute to the Constituent Assembly, freedom fighters, and Constitution makers. He reiterated that India will always protect the interests of its farmers, livestock keepers and fishermen. He highlighted key initiatives—GST reforms, Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana, National Sports Policy, and Sudharshan Chakra Mission—aimed at achieving a Viksit Bharat by 2047. Special guests like Panchayat members and “Drone Didis” graced the Red Fort celebrations.জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা সংক্রান্ত অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
August 12th, 04:34 pm
মাননীয় অতিথিরা, বিশিষ্ট প্রতিনিধিরা, শিক্ষকরা, মেন্টাররা এবং আমার প্রিয় উজ্জ্বল তরুণ বন্ধুরা, নমস্কার!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন
August 12th, 04:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন। ৬৪টি দেশের ৩০০-র বেশি অংশগ্রহণকারী এই অলিম্পিয়াডে যোগদান করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সকলকে ভারতে স্বাগত জানিয়ে বলেন, “ভারতে ঐতিহ্য উদ্ভাবনের সঙ্গে, আধ্যাত্মিকতা বিজ্ঞানের সঙ্গে এবং কৌতুহল সৃজনশীলতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। যুগ যুগ ধরে ভারতবাসী আকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন।” এই প্রসঙ্গে পঞ্চম শতকে আর্যভট্টের উদাহরণ তুলে ধরে বলেন, এই ভারতীয় বিজ্ঞানীই প্রথম বলেছিলেন, পৃথিবী তার কক্ষপথে আবর্তিত হয়। “প্রকৃত অর্থে তিনি শূন্য থেকে কাজ শুরু করেছিলেন এবং এক ইতিহাস সৃষ্টি করেন!”২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য পথ স্বনির্ভরতার ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
July 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’ এ আবার একবার কথা হবে দেশের সাফল্য, দেশবাসীর অভিজ্ঞতা নিয়ে। গত কয়েক সপ্তাহে sports, science, সংস্কৃতি ইত্যাদি অনেক বিষয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেক ভারতবাসী গর্বিত। অতি সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন নিয়ে দেশে জোরদার আলোচনা হয়েছে। যখন শুভাংশু সুরক্ষিতভাবে পৃথিবীতে অবতরণ করেছেন, লোকজন উৎসাহে ফেটে পড়েছে। তাদের মনে খুশির ঢেউ উঠেছে। পুরো দেশ গর্বে ভরে গেছে। আমার মনে আছে, ২০২৩ সালের অগাস্ট মাসে যখন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ হয়েছিল, তখন দেশে এক নতুন উদ্দীপনা তৈরী হয়েছিল। Science নিয়ে, space নিয়ে বাচ্চাদের মধ্যে এক নতুন কৌতুহল জেগে উঠেছিল। এখন ছোট ছোট বাচ্চারা বলে আমিও space এ যাবো, আমিও চাঁদে অবতরণ করবো, space scientist হবো।