শ্রী এস এম কৃষ্ণর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

December 10th, 09:01 am

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী এস এম কৃষ্ণর প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন। শ্রী কৃষ্ণকে এক অসাধারণ নেতা হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেছেন, কর্ণাটকের পরিকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকার জন্য শ্রী কৃষ্ণ স্মরণীয় হয়ে থাকবেন।