বিশিষ্ট গুজরাতি লেখক ও সাংবাদিক শ্রী ভগবতীকুমার শর্মার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
September 05th, 11:33 am
বিশিষ্ট গুজরাতি লেখক ও সাংবাদিক শ্রী ভগবতীকুমার শর্মার প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশিষ্ট গুজরাতি লেখক ও সাংবাদিক শ্রী ভগবতীকুমার শর্মার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। শিক্ষাপ্রতিষ্ঠান, সাহিত্য ও শিক্ষার প্রতি তাঁর আবেগ অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। তাঁর কর্মময় জীবন মানুষের কাছে আকর্ষণ যুগিয়ে যাবে। তাঁর পরিবার ও শুভার্থীদের প্রতি আমি সমবেদনা জানাই।”