শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ

November 28th, 03:35 pm

আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন

November 28th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।

হরিয়ানার গুরুগ্রামে কয়েকটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

March 11th, 01:30 pm

হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্রাত্তেয় জি, রাজ্যের কর্মযোগী মুখ্যমন্ত্রী শ্রী মনোহর লাল জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রিয় সহকর্মী শ্রী নীতিন গড়করি জি, রাও ইন্দ্রজিৎ সিং জি, কৃষাণ পাল গুজ্জর জি, হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত জি, বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদে আমার সহকর্মী নায়েব সিং সাইনি জি, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং এখানে ব্যপক সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা!

প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

March 11th, 01:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার গুরুগ্রাম থেকে আজ ১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ১১২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন অংশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন।

মা কামাক্ষ্যা করিডর এক যুগান্তকারী পদক্ষেপ: প্রধানমন্ত্রী

April 19th, 03:39 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করে বলেছেন, কাশী বিশ্বনাথ ধাম এবং শ্রী মহাকাল মহালোক করিডরের মতো মা কামাক্ষ্যা করিডর-ও এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠবে।