আসামের শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 14th, 11:10 am
রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী সর্বানন্দ সোনোয়াল জি, বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের শিলচরে ২৩,৫৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
March 14th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের শিলচরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, সংস্কৃতি ও প্রাণচঞ্চলতায় সমৃদ্ধ বরাক উপত্যকা সফর করা তাঁর কাছে সর্বদা এক অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, শিলচর হলো এই উপত্যকার প্রবেশদ্বার; যেখানে ইতিহাস ও ভাষা একাকার হয়ে একটি অনন্য আঞ্চলিক পরিচিতি গড়ে তুলেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে, এই অঞ্চলের মূল শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যের মধ্যে—যেখানে বাঙালি, অসমীয়া এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্য পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে পাশাপাশি বিকশিত হচ্ছে। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, “বরাক উপত্যকার বৈচিত্র্যই হলো এর সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা এখানকার নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।”আগামী ১৩ – ১৪ মার্চ প্রধানমন্ত্রীর আসাম সফর
March 12th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ মার্চ আসাম সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর জুড়ে ৪৭ হাজার কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করবেন।