মিয়াগি প্রদেশের সেন্ডাইয়ে সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর

August 30th, 11:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের প্রধানমন্ত্রী মাননীয় শিগেরু ইশিবার সঙ্গে মিয়াগি প্রদেশের সেন্ডাই সফর করেন। সেখানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জাপানের প্রথম সারির সংস্থা টোকিও ইলেকট্রন মিয়াগি লিমিটেড ঘুরে দেখেন দুই নেতা। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জাপানি সংস্থার ভূমিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

জাপানের প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

August 30th, 08:00 am

আজ আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা জাপানের শক্তি এবং বৈচিত্র্যের জীবন্ত প্রতিমূর্তি।

১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি: আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব

August 29th, 07:06 pm

জাপানের প্রধানমন্ত্রী মহামান্য মিঃ ইশিবা শিগেরু-র আমন্ত্রণে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ২৯-৩০ আগস্ট ২০২৫ তারিখে জাপানে সরকারি সফরে গিয়েছেন। ২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (কান্তেই) প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইশিবা। সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন। দুই প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে তাঁরা ভারত ও জাপানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন যা সভ্যতাগত সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ, অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই প্রধানমন্ত্রী গত দশকে ভারত-জাপান অংশীদারিত্বের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেছেন এবং আগামী দশকগুলিতে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনের জন্য কৌশলগত ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ মাধ্যমের উদ্দেশে যৌথ বিবৃতি

August 29th, 03:59 pm

সবার প্রথমে আমি প্রধানমন্ত্রী ইশিবা-কে তাঁর আতিথেয়তা এবং আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।

ভারত-জাপান অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র ভাষণ

August 29th, 11:20 am

আমি প্রধানমন্ত্রী ইশিবাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ উনি এই ফোরামে আসার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। তাঁর মূল্যবান বক্তব্যের জন্য আমি ওঁকে অভিনন্দন জানাই।

ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর

August 29th, 11:02 am

টোকিওয় ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে আজ যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ভারতীয় শিল্প মহাসংঘ -সিআইআই এবং কেইদানরেন (জাপান বিজনেজ ফেডারেশন)এই বৈঠকের আয়োজন করে। ভারত ও জাপানের প্রথম সারির শিল্পপতিরা এবং ভারত-জাপান বিসনেজ লিডার্স ফোরামের সিইওরাও এই বৈঠকে যোগ দেন।

প্রধানমন্ত্রী মোদী জাপানের টোকিওতে এসে পৌঁছেছেন

August 29th, 06:43 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে জাপানে এসে পৌঁছেছেন। জাপানে, প্রধানমন্ত্রী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।

জাপান ও চীন সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি

August 28th, 08:40 pm

পঞ্চদশ বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে আমি দুদিনের জাপান সফরে রওনা হচ্ছি।

প্রধানমন্ত্রী জাপান ও চীন সফর করবেন

August 22nd, 06:15 pm

প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ২০২৫ সালের ২৯–৩০ আগস্ট জাপান এবং ৩১ আগস্ট–১ সেপ্টেম্বর চীন সফর করবেন। জাপানে, প্রধানমন্ত্রী ১৫তম ভারত–জাপান বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করবেন। চীনে, প্রধানমন্ত্রী তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

জি-৭ শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

June 18th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে ১৭ জুন ২০২৫-এ জাপানের প্রধানমন্ত্রী মাননীয় শিগেরু ইশিবার সঙ্গে মতবিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা সহ দুই নেতা ভারত ও জাপানের মধ্যে গভীর সম্পর্কের কথা পুনরায় ব্যক্ত করেন।

জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী

April 24th, 03:29 pm

২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।