ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কুয়েতে সরকারি সফর (ডিসেম্বর ২১-২২, ২০২৪)-এর যৌথ বিবৃতি

December 22nd, 07:46 pm

কুয়েতের আমীর শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১-২২, ২০২৪ ডিসেম্বরে সরকারি সফরে কুয়েত যান। এটাই তাঁর প্রথম কুয়েত সফর। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ ডিসেম্বর, ২০২৪ আমীর শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবার মাননীয় অতিথি হিসেবে কুয়েতে ২৬ তম আরাবিয়ান গাল্ফকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

কুয়েতের যুবরাজের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

December 22nd, 05:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের যুবরাজ মাননীয় শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইউএনজিএ-র অধিবেশনে তাঁদের সাক্ষাতের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

কুয়েতের প্রধানমন্ত্রী হিসাবে শেখ সবাহ আল-খালেদ আল- হামেদ আল-সাবাহ পুনর্নির্বাচিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

December 08th, 10:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের প্রধানমন্ত্রী হিসাবে মহামান্য শেখ সবাহ আল-খালেদ আল- হামেদ আল-সাবাহ পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত ৫ ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি সুনিশ্চিত যে, মহামান্য শেখ সবাহ আল-খালেদ আল- হামেদ আল-সাবাহ কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ভারত ও সেই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সৃদৃঢ় হবে।