দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 14th, 01:25 pm
উত্তরাখণ্ডের রাজ্যপাল শ্রী গুরমিত সিং, এখানকার জনপ্রিয় ও পরিশ্রমী তরুণ মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী নীতিন গড়করি ও শ্রী অজয় টামটা; প্রযুক্তির মাধ্যমে যুক্ত হওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল শ্রী আনন্দীবেন; মঞ্চে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা ও রাজ্য বিজেপি সভাপতি শ্রী মহেন্দ্র ভাট; প্রাক্তন রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারি; প্রাক্তন মুখ্যমন্ত্রী—আমার ভাই—শ্রী রমেশ পোখরিয়াল, শ্রী বিজয় বহুগুণা, শ্রী তীরথ সিং রাওয়াত এবং শ্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত; উত্তরাখণ্ড সরকারের মন্ত্রীরা, সাংসদ ও বিধায়কবৃন্দ; এবং বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
April 14th, 01:20 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি-দেরাদুন আর্থিক করিডোরের উদ্বোধন করেন। এটি উত্তরাখণ্ড এবং গোটা অঞ্চলের উন্নয়নের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হল। দেরাদুনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বৈশাখী, বোহাগ বিহু এবং পুথান্ডু উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, এই উদ্বোধনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।উত্তরাখণ্ডের দেরাদুনে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
December 04th, 12:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেরাদুনে আজ ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, আমাদের পাহাড় কেবল বিশ্বাস ও সংস্কৃতির দুর্গই নয়, তারা আমাদের দেশের নিরাপত্তার দুর্গও, দেশের অন্যতম অগ্রাধিকার হলো পাহাড়ে বসবাসকারী মানুষের জীবনযাত্রা আরো সহজতর করা।প্রধানমন্ত্রী দেরাদুনে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
December 04th, 12:34 pm
প্রধানমন্ত্রী এদিন দেরাদুনে চাইল্ড ফ্রেন্ডলি সিটি প্রজেক্ট ছাড়াও দেরাদুনে পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট এবং ভূগর্ভস্থ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি বদ্রীনাথ ধাম এবং গঙ্গোত্রী যমুনোত্রী ধামের পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প ছাড়াও হরিদ্বার মেডিকেল কলেজের শিলান্যাস করেন।প্রধানমন্ত্রী আগামী ৪ঠা ডিসেম্বর দেরাদুনে প্রায় ১৮ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
December 01st, 12:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৪ঠা ডিসেম্বর বেলা ১টায় দেরাদুনে প্রায় ১৮ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থাকে মসৃণ ও নিরাপদ করে তোলার পাশাপাশি, পর্যটনের প্রসারে উন্নত সড়ক পরিকাঠামো প্রকল্প গড়ে তোলার বিষয়টি প্রধানমন্ত্রীর এই সফরে গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির সঙ্গে সঙ্গতি রেখে এই প্রকল্পগুলির সেই সমস্ত এলাকার সঙ্গে যোগাযোগের প্রসার ঘটাবে, যেগুলি আগে প্রত্যন্ত এলাকা বলে মনে করা হ’ত।