পূজনীয় সন্ত শ্রী সেবালাল মহারাজজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

February 15th, 05:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পূজনীয় সন্ত শ্রী সেবালাল মহারাজজির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের এই কৃতী সন্তান সারা জীবন দরিদ্র ও বঞ্চিতদের কল্যাণে কাজ করে গেছেন। রুখে দাঁড়িয়েছেন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে। সংবেদনশীল সমাজ গঠনের কাজে তাঁর আদর্শ আমাদের কাছে পাথেয়।