PM Modi interacts with IAS Officer Trainees of 2024 Batch posted as Assistant Secretaries

June 23rd, 02:13 pm

Addressing the Officer Trainees of the IAS 2024 batch, PM Modi urged the young civil servants to dedicate themselves to nation-building. He highlighted the growing role of digital governance and emphasised the officers' role in advancing the government's “Nagrik Devo Bhava” and Viksit Bharat 2047 visions for a developed India. He also spoke of the need to ensure that policies are translating into outcomes on the ground.

Yoga session held at Seva Teerth marks International Day of Yoga

June 21st, 03:51 pm

A Yoga session was held at Seva Teerth today in New Delhi on the occasion of the International Day of Yoga.

৫১তম ‘প্রগতি’র বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর

May 27th, 10:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি-চালিত মঞ্চ ‘প্রগতি’র ৫১তম বৈঠকে পৌরোহিত্য করলেন। এর লক্ষ্য কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে বিভিন্ন প্রকল্পের রূপায়ণের মধ্যে সমন্বয়সাধন।

“কর্মযোগি সাধনা সপ্তাহ”-তে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

April 02nd, 10:40 am

প্রধান সচিব শ্রী পি. কে. মিশ্র, কর্মযোগী ভারত-এর চেয়ারম্যান শ্রী এস. রামদোরাই, সক্ষমতা বৃদ্ধি কমিশনের চেয়ারপার্সন এস. রাধা চৌহান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্মযোগী সাধনা সপ্তাহে ভাষণ দিয়েছেন

April 02nd, 10:31 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্যাপাসিটি বিল্ডিং কমিশন (সিবিসি)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ভিডিও মেসেজের মাধ্যমে কর্মযোগী সাধনা সপ্তাহে ভাষণ দিয়েছেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল রেখে জনপরিষেবার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত দ্রুত পরিবর্তনশীল জগতে দ্রুত এগিয়ে চলেছে এবং তাকে প্রশাসনের মেশিনারিতে নিয়মিত আপডেট করতেই হয়। শ্রী মোদী বলেছেন, “কর্মযোগী সাধনা সপ্তাহ এই প্রয়াসে একটি গুরুত্বপূর্ণ সংযোগ যাতে একবিংশ শতাব্দীর উপযোগী প্রাসঙ্গিকতা পায় আমাদের জনপরিষেবা।”

দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 08th, 03:54 pm

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনোহর লাল জি, হর্ষ মালহোত্রা জি, টোখন সাহু জি, রাজ্য সরকারের সকল মন্ত্রী, সকল সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত বিধায়ক এবং আমার দিল্লির প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

March 08th, 10:26 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, “আজ আমরা সকলেই দিল্লির উন্নয়নে নতুন গতি আনতে এখানে একত্রিত হয়েছি,”।

সেবা সংকল্প প্রস্তাব

February 24th, 04:53 pm

এই মন্ত্রিসভার বৈঠক এবং এই নতুন ভবনটি নতুন ভারত পুনর্নির্মাণে এক প্রত্যক্ষ প্রকাশ। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই ভবিষ্যত’কে স্বাগত জানাচ্ছি, যার ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে শতাধিক বছরের প্রয়াসে। স্বাধীনতার পর, বেশ কয়েক দশক সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকার পরিচালিত হ’ত। আমরা এমন এক ভারতের স্বপ্ন দেখি, যা দেশজ চিন্তায় সমৃদ্ধ। এর গঠন আধুনিক এবং সক্ষমতা সীমাহীন। আজ সেবা তীর্থ সেই দিশাদর্শের প্রকাশ, যা গণতন্ত্রের জননী হিসেবে ভারতের গর্বের প্রসার ঘটাবে।

সেবাতীর্থে এআই এবং ডিপ-টেক স্টার্ট-আপগুলির সিইও-দের সঙ্গে প্রধানমন্ত্রীর গোলটেবিল বৈঠক

February 20th, 12:27 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেবাতীর্থে এআই এবং ডিপ-টেক স্টার্ট-আপগুলির সিইও-দের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। এই গোলটেবিল বৈঠকে যোগদানকারী স্টার্ট-আপগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে উন্নত পদ্ধতিতে রোগ নির্ণয়, জিন থেরাপি এবং শেষ স্তর পর্যন্ত উন্নতমানের পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থাগুলি এআই ব্যবহার করে থাকে।

সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 13th, 06:55 pm

কেন্দ্রীয় সরকারের সম্মানিত মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, সরকারি কর্মচারীগণ, বিশিষ্ট অতিথিগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন

February 13th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, আজ সকলেই একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০৮২ সালের বিক্রম সংবৎ, ফাল্গুন কৃষ্ণপক্ষে, বিজয়া একাদশীর শুভ তিথিতে, মাঘ ২৪ তারিখে এবং ১৯৪৭ সালের শক সংবৎ, যা বর্তমান ক্যালেন্ডারে ১৩ ফেব্রুয়ারী ২০২৬, এই দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন সূচনার সাক্ষী হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাস্ত্রে বিজয়া একাদশীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৃহীত সংকল্প সর্বদা বিজয়ের দিকে পরিচালিত করে। শ্রী মোদী বলেন যে, আজ, একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সকলেই সেবা তীর্থ এবং কর্তব্য ভবনে প্রবেশ করছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্যে বিজয়ের জন্য ঐশ্বরিক আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে। তিনি সেবা তীর্থ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দল, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সকল প্রকৌশলী এবং কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘সেবা তীর্থ’কে জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

February 13th, 05:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সেই সঙ্গে দেশের মানুষের সেবায় তাঁর অবিচল অঙ্গীকারকে পুনরায় ব্যক্ত করেন এবং ‘নাগরিক দেব ভব’-র পবিত্র চেতনাকে এর চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন।

সেবা তীর্থে প্রধানমন্ত্রীর গৃহীত প্রথম সিদ্ধান্ত সেবা করার মানসিকতার প্রতিফলন, যা সমাজের প্রত্যেক মানুষের কল্যাণ নিশ্চিত করে

February 13th, 04:16 pm

প্রধানমন্ত্রীর দপ্তর সেবা তীর্থে স্থানান্তরিত হওয়ার পর শ্রী নরেন্দ্র মোদী প্রথম যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছেন তার মধ্য দিয়ে সরকারের সেবা করার মানসিকতা প্রতিফলিত হয়েছে। এ সংক্রান্ত যে ফাইলগুলিতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন, সেগুলি কৃষক, মহিলা, যুব সম্প্রদায় এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর নাগরিকরা – অর্থাৎ, সমাজের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করবে।