PM Modi highlights India’s defence strength, innovation and collective efforts in Mann Ki Baat

July 26th, 11:30 am

Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.

The party governing Punjab today has neither clean intentions nor honesty: PM Modi in Jalandhar

July 17th, 04:31 pm

PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.

PM addresses an energy-packed public rally in Jalandhar, Punjab

July 17th, 04:30 pm

PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.

নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 19th, 05:15 pm

আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।

বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 19th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।

উত্তর প্রদেশের বারাণসিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 28th, 05:30 pm

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, সংসদে আমার সহকর্মীবৃন্দ এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি, উত্তরপ্রদেশের সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রী পঙ্কজ চৌধুরজি, জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন বোন পুনম মৌর্যজি, মঞ্চে উপবিষ্ট কাশীর মহিলা কাউন্সিলর ও গ্রাম প্রধানরা, অন্যান্য জনপ্রতিনিধিরা, এবং এখানে উপস্থিত আমার অগণিত মা, বোনেরা, আপনাদের সকলকে নমস্কার ।

বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রায় ৬,৩৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস

April 28th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মহিলাদের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন, সেখানে তিনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।

নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 13th, 11:15 am

মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

April 13th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।

কংগ্রেস সর্বদা আসামের স্বার্থ ক্ষুণ্ণ করেছে: বিশ্বনাথে প্রধানমন্ত্রী মোদী

April 01st, 11:45 am

প্রধানমন্ত্রী মোদী আসামের বিশ্বনাথে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন এবং দলটিকে ‘উন্নয়নবিরোধী’ ও ‘স্বাধীন ভারতের দুর্নীতির মূল’ হিসেবে আখ্যায়িত করেন। বিজেপি-এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার ফলে আসামের ঐতিহ্য ও পরিবেশ-প্রতিবেশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

গোগামুখ এবং বিশ্বনাথে উচ্চ-উদ্দীপনাময় জনসভার মাধ্যমে আসাম নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী

April 01st, 11:00 am

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখ ও বিশ্বনাথে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের তফসিল ঘোষণার পর আসামে তাঁর এটিই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এই সমাবেশগুলোতে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পক্ষে প্রবল জনসমর্থনের ইঙ্গিত বহন করে।

দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 08th, 03:54 pm

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনোহর লাল জি, হর্ষ মালহোত্রা জি, টোখন সাহু জি, রাজ্য সরকারের সকল মন্ত্রী, সকল সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত বিধায়ক এবং আমার দিল্লির প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

March 08th, 10:26 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, “আজ আমরা সকলেই দিল্লির উন্নয়নে নতুন গতি আনতে এখানে একত্রিত হয়েছি,”।

“কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ

March 06th, 01:14 pm

বাজেট ওয়েবিনার সিরিজের তৃতীয় ওয়েবিনারে, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এর আগে, প্রযুক্তি, সংস্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দুটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ, আলোচনাটি গ্রামীণ অর্থনীতি এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উপর কেন্দ্রীভূত। আপনারা সকলেই আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনাদের ইনপুট বাজেটে প্রতিফলিত হয়েছে এবং খুবই কার্যকর হয়েছে। কিন্তু এখন যেহেতু বাজেট উপস্থাপন করা হয়েছে, তাই দেশ যাতে তার পূর্ণ সম্ভাবনা অর্জন করে তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ এবং সর্বাধিক সংখ্যক মানুষের জন্য বাজেটের সুবিধা সর্বাধিক করার সহজ উপায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে বরাদ্দকৃত প্রতিটি পয়সা কীভাবে সম্পূর্ণ এবং দ্রুত ব্যবহার করা যেতে পারে? এই ওয়েবিনারে আপনাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষি এবং গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 06th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রযুক্তি ও আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “বাজেটের পর এখন এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ।

৬ মার্চ “কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

March 05th, 06:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ মার্চ ২০২৬ সকাল ১১টা ১৫ মিনিটে “কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন।

রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ

February 05th, 05:35 pm

একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।

রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

February 05th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।

কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

February 01st, 01:38 pm

আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।

২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া

February 01st, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।