মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর
February 04th, 04:17 pm
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী মোদী ২০২৬-এর ৭-৮ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এই সফরকালে, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিধি পর্যালোচনা করবেন। তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন এবং দশম ভারত-মালয়েশিয়া সিইও ফোরামে অংশগ্রহণ করবেন।