আমাদের অভিন্ন ভৌগোলিক অবস্থানকে অভিন্ন সুযোগে রূপান্তর করতে হবে: এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী
September 01st, 01:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর সরকার প্রধানদের ২৬তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর – এই সময়কালে কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে সম্মেলন অনুষ্ঠিত হয়। এবছর এসসিও ২৫তম বার্ষিকী। এই উপলক্ষে নেতৃবৃন্দ, বিভিন্ন কাজের অগ্রগতি ছাড়াও এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতাবস্থা ও সমৃদ্ধি রক্ষার ক্ষেত্রে সংগঠনের ভূমিকার পর্যালোচনা করেছেন।কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের ২৬তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী
September 01st, 01:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর সরকার প্রধানদের ২৬তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর – এই সময়কালে কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে সম্মেলন অনুষ্ঠিত হয়। এবছর এসসিও ২৫তম বার্ষিকী। এই উপলক্ষে নেতৃবৃন্দ, বিভিন্ন কাজের অগ্রগতি ছাড়াও এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতাবস্থা ও সমৃদ্ধি রক্ষার ক্ষেত্রে সংগঠনের ভূমিকার পর্যালোচনা করেছেন।ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী
August 20th, 09:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে তাঁর ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি পরিকাঠামো, সংযোগ, নিরাপত্তা, বিদেশ এবং শাসনব্যবস্থা সংক্রান্ত মন্ত্রক ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর
August 20th, 09:04 pm
ভারত সফররত জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের মূল দিকসমূহ
August 15th, 04:44 pm
প্রধানমন্ত্রী মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি গত ১২ বছরে উৎপাদন শিল্প, ডিজিটাল অগ্রগতি এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতের অগ্রগতির একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। এছাড়া, জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে সাতটি মূল খাত নিয়ে গঠিত রূপান্তরমূলক ‘সপ্ত ধারা’-রও তিনি উন্মোচন করেন।রূপান্তরের ১২ বছর: স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
August 15th, 01:18 pm
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে ভারতের রূপান্তরের ওপর আলোকপাত করেন এবং উৎপাদন, ডিজিটাল পরিকাঠামো, মৌলিক সুযোগ-সুবিধা, জ্বালানি নিরাপত্তা, যুব ক্ষমতায়ন, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্জিত অগ্রগতির রূপরেখা তুলে ধরেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন উপ-রাষ্ট্রপতির কাছ থেকে টেলিফোন কল পেয়েছেন
August 08th, 10:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাননীয় জে. ডি. ভ্যান্সের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছেন।অন্ধ্রপ্রদেশের একটি উন্নত ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ বা প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী
August 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশে প্রায় ১৮,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন এবং ‘বিকশিত ভারত’-এর অন্যতম প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে রাজ্যটির উত্থানের ওপর আলোকপাত করেছেন। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ শক্তি ও উৎপাদন শিল্প—বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী তাঁর রূপকল্প তুলে ধরেছেন।অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
August 01st, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। 'স্বর্ণ অন্ধ্র' বা সমৃদ্ধ অন্ধ্র গড়ার লক্ষ্যে আজকের দিনটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে এমন এক শুভ মাসে আসতে পেরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আজ এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে পারা আমার কাছে এক অত্যন্ত সৌভাগ্যের বিষয়।সরকারি সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী
July 28th, 08:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে ৭, লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন তিনি। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সংস্কৃত সুভাষিত শেয়ার করলেন প্রধানমন্ত্রী
July 28th, 07:48 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সংস্কৃত সুভাষিত শেয়ার করেছেন।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
July 11th, 08:09 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডের গভর্নমেন্ট হাউসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নমেন্ট হাউসে পৌঁছনোর পর তাঁকে ঐতিহ্যবাহী মাওরি রীতিতে স্বাগত জানানো হয়।ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব: ২০৩০ সালের রূপরেখা
July 11th, 08:06 am
১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভারত ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা সাক্ষাৎ করেন এবং 'ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব' গঠনের ঘোষণা করেন। আগামী চার বছরে যৌথ কর্মসূচি পরিচালনা এবং ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি যৌথ কাঠামো হিসেবে প্রধানমন্ত্রীরা '২০৩০ সালের রূপরেখা' (রোডম্যাপ টু ২০৩০) অনুমোদন করেন। নিম্নলিখিত স্তম্ভগুলোতে বর্ণিত ক্ষেত্র ও উদ্যোগসমূহ এই কৌশলগত অংশীদারিত্বের অন্তর্ভুক্ত রয়েছে—তবে এই কৌশলগত অংশীদারিত্ব কেবল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—ভারত-নিউজিল্যান্ড যৌথ বিবৃতি
July 11th, 07:59 am
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সরকারি সফরে রয়েছেন। গত ৪০ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে এটিই প্রথম সফর; এটি একটি ঐতিহাসিক মাইলফলক এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বের ক্ষেত্রে এক নতুন যাত্রাপথের সূচনা।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর
July 09th, 12:34 pm
১) বর্তমান নিরাপত্তা সংক্রান্ত যৌথ ঘোষণা (২০০৯)-র পুনর্নবীকরণ। এরমধ্যে আছে বাহিনীর আন্তঃকার্য সঞ্চালন, সক্ষমতা বর্ধন, সমুদ্র পথ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এইচএডিআর এবং ইউএনসিএলওএস, আশিয়ান, পিআইএফ, আইওআরএ-তে একীভূত পদক্ষেপ সহযোগিতার বিষয় হিসেবে।India-Australia Joint Statement on Energy Security
July 09th, 11:02 am
The India-Australia Joint Statement on Energy Security noted the two countries' deep concern over the situation in the Middle East. They shared their commitment to working together to strengthen energy supply chain resilience, including by deepening regional cooperation, accelerating the energy transition, promoting the uptake of renewable energy resources and upholding open trade arrangements for energy and liquid fuels.Third India-Australia Annual Summit Joint Statement
July 09th, 10:58 am
At the invitation of Australian PM Anthony Albanese, PM Modi visited Australia from 8-10 July 2026 for the Third Australia-India Annual Summit in Melbourne. The two leaders reaffirmed their shared commitment to further consolidate and expand the India-Australia Comprehensive Strategic Partnership (CSP) and explore new areas of cooperation for the peace, prosperity and stability of the shared region.প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ভারত-অস্ট্রেলিয়া যৌথ ঘোষণা
July 09th, 10:55 am
আমরা, ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা আমাদের চিরকালীন নিকট দ্বিপাক্ষিক মৈত্রীর দ্বারা বন্ধনে আবদ্ধ, আমাদের দেশের কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করতে আমাদের নিষ্ঠায় ঐক্যবদ্ধ এবং মুক্ত, শান্তিপূর্ণ, স্থায়ী এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের জন্য অভিন্ন উদ্দেশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে এই যৌথ ঘোষণা করছি।ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতির সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 07th, 11:21 am
আজ সকালে আমাকে অত্যন্ত আদর, ভালবাসা ও সম্মানের সঙ্গে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর, এটি ইন্দোনেশিয়ার জনগণের আন্তরিক অনুভূতির প্রতীক এবং ভারত ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের স্বীকৃতি। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া
July 02nd, 10:22 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।