রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য
September 01st, 01:24 pm
আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত। আমি সর্বদাই অনুভব করি যে, আপনার সঙ্গে দেখা করা মানে একটি স্মরণীয় সাক্ষাৎ। অনেক বিষয়ে তথ্য আদান-প্রদান করার সুযোগ পাওয়া যায়।রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
September 01st, 01:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শিখর সম্মেলনের অবসরে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন।রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর গুরুত্বপূর্ণ বক্তব্য
September 01st, 12:48 pm
চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন, যেখানে ইউক্রেন সংঘাত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। প্রধানমন্ত্রী মোদী শান্তির দিকে সাম্প্রতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে সকল পক্ষ গঠনমূলকভাবে এগিয়ে আসবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং স্থায়ী শান্তির পথ খুঁজে বের করা অপরিহার্য বলে উল্লেখ করেছেন। বৃহত্তর মানবিক মাত্রার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এটি কেবল একটি আঞ্চলিক উদ্বেগ নয়, বরং মানবতার আহ্বান।২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
September 01st, 10:14 am
২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমি রাষ্ট্রপতি শি-কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।প্রধানমন্ত্রী চীনের তিয়ানজিনে ২৫তম এসসিও শিখর সম্মেলনে অংশ নিয়েছেন
September 01st, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫-এ চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২৫তম বৈঠকে অংশ নিয়েছেন। শিখর সম্মেলনে এসসিও উন্নয়ন রণকৌশল, বিশ্ব প্রশাসনের সংস্কার, সন্ত্রাসের মোকাবিলা, শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হল।প্রধানমন্ত্রী মোদী চীনের তিয়ানজিনে এসে পৌঁছেছেন
August 30th, 04:00 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে চীনে এসে পৌঁছেছেন। সফরকালে, রাষ্ট্রপতি শি জিনপিং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি রাষ্ট্রপতি শি জিনপিং, রাষ্ট্রপতি পুতিন এবং অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।জাপান ও চীন সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি
August 28th, 08:40 pm
পঞ্চদশ বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে আমি দুদিনের জাপান সফরে রওনা হচ্ছি।প্রধানমন্ত্রী জাপান ও চীন সফর করবেন
August 22nd, 06:15 pm
প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ২০২৫ সালের ২৯–৩০ আগস্ট জাপান এবং ৩১ আগস্ট–১ সেপ্টেম্বর চীন সফর করবেন। জাপানে, প্রধানমন্ত্রী ১৫তম ভারত–জাপান বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করবেন। চীনে, প্রধানমন্ত্রী তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই
August 19th, 07:34 pm
ওয়াং ই তিয়ানজিনে আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চীনা রাষ্ট্রপতি শি জিংপিং – এর আমন্ত্রণপত্র ও বার্তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তিনি বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভালের সঙ্গে ভারত – চীন সীমান্ত নিয়ে গঠিত বিশেষ দলের ২৪তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করার কথা ও তার ইতিবাচক মূল্যায়ন প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।২২-তম ভারত-রুশ বার্ষিক শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতি
July 09th, 09:54 pm
১. রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট মাননীয় মিঃ ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২২তম ভারত-রুশ শীর্ষ বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী ৮-৯ জুলাই রাশিয়ায় সরকারি সফরে যান।এসসিও শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 01:29 pm
শিখর সম্মেলনে সশরীরে উপস্থিত বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এই ভাষণটি পাঠ করেছেনএসসিও শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 01:25 pm
শিখর সম্মেলনে সশরীরে উপস্থিত বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এই ভাষণটি পাঠ করেছেনকাজাখস্তানের প্রেসিডেন্টের থেকে ফোন পেলেন প্রধানমন্ত্রী
June 25th, 06:21 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজাখস্তানের প্রেসিডেন্ট মাননীয় কাসিম-জোমার্ট টোকায়েভ-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন।সাংহাই সহযোগিতা সংগঠনের ২৩-তম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
July 04th, 12:30 pm
আজ এসসিও-র ২৩-তম সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাই । গত দুদশকে এসসিও সমগ্র এশিয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে । ভারত ও এই অঞ্চলের মানুষের মধ্যে হাজার হাজার বছরের পুরোনো সাংস্কৃতিক ও অন্যান্য যোগসূত্র আজও সেই সম্পর্ককে বজায় রাখার ঐতিহ্য বহন করে চলেছে । আমরা এই অঞ্চলকে প্রতিবেশীদের বর্ধিত অঞ্চল বলে বিবেচনা করি না । আমাদের চোখে এই অঞ্চল সম্প্রসারিত পরিবারের সমান ।রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি মাননীয় শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা
December 16th, 03:51 pm
রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি মাননীয় শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে কথা বলেছেন।এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী
September 16th, 11:41 pm
উজবেকিস্তানের সমরকান্দ-এ এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট মিঃ রিসেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে আজ এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত-তুরস্ক পারস্পরিক সম্পর্কের বিষয়টি তাঁরা দু’জনেই পর্যালোচনা করে দেখেন। সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ অর্থনৈতিক সম্পর্কের প্রসার ও অগ্রগতির বিষয়ে তাঁরা সহমত পোষণ করেন। একইসঙ্গে, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করে তোলার প্রয়োজনীয়তার ওপরও তাঁরা বিশেষ জোর দেন।এসসিও শীর্ষ সম্মেলনের ২২তম বৈঠকের অবসরে ইরানের প্রেসিডেন্ট মিঃ রইসি-র সঙ্গে সাক্ষাৎকার ভারতের প্রধানমন্ত্রীর
September 16th, 11:06 pm
উজবেকিস্তানের সমরকান্দ-এ এসসিও শীর্ষ সম্মেলনের ২২তম বৈঠকের অবসরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক সাক্ষাৎকারে মিলিত হন ইরানের প্রেসিডেন্ট মিঃ ইব্রাহিম রইসির সঙ্গে। প্রেসিডেন্ট রইসি ২০২১ সালে রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার গ্রহণ করার পর প্রধানমন্ত্রী শ্রী মোদীর সঙ্গে এটাই হল তাঁর প্রথম সাক্ষাৎকার।প্রধানমন্ত্রী উজবেকিস্তানের সমরখন্দে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন
September 16th, 08:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) ২২তম বৈঠকের ফাঁকে উজবেকিস্তানের সমরখন্দে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন।প্রধানমন্ত্রী ও উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
September 16th, 08:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানের রাষ্ট্রপতি মাননীয় শভাকত মিরজিইওয়েভের সঙ্গে আজ সমরখন্দে সাক্ষাৎ করেন। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র রাষ্ট্রপ্রধানদের ২২তম বৈঠকের পাশাপাশি, এই আলোচনা হয়।সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
September 16th, 01:30 pm
মহামারীর পর সমগ্র বিশ্ব আজ যখন অর্থনৈতিক পুনরুদ্ধারের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তখন সাংহাই সহযোগিতা সংগঠন বা এসসিও-র ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসসিও সদস্যভুক্ত দেশগুলি বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের শতকরা ৩০ ভাগ জোগায়। সারা বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ বসবাস করে এসসিও দেশগুলিতে। ভারত এসসিও সদস্যদের মধ্যে বৃহত্তর সহযোগিতা এবং পারস্পরিক আস্থার মনোভাবকে সমর্থন করে। মহামারী এবং ইউক্রেনের সংকট বিশ্ব সরবরাহ শৃঙ্খলের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধক সৃষ্টি করেছে। এর ফলে সারা বিশ্ব অভূতপূর্ব শক্তি এবং খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। এসসিও-র ভূমিকা হওয়া উচিত এই অঞ্চলে বিশ্বস্ত, সহিষ্ণু এবং বৈচিত্র্যপূর্ণ সরবরাহ শৃঙ্খল তৈরি করা। এর জন্য দরকার উন্নত সংযোগ। এর পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ তা হল প্রত্যেককে চলাচলের ক্ষেত্রে আরও বেশি অধিকার প্রদান।