মন কি বাত অনুষ্ঠানে মাদক-মুক্ত ভারত গড়ার অভিযানে শামিল হওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মোদী
August 30th, 11:30 am
এ মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি—যেমন জাতীয় তাঁত দিবস, স্বাধীনতা দিবস ও ভারত ছাড়ো আন্দোলন—এবং জন্মাষ্টমী ও বিশ্বকর্মা পূজার মতো আসন্ন উৎসবগুলোর কথা তুলে ধরেন। এর মাধ্যমে তিনি দেশপ্রেম ও ভোকাল ফর লোকাল-এর সংকল্পকে আরও সুদৃঢ় করেন। এছাড়াও তিনি বন সংরক্ষণ, ভারতের ইতিহাস, পরিচ্ছন্নতা ও নারী ক্ষমতায়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।ভারত-নিউজিল্যান্ড যৌথ বিবৃতি
July 11th, 07:59 am
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সরকারি সফরে রয়েছেন। গত ৪০ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে এটিই প্রথম সফর; এটি একটি ঐতিহাসিক মাইলফলক এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বের ক্ষেত্রে এক নতুন যাত্রাপথের সূচনা।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি
July 02nd, 10:14 pm
ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
June 16th, 10:36 pm
ফ্রান্সের ইভিয়ানে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে আজ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”সাইপ্রাসের রাষ্ট্রপতির সফর উপলক্ষে যৌথ বিবৃতি
May 22nd, 09:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোড্যুলাইডেস, ২০-২৩ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের সভাপতিত্বকালে এই সফর অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সফর : কার্যাবলির তালিকা
March 05th, 04:36 pm
পরিবেশগত সহযোগিতা নিয়ে ২০২০-র নভেম্বরে স্বাক্ষরিত চলতি সমঝোতাটির পুনর্নবীকরণ করা হয়েছে। বায়োএনার্জি এবং বর্জ্য থেকে প্রাপ্ত শক্তি, পাওয়ার স্টোরেজ এবং ফ্লেক্সিবল আরই সিস্টেম, গ্রিন হাইড্রোজেনের পাশাপাশি বায়ু, সৌর এবং ছোট জলবিদ্যুৎ সহ সুস্থায়িত্বে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য এই সমঝোতা।ভারত-কানাডা নেতাদের যৌথ বিবৃতি
March 02nd, 05:05 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি - ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ভারত সফর করলেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী কার্নির প্রথম ভারত সফর এবং ২০১৮ সালের পর এটি কানাডার কোনও প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে ছিলেন একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল, যার মধ্যে ছিলেন উচ্চ পদস্থ মন্ত্রী, প্রাদেশিক নেতা এবং শীর্ষস্থানীয় সিইওরা।কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকা
March 02nd, 05:04 pm
কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকাভারত-ইজরায়েল যৌথ বিবৃতি
February 26th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে সে দেশ সফর করেন। এর মধ্য দিয়ে দুটি দেশের উষ্ণ ও নিবিড় কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ও বর্ষীয়ান মন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইজরায়েল সফর এবং তার পরের বছর ইজরালেয়ের প্রধানমন্ত্রীর ভারত সফর অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন এক যুগের সূচনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার জগৎ, কৃষি, জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই প্রধানমন্ত্রীই কৌশলগত অংশীদারিত্বকে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ এক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর
February 24th, 05:34 pm
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসের ২৫ ও ২৬ তারিখ সেদেশ সফরে যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইজরায়েল সফর। শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, জয় ব্যবস্থাপনা, শিল্প ও অর্থনীতি, নাগরিকদের মধ্যে সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে কথা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা মত বিনিময় করবেন বলে মনে করা হচ্ছে।ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি
February 18th, 08:10 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 17th, 04:00 pm
মুম্বইতে আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রঁকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর, তিনি আমাকে এআই অ্যাকশন সামিটের জন্য ফ্রান্সে আমন্ত্রণ জানিয়েছিলেন।ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর : সাফল্যের তালিকা
January 27th, 02:53 pm
২০৩০-এর অভিমুখে : ভারত-ইউরোপীয় ইউনিয়ন যৌথ সর্বাত্মক কৌশলগত কর্মসূচি।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
January 27th, 01:30 pm
প্রেসিডেন্ট কোস্টা তাঁর সরল জীবনযাত্রা এবং সমাজের প্রতি গভীর অঙ্গীকারের জন্য ব্যাপকভাবে সমাদৃত, তাঁকে “লিসবনের গান্ধী” বলা হয়। প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বিশ্বজুড়ে প্রেরণার উৎস- শুধু জার্মানির প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেই নয়, ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবেও।প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি কেরালা সফর করবেন
January 22nd, 02:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ২০২৬-এ কেরালা সফর করবেন। সকাল ১০-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সূচনা করবেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণও দেবেন তিনি।