নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 31st, 07:00 pm

শুরুতেই, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আজ সর্দার সাহেবের ১৫০তম জন্মবার্ষিকী। একতা নগরের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের কারণে আমি এখানে পৌঁছাতে দেরি করেছি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনুষ্ঠানের শুরুতে আমরা যে মন্ত্রগুলি শুনেছি সেগুলির শক্তি এবং প্রাণশক্তি এখনও আমাদের সকলের মধ্যে অনুভূত হচ্ছে। যখনই আমি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি, তখনই এই শক্তি আমাকে একটি ঐশ্বরিক এবং অসাধারণ অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। এটি স্বামী দয়ানন্দজির আশীর্বাদ, এটি তাঁর আদর্শের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা, এবং তা আপনাদের মতো সকল চিন্তাবিদদের সঙ্গে আমার অনেক দশকের দীর্ঘ ব্যক্তিগত বন্ধনের ফল যে আমি আপনাদের মধ্যে থাকার সুযোগ পাচ্ছি। যখনই আমি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা বলি, তখনই আমি এক অনন্য শক্তি এবং অনুপ্রেরণায় ভরে উঠি। আমাকে আরও জানানো হয়েছে যে এরকম আরও নয়টি হল তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমস্ত আর্য সমাজের সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন। যদিও আমি তাঁদের দেখতে পাচ্ছি না, তবুও এখান থেকে তাঁদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি।

কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 31st, 09:00 am

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী এক ঐতিহাসিক উপলক্ষ। একতানগরের এই মনোরম সকাল, এই মনোরম দৃশ্য, সর্দার সাহেবের চরণে আমাদের উপস্থিতি সব মিলে আজ আমরা সকলেই এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐক্যের দৌড়, কোটি কোটি ভারতবাসীর উৎসাহে, আমরা নতুন ভারতের সংকল্প অনুভব করছি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত অসাধারণ উপস্থাপনা সহ সম্প্রতি এখানে যে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়েছিল, তাতে অতীতের ঐতিহ্য, বর্তমানের কঠোর পরিশ্রম এবং সাহসিকতা ও ভবিষ্যতের সাফল্যের এক ঝলক ছিল। সর্দার সাহেবের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সর্দার সাহেবের জন্মবার্ষিকী এবং জাতীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) উপলক্ষে আমি ১৪০ কোটি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

October 31st, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীকে ঐতিহাসিক এক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে একতা নগরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্দার প্যাটেলের পদতলে বিপুল এই জনসমাগমের মধ্য দিয়ে দেশ এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করছে। দেশজুড়ে একতার দৌড় আয়োজন করা হয়েছে। কোটি কোটি উৎসাহী ভারতবাসী এই উদ্যোগে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ার সংকল্প অনুভূত হচ্ছে। এই একইস্থানে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অতীতের ঐতিহ্য, বর্তমানের শ্রম ও শৌর্য্য এবং ভবিষ্যতের সাফল্য অনুভূত হচ্ছে। তিনি জানান, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

July 27th, 12:30 pm

পরম শ্রদ্ধেয় আধেনম মাথাধিশগণ, চিন্ময় মিশনের স্বামীজীরা, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজী, মন্ত্রিসভায় আমার সহকর্মী ডঃ এল মুরুগানজী, স্থানীয় সাংসদ থিরুমা-ভালাভনজি, অনুষ্ঠানে উপস্থিত তামিলনাড়ুর মন্ত্রিসভার সদস্যরা, সংসদে আমার সহকর্মী শ্রদ্ধেয় শ্রী ইলিয়ারাজাজী, অদুভারগণ, উপস্থিত ভক্তবৃন্দ, ছাত্রছাত্রীরা, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা, ঐতিহাসিকগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা! নমঃ শিবায়

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরামে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন

July 27th, 12:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরাম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন। সর্বশক্তিমান ভগবান শিবের কাছে মাথা নত করে রাজারাজা চোলের পবিত্র ভূমিতে স্বর্গীয় শিব দর্শনের মাধ্যমে গভীর আধ্যাত্মিক প্রাণশক্তির অভিজ্ঞতার প্রতিফলনে, শ্রী ইলাইয়া রাজার সঙ্গীতের সাহচর্যে এবং অধুভারের পবিত্র মন্ত্রোচ্চারণের সঙ্গে শ্রী মোদী মন্তব্য করেন যে এই আধ্যাত্মিক পরিবেশ গভীরভাবে আত্মাকে সঞ্চালিত করে।

ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 09th, 10:15 am

ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!

ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 09th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Subramania Bharati Ji was ahead of his time: PM Modi

December 11th, 02:00 pm

PM Modi released the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati at 7, Lok Kalyan Marg. The Prime Minister lauded the extraordinary, unprecedented and tireless work of six decades for the compilation of 'Kaala Varisaiyil Bharathiyar Padaippugal' in 21 volumes. He added that the hard work of Seeni Vishwanathan ji was such a penance, which will benefit many generations to come.

PM Modi releases compendium of complete works of great Tamil poet Subramania Bharati

December 11th, 01:30 pm

PM Modi released the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati at 7, Lok Kalyan Marg. The Prime Minister lauded the extraordinary, unprecedented and tireless work of six decades for the compilation of 'Kaala Varisaiyil Bharathiyar Padaippugal' in 21 volumes. He added that the hard work of Seeni Vishwanathan ji was such a penance, which will benefit many generations to come.

ডিএমকে 'ডিভাইড, ডিভাইড এবং ডিভাইড'-এর উপর প্রতিষ্ঠিত এবং 'সনাতন'-কে ধ্বংস করতে চায়: ভেলোরে প্রধানমন্ত্রী মোদী

April 10th, 02:50 pm

লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভেলোরের মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি বলেন, আমি ভেলোরের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং সাহসিকতার কাছে মাথা নত করছি। তিনি আরও বলেন, ভেলোর ব্রিটিশদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিপ্লব সৃষ্টি করেছিল এবং বর্তমানে, এনডিএ-র প্রতি এর শক্তিশালী সমর্থন 'ফির এক বার মোদী সরকার'-এর চেতনাকে প্রদর্শন করে।

তামিলনাড়ুতে দুটি জনসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণে ভেলোর ও মেট্টুপালায়মে ব্যাপক জনসমর্থন

April 10th, 10:30 am

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে দুটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ভেলোর ও মেট্টুপালায়মে বিপুল জনসমর্থন পেয়েছেন এবং সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তিনি বলেন, আমি ভেলোরের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং সাহসিকতার কাছে মাথা নত করছি। তিনি আরও বলেন, ভেলোর ব্রিটিশদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিপ্লব সৃষ্টি করেছিল এবং বর্তমানে, এনডিএ-র প্রতি এর শক্তিশালী সমর্থন 'ফির এক বার মোদী সরকার'-এর চেতনাকে প্রদর্শন করে।

পোঙ্গল উদযাপনের মধ্যে যে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ চিন্তাদর্শ ফুটে ওঠে: প্রধানমন্ত্রী মোদী

January 14th, 12:00 pm

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এল মুরুগনের নয়াদিল্লির বাসভবনে আজ পোঙ্গল উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানিয়ে বলেন যে এই উৎসবটির আমেজ তামিলনাড়ুর ঘরে ঘরে অনুভব করা যায়। দেশের সকল নাগরিকদের জীবনে নিরন্তর সুখ, সমৃদ্ধি ও সন্তোষ বিরাজ করুক, এই প্রার্থনাও জানান তিনি।

শস্যোৎপাদন, দেশের কৃষক সম্প্রদায় এবং গ্রামীণ ঐতিহ্যের স্পর্শ রয়েছে আমাদের উৎসব ও পালা-পার্বণগুলির মধ্যে

January 14th, 11:30 am

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এল মুরুগনের নয়াদিল্লির বাসভবনে আজ পোঙ্গল উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

'মন কি বাত'-এর প্রতি মানুষ যে ভালোবাসা প্রদর্শন করেছেন, তা নজিরবিহীন: প্রধানমন্ত্রী মোদী

May 28th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’-এ আবার একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এবার ‘মন কি বাত’-এর এই পর্ব দ্বিতীয় শতকের শুরু। গত মাসে আমরা সবাই এর বিশেষ শতকপূর্তি উদযাপন করেছি। আপনাদের অংশগ্রহণই এই অনুষ্ঠানের সবথেকে বড় শক্তি। শততম পর্বের সম্প্রচারের সময় এক অর্থে গোটা দেশ এক সূত্রে বাঁধা পড়েছিল। আমাদের সাফাইকর্মী ভাইবোন হোন বা বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ, ‘মন কি বাত’ সবাইকে এক জায়গায় আনার কাজ করেছে। আপনারা সবাই যে আত্মীয়তা আর স্নেহ, মন কি বাতের জন্য দেখিয়েছেন, সেটা অভূতপূর্ব, আবেগে পূর্ণ করে দেওয়ার মত। যখন মন কি বাতের সম্প্রচার হয় তখন পৃথিবীর আলাদা-আলাদা দেশে, ভিন্ন-ভিন্ন টাইম জোনে, কোথাও সন্ধ্যা হচ্ছিল তো কোথাও গভীর রাত ছিল , তা সত্ত্বেও প্রচুর সংখ্যক মানুষ ‘মন কি বাত’-এর শততম পর্ব শোনার জন্য সময় বের করেছিলেন। হাজার-হাজার মাইল দূরে নিউজিল্যাণ্ডের ওই ভিডিও-ও দেখেছি, যেখানে একশো বছর বয়সী এক মা আমাকে তাঁর আশীর্বাদ দিচ্ছেন। ‘মন কি বাত’ নিয়ে দেশবিদেশের মানুষজন তাঁদের ভাবনা ব্যক্ত করেছেন। অনেকে গঠনমূলক বিশ্লেষণও করেছেন। মানুষজন এই ব্যাপারটার প্রশংসা করেছেন যে ‘মন কি বাত’-এ কেবলমাত্র দেশ আর দেশবাসীর উপলব্ধি নিয়ে আলোচনা হয়। আবার একবার এই আশীর্বাদের জন্য আমি সম্পূর্ণ সমাদরে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

কাশীতে কাশী তেলুগু সংগমম-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 29th, 07:46 pm

নমস্কার! গঙ্গা-পুস্করালু উৎসব উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা। যেহেতু আপনারা কাশীতে এসেছেন, তাই আপনারা আমার ব্যক্তিগত অতিথি। আর আমরা জানি অতিথি হলেন নারায়ণ। কাজ পড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও আমি আপনাদের সভাস্থলে যেতে পারিনি। এই উৎসব আয়োজনের জন্য আমি কাশী তেলুগু কমিটি এবং সংসদে আমার সহকর্মী জি.ভি.এল নরসিমারাও-কে অভিনন্দন জানাই। কাশীর ঘাটে এই গঙ্গা-পুস্করালু উৎসব গঙ্গা এবং গোদাবরী সংগমের সমতুল। এ হল প্রাচীন ভারতীয় সভ্যতার বিভিন্ন ধারার সম্মেলন। আপনাদের মনে থাকবে যে কয়েক মাস আগে কাশীতে অনুষ্ঠিত হয়েছিল কাশী তামিল সংগমম। দিন কয়েক আগে সৌরাষ্ট্র তামিল সংগমম-এ যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সে সময় আমি বলেছিলাম, আজাদি কা অমৃতকাল দেশের বৈচিত্র্যময় নানান ধারাকে একত্রিত করে। এই সম্মেলন থেকে উদগত হচ্ছে জাতীয়তাবাদের প্রাণধারা- যা ভবিষ্যতে ভারতকে প্রাণবন্ত রাখবে।

উত্তর প্রদেশের কাশীতে কাশী তেলুগু সঙ্গমম – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

April 29th, 07:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে কাশীতে কাশী তেলুগু সঙ্গমম – এ ভাষণ দিলেন।

সৌরাষ্ট্র-তামিল সঙ্গমম-এ প্রধানমন্ত্রীর ভাষণ

April 26th, 02:30 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, নাগাল্যান্ডের রাজ্যপাল শ্রী লা গণেশনজি, ঝাড়খণ্ডের শ্রী সি পি রাধাকৃষ্ণনজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী পুরুষোত্তম রুপালাজি, এল মুরুগনজি, এবং মীনাক্ষী লেখিজি, এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকল বিশিষ্টজন, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

ভারতের বৈচিত্র্য বিশিষ্টতায় সমুজ্জ্বল, ভারতবাসী হিসাবে আমাদের সেজন্য গর্বিত হওয়া উচিৎ

April 26th, 10:30 am

স্বাধীনতার অমৃতকালে সৌরাষ্ট্র তামিল সঙ্গমম – এর মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপন আমরা প্রত্যক্ষ করছি। এই উৎসব শুধুমাত্র তামিলনাডু বা শুধু সৌরাষ্ট্রের নয়। এ হ’ল দেবী মীনাক্ষী এবং দেবী পার্বতীর শক্তির এক মিলিত উপাসনা। আবার, ভগবান সোমনাথ এবং ভগবান রামনাথের উপাসনার মধ্য দিয়ে এ হ’ল শিব শক্তির এক বিশেষ আরাধনা। এই সঙ্গম তথা মিলনোৎসব অনুষ্ঠিত হচ্ছে সুন্দরেশ্বর ও নাগেশ্বরের এই পুণ্য ভূমিতে। শ্রীকৃষ্ণ ও শ্রীরঙ্গনাথ, নর্মদা ও ভাগাই, ডান্ডিয়া ও কোলাথামের এ হ’ল এক বিশেষ মিলন অনুষ্ঠান। পুরীর ঐতিহ্য অনুসরণে দ্বারকা ও পুরীর মধ্যে পবিত্র ঐতিহ্যের এ হ’ল এক বিশেষ উদযাপন। তামিল সৌরাষ্ট্র সঙ্গমম হ’ল সর্দার প্যাটেল ও সুব্রহ্মনিয়াম ভারতীর দেশাত্মবোধে উজ্জীবিত এক সংকল্প বিশেষ। জাতি গঠনের কাজে এই ঐতিহ্যকেই ভবিষ্যতের লক্ষ্যে আমাদের অনুসরণ করে যেতে হবে।

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ চিন্তাভাবনা অনুসরণে আয়োজিত সৌরাষ্ট্র তামিল সঙ্গমম-এর সমাপ্তি পর্বে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

April 25th, 08:00 pm

সৌরাষ্ট্র তামিল সঙ্গমম-এর সমাপ্তি অনুষ্ঠানে আগামী ২৬ এপ্রিল বেলা ১০-৩০ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মঞ্চে তিনি তাঁর বক্তব্য সকলের সামনে তুলে ধরবেন।

সৌরাষ্ট্র তামিল সঙ্গমম-এর ভিডিও ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

April 18th, 10:35 am

সৌরাষ্ট্র তামিল সঙ্গমম-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।