প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
April 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।বিহারের মধুবনীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 24th, 12:00 pm
আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, আপনারা যে যেখানে বসে আছেন, সেখানে বসে থেকেই, উঠে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। বসে থেকেই আপনারা ২২ তারিখ আমরা আমাদের যে পরিবার-পরিজনকে হারিয়েছি, তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করতে কিছু সময় নীরবতা পালন করব। আপনারা নিজ নিজ স্থানে বসে নিজেদের আরাধ্য দেবতার কাছে মৃত পরিবার-পরিজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। এরপর, আমি আমার বক্তব্য শুরু করব।জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে বিহারের মধুবনীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩,৪৮০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন
April 24th, 11:50 am
জাতীয় পাঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মধুবনীতে ১৩ হাজার ৪৮০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি ২২ এপ্রিল পহেলগাঁও – এ জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে নীরবতা পালনের অনুরোধ জানান। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পঞ্চায়েতি রাজ দিবসে গোটা দেশ মিথিলা ও বিহারের সঙ্গে যুক্ত হয়েছে। রাজ্যের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। বিদ্যুৎ, রেল সহ অন্যান্য পরিকাঠামোমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে বিহারে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি মহাকবি রামধারী সিং দিনকরজির প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানান।মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 06:07 am
১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর
March 11th, 07:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।কংগ্রেস ও তার সহযোগীরা দেশের ৬০ বছর নষ্ট করেছে: বিহারের চম্পারণে প্রধানমন্ত্রী মোদী
May 21st, 11:30 am
প্রধানমন্ত্রী মোদী বিহারের চম্পারণে একটি জনসভায় ভাষণ দিয়েছেন এবং তাঁর নেতৃত্বে ভারতের রূপান্তরমূলক যাত্রা ও এই গতি অব্যাহত রাখার উপর জোর দেন। বিরোধীদের, বিশেষ করে ইন্ডি জোটের ব্যর্থতা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন।প্রধানমন্ত্রী মোদী বিহারের চম্পারণ এবং মহারাজগঞ্জে জনসভায় ভাষণ দিয়েছেন
May 21st, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী বিহারের চম্পারণ এবং মহারাজগঞ্জে জনসভায় ভাষণ দিয়েছেন এবং তাঁর নেতৃত্বে ভারতের রূপান্তরমূলক যাত্রা ও এই গতি অব্যাহত রাখার উপর জোর দেন। বিরোধীদের, বিশেষ করে ইন্ডি জোটের ব্যর্থতা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন।রাজস্থানের মানগড় হিল-এর সার্বিক উন্নয়ন প্রকল্পের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
November 01st, 11:20 am
রাজস্থানের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী অশোক গেহলটজি, মধ্যপ্রদেশের রাজ্যপাল তথা আদিবাসী সমাজের এক বিশেষ ব্যক্তিত্ব শ্রী মঙ্গুভাই প্যাটেল, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিংজি চৌহান, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ফগগন সিং কুলস্তেজি ও শ্রী অর্জুন মেঘওয়ালজি, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, সাংসদ, বিধায়ক এবং আমার দীর্ঘদিনের বন্ধু ভ্রাতৃপ্রতিম মহেশজি যিনি আদিবাসী সমাজের সেবায় জীবন উৎসর্গ করেছেন তথা মানগড় ধামে দূরদুরান্ত থেকে আগত বিরাট সংখ্যায় সমবেত আমার আদিবাসী ভাই ও বোনেরা!‘মানগড় ধাম-এর গৌরব গাথা’ নিয়ে এক সর্বজনীন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
November 01st, 11:16 am
‘মানগড় ধাম-এর গৌরব গাথা’ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক সর্বজনীন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং আদিবাসী নায়কদের অকীর্তিত আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী গোবিন্দ গুরুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে ‘ধুনী দর্শন’ করেন।কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-এ ‘বিপ্লবী ভারত গ্যালারি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 23rd, 06:05 pm
পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড়জি, কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডিজি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-এর সঙ্গে যুক্ত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ, কলা ও সংস্কৃতি জগতের মহারথীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শহীদ দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করেছেন
March 23rd, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবস উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীশ ধনকর ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি উপস্থিত ছিলেন।জার্মান চ্যান্সেলারের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘গান্ধী স্মৃতি’ দর্শন
November 01st, 07:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলার ডঃ আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে আজ নতুনদিল্লিতে ‘গান্ধী স্মৃতি’ ঘুরে দেখেন।মহাত্মা গান্ধীর পরম্পরাকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন
January 31st, 02:06 am
আমি বিশ্বাস করি, মহাত্মা গান্ধী বর্তমান বিশ্বে যতটা প্রাসঙ্গিক, তাঁর জীবৎকালেও তিনি ঠিক ততটা প্রাসঙ্গিক ছিলেন : শ্রী নরেন্দ্র মোদী।Swadeshi was a weapon in the freedom movement, today handloom has become a huge weapon to fight poverty: PM Modi
January 30th, 04:30 pm
PM Modi dedicated the National Salt Satyagraha Memorial to the nation in Dandi, Gujarat. PM Modi while addressing the programme, remembered Gandhi Ji’s invaluable contributions and said, “Bapu knew the value of salt. He opposed the British to make salt costly.” The PM also spoke about Mahatma Gandhi’s focus on cleanliness and said, “Gandhi Ji chose cleanliness over freedom. We are marching ahead on the path shown by Bapu.”প্রধানমন্ত্রী গুজরাটের ডান্ডিতে জাতীয় লবণ সত্যাগ্রহ স্মারক জাতির উদ্দেশে উৎসর্গ করলেন
January 30th, 04:30 pm
মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নওসারি জেলার ডান্ডিতে জাতীয় লবণ সত্যাগ্রহ স্মারক জাতির উদ্দেশে উৎসর্গ করেন।UDAN has immensely helped to boost air connectivity in India: PM Modi
January 30th, 01:30 pm
Inaugurating the new terminal building of Surat Airport, PM Narendra Modi reiterated the Centre’s commitment to enhance ease of living as well as ease of doing business in the country. Highlighting NDA government’s focus on strengthening infrastructure and connectivity, the PM said that due to the UDAN Yojana, citizens were being benefitted as several airports were either being upgraded or extended throughout the country.প্রধানমন্ত্রী আজ সুরাট বিমানবন্দরে টার্মিনাল ভবন সম্প্রসারণ কাজের শিলান্যাস করলেন
January 30th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুরাট সফর করেন।তিনি সেখানে সুরাট বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্প্রসারণমূলক কাজের শিলান্যাস করেন।টার্মিনাল ভবনের কাজ শেষ হলে গুজরাটের দক্ষিণাঞ্চলে বিমান পরিষেবা আরও উন্নত হবে।২০১৯ সালেও ভারতের উন্নতি ও প্রগতির যাত্রার ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশ নতুন উচ্চতা লাভ করবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 30th, 11:30 am
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ২০১৮ সালে কী কী উল্লেখযোগ্য পদক্ষেপ করেছেন তার বিবরণ দিয়েছেন এবং দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিযেছেন। একইসঙ্গে তিনি প্রয়াগরাজে কুম্ভের প্রচার করলেন। গুরু গোবিন্দ সিং, মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেলের মতো মহান ব্যক্তিদের স্মরণ করেন।স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের বিশেষ বিশেষ অংশ
August 15th, 09:33 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে দেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং বলেন যে দেশ আত্মবিশ্বাসের সাথে ভরা এবং নতুন উচ্চতায় স্কেল করছে। ‘পাঁচটি প্রায় ভেঙে পড়া’ দেশের মধ্যে অন্যতম বলে মনে করা হত ভারতকে। কিন্তু আজ ভারতকে বর্ণনা করা হচ্ছে ‘সংস্কার, সংস্কার প্রচেষ্টা, কাজ ও সাফল্য এবং রূপান্তরমুখী’ একটি দেশ হিসাবে।ভারতের ৭২ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 15th, 09:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে আজ জাতির উদ্দেশে ভাষণ দেন।